তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি
২৯ জুন ২০২৬, ১১:২৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ব্রাহ্মণবাজারে পুলিশ পরিচয়ে গাড়ি ছিনতাই, হবিগঞ্জে উদ্ধার

Share this news with

মৌলভীবাজারের কুলাউড়ায় গভীর রাতে পুলিশ পরিচয়ে গাড়ি থামিয়ে তল্লাশির নামে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতরা যাত্রীদের অস্ত্রের মুখে জিম্মি করে নগদ অর্থ, মোবাইল, অলংকার সহ দামি জিনিস পত্র নেওয়ার পাশাপাশি একটি প্রাইভেট ফিল্টার গাড়ি নং (ঢাকা মেট্রো গ-২৯-৮৭০৮) গাড়িটি ছিনতাই করে নিয়ে যায়। পরে গাড়িটি হবিগঞ্জের চুনারুঘাটের তেলিয়াপাড়া রোডের একটি বাসার সামনে থেকে উদ্ধার করা হয়েছে।

ঘটানাটি ঘটেছে (২৮শে জুন) রোববার দিবাগত রাত দেড়টার দিকে কুলাউড়া-মৌলভীবাজার আঞ্চলিক মহাসড়কের লুহাইনি চা-বাগান সংলগ্ন এলাকায়।জানাযায়, সিলেটের বিয়ানীবাজার পৌরসভার শুভাতলা এলাকার বাসিন্দা, বিয়ানীবাজার প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক ও সাপ্তাহিক সম্ভাবনার সম্পাদক সাংবাদিক মাছুম আহমদ তার স্ত্রী সন্তানকে নিয়ে নিজের ব্যক্তিগত প্রাইভেট ফিল্টার গাড়ি নিয়ে চিকিৎসার জন্য ঢাকার উদ্দেশ্যে রাতে বাড়ি থেকে রওয়ানা দেন।

রাত প্রায় দেড়টার দিকে কুলাউড়া উপজেলার ব্রাহ্মণবাজার লুহাইনি নামক পাহাড়ী এলাকায় পৌঁছালে পুলিশের পোশাক পরিহিত ৩ জন গাড়ি থামিয়ে তল্লাশি শুরু করেন। এক পর্যায়ে চা- বাগানের ভেতর থেকে আরো ৫-৬ জন যুবক অস্ত্র সহ এসে প্রথমে গাড়ি চালক রেজাউল কে ধরে গভীর জঙ্গলে নিয়ে যায় এবং পরে মাছুম ও তার স্ত্রী কন্যাকে জঙ্গলের ভেতর নিয়ে তাদের উড়না দিয়ে হাত বেঁধে ফেলে এবং অস্ত্রের মুখে জিম্মি চিকিৎসার জন্য রাখা নগদ ১ লক্ষ ১০ হাজার টাকা, দামী ৩টি মোবাইল ফোন, রূপার চেইন সহ দামি জিনিস পত্র নিয়ে যায়। এদিকে রাস্তায় থাকা তাদের প্রাইভেট গাড়িটি ডাকাত দলের অন্য সদস্যরা ছিনতাই করে মৌলভীবাজারের দিকে নিয়ে যায়।

ডাকাতির শিকার মাছুম জানান, চিকিৎসার জন্য তিনি স্ত্রী কন্যাকে ওইদিন রাতে নীজ বাড়ি থেকে ঢাকায় যাচ্ছিলেন। এসময় উক্ত স্থানে পৌঁছালে পুলিশের পোশাক পরিহিত ৩ জন পুলিশ তাঁদের গাড়ি থামানোর জন্য সংকেত দিলে গাড়ি চালক রেজাউল গাড়ি থামান।

এসময় তারা তল্লাশির কথা বলে ড্রাইভারকে বের হয়ে আসতে বললে সাথে সাথে আরো ৫-৬ জন অস্ত্রধারী ডাকাত চা বাগানের ভেতর থেকে বের হয়ে তাদের জিম্মি করে ফেলে। ডাকাতরা নগদ অর্থ, মোবাইল রূপার অলংকার সহ অন্যান্য জিনিসপত্র লুট করে নিয়ে যায়। এসময় তাদের প্রাইভেট গাড়িটি ছিনতাই করে নিয়ে গেলেও গাড়িতে জিপিএ ট্র্যাকিং ডিভাইস থাকায় তারা সেটা ব্যবহার করে সোমবার সকালে হবিগঞ্জের চুনারুঘাট তেলিয়াপাড়া রোড থেকে গাড়িটি উদ্ধার করেন। তবে গাড়িতে কাউকে পাওয়া যায়নি।

এব্যাপারে কুলাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ জহিরুল ইসলাম মুন্না ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, গাড়ি উদ্ধার হয়েছে। ডাকাতির ঘটনায় কারা জড়িত রয়েছে তার রহস্য উদঘাটনে মাঠে পুলিশের একাধিক টিম কাজ করছে। আশা করা যাচ্ছে শীঘ্রই অপরাধীদের সনাক্ত করা যাবে। অভিযান অব্যাহত রয়েছে।

Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জমজমের পানি দিতে বিলম্ব, বিমানের দুই কর্মকর্তা সাময়িক বরখাস্ত

১

ঠাকুরগাঁওয়ে ৫০ বিজিবির অভিযানে ২১৬ পিস ট্যাপেন্টাডলসহ যুবক আটক

২

জীবনের নতুন অধ্যায়ে মিথিলা, এবার কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ে গবেষক

৩

কুবি কর্মকর্তাকে মারধরের অভিযোগ, যুবলীগ নেতাকে খুঁজছে পুলিশ

৪

ফেনীতে ১,৫৪২ কোটি টাকার মুহুরী-কহুয়া প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

৫

হামের উপসর্গে আরও ২ জনের মৃত্যু, একদিনে আক্রান্ত ১১৩২

৬

ওয়ার্ল্ড র‍্যাংকিংয়ে দেশসেরা জাবি, কেক কেটে বিজনেস অনুষদের উদযাপন

৭

নন্দীগ্রামে প্রশাসনের আইনশৃঙ্খলা সভা ও নবাগত কর্মকর্তার মতবিনিময়

৮

রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে হামলার ঘটনায় আলোচনার মধ্যে এমপি পদ ছাড়লেন ফেরদৌসী আহমেদ মিষ্টি

৯

ধুনটে দুই মাসে ২০ চুরি-ছিনতাই, গরু চুরির আতঙ্কে নির্ঘুম খামারিরা

১০

২৮ বছরের চলাচলের পথ কাঁটাতারে বন্ধ, বিপাকে ৪০ পরিবার

১১

ধুনটে ৩২ হাজার ছাগলকে বিনামূল্যে পিপিআর টিকা, চলবে ১৮ অক্টোবর পর্যন্ত

১২

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে জিসাস বগুড়া মহানগরের শ্রদ্ধা

১৩

শেরেবাংলা নগরের বিএনপি বস্তিতে ডিএনসিসির উচ্ছেদ অভিযান

১৪

সারের কৃত্রিম সংকট তৈরির অভিযোগ বিরোধী দলের বিরুদ্ধে: কুড়িগ্রামে প্রতিমন্ত্রী

১৫

আদমদীঘিতে জলমহালের ১২ লাখ টাকা নিয়ে কর্মচারী উধাও, টাকা উদ্ধারে দৃশ্যমান উদ্যোগ নেই কর্তৃপক্ষের!

১৬

কুবিকে টেকসই ও সবুজ ক্যাম্পাসে রূপান্তরে বিশেষজ্ঞদের কর্মশালা

১৭

সান্তাহারে ইটিপি ছাড়াই চলছে চালকল, দূষিত হচ্ছে খাল-ফসলি জমি

১৮

নিখোঁজের ৩ দিন পর মিলল রাজার ক্ষতবিক্ষত মরদেহ: গলায় জাল, মাংস খেল শিয়াল

১৯

মিরপুরে উচ্ছেদ অভিযান ঘিরে উত্তেজনা, সিটি করপোরেশনের গাড়িতে আগুন

২০