লাতিফুল আজম, নীলফামারী প্রতিনিধি
২১ জুন ২০২৬, ১১:১৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বিদ্যালয়ের জন্য দেওয়া ল্যাপটপ চার মাস ধরে বাড়িতে ব্যবহার করেন শিক্ষিকা

Share this news with

নীলফামারীর কিশোরগঞ্জের বাহাগিলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের জন্য দেওয়া মাল্টিমিডিয়া ক্লাসের ল্যাপটপ চার মাস ধরে বাড়িতে রেখে ব্যবহার করার অভিযোগ উঠেছে প্রধান শিক্ষিকা মাহজুবা উম্মে লাবনীর বিরুদ্ধে।

রোববার (২১ জুন) সকালে বাহাগিলী ইউনিয়নের বাহাগিলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে এ তথ্য জানা যায়।

জানা যায়, প্রাথমিক বিদ্যালয়গুলোতে প্রযুক্তিনির্ভর পাঠদানের জন্য সরকার ল্যাপটপ, প্রজেক্টর, মডেমসহ বিভিন্ন সরঞ্জাম সরবরাহ করেছে। বাহাগিলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দুটি ল্যাপটপ দেওয়া হয়। তবে একটি দীর্ঘদিন ধরে বাড়িতে রেখে ব্যবহার করছেন সহকারী শিক্ষিকা মাসুদা বেগম আরেকটি নতুন ল্যাপটপ চার মাস ধরে বাড়িতে রেখে ব্যক্তিগত কাজে ব্যবহার করছেন প্রধান শিক্ষিকা মাহজুবা উম্মে লাবনী।

শিক্ষার্থীরা জানায়, বিদ্যালয়ে মাল্টিমিডিয়া ক্লাসের জিনিসপত্র থাকলেও কখনো সেসব ব্যবহার করে ক্লাস নেওয়া হয়নি।

চতুর্থ শ্রেণির শিক্ষার্থী রেজোয়ানা আক্তার বলেন, আমাদের কখনো ল্যাপটপ কিংবা মাল্টিমিডিয়া ক্লাস নেওয়া হয়নি৷

আরেক শিক্ষার্থী মামুনুর রাশেদ বলেন, আমাদের এখানে কখনো মাল্টিমিডিয়া ক্লাস হয়নি। শুধু মাত্র একদিন দেখেছিলাম জিনিসপত্র এনেছে।

এক শিক্ষার্থীর অভিভাবক সবুজ মিয়া বলেন, বিদ্যালয়ে কখনো মাল্টিমিডিয়া ক্লাস হয়না। এখানে কখনো ক্লাস হওয়া দেখিনি। সরকার যেহেতু বাচ্চাদের শিক্ষার জন্য সরঞ্জাম দিয়েছে সেহেতু এসব ব্যবহার করা উচিত। এতে শিক্ষার্থীরা শিখতে পারবে।

মোসলেমা বেগম নামে আরেক অভিভাবক বলেন, শিক্ষার্থীদের জন্য ল্যাপটপ মাল্টিমিডিয়া ক্লাসের জিনিসপত্র দেওয়া হয়ে থাকে তবে এসব কিছু ব্যবহার করা হয়না। শুনেছি শিক্ষক বাসায় নিয়ে ব্যক্তিগতকাজে ব্যবহার করেন।

বাহাগিলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মাহজুবা উম্মে লাবনী বলেন, কখনো মাল্টিমিডিয়া ক্লাস হয়না এজন্য বাসায় নিয়ে গিয়ে রাখা হয়েছে তাছাড়া একটি নষ্ট হয়েছে।

উপজেলা প্রাথমিক সহকারী শিক্ষা কর্মকর্তা মো ফিরোজুল আলম বলেন, বিষয়টি জানালেন খোঁজ খবর নিয়ে ব্যবস্থা নেওয়া হবে। শিক্ষার্থীদের জন্য দেওয়া সরঞ্জাম বাসায় নিয়ে গিয়ে ব্যবহার করার সুযোগ নাই।

প্রসঙ্গত, এরআগে বাহাগিলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মাহজুবা উম্মে লাবনীর বিরুদ্ধে বিদ্যালয়ের পুরাতন ভবনের ইট বিক্রি করে অর্থ আত্মসাৎ করায় লিখিত অভিযোগ করেছিল স্থানীয়রা।

  • প্রধান কার্যালয়: ২৪১/১-বি (হক ট্রেডার্স), তেজকুনি পাড়া (বিজয় সরণি - তেজগাঁও লিঙ্ক রোড), তেজগাঁও, ঢাকা-১২১৫
    নিউজ রুম: ০১৭৪৬-৭৪৫১২৫
    প্রতিষ্ঠাকাল: ০২ এপ্রিল ২০২৪ ইংরেজি।
    ই-মেইল: pressdeskbd@gmail.com

    View all posts
Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফজলুল হক মুসলিম হলে প্রভোস্টের পদত্যাগ দাবিতে ডাকসু নেতৃবৃন্দের অবস্থান

সান্তাহার ইউপি প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে নিম্নমানের কাজের অভিযোগ

‎নোয়াখালীতে যৌতুকের টাকা কম হওয়ায় স্ত্রীকে হত্যা, চট্টগ্রাম থেকে স্বামী গ্রেপ্তার

লামায় মাদকবিরোধী র‍্যালি, কঠোর অবস্থানের কথা জানাল পুলিশ

খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে ধুনটে মাদ্রাসায় দোয়া মাহফিল ও বৃক্ষরোপণ

কুরুকপাতায় ম্রো সম্মেলন, শান্তি ও উন্নয়নে গুরুত্ব

নওগাঁয় ১,০২০ লিটার চোলাই মদসহ গ্রেপ্তার ৫

কুবিতে ৩৫০০ দুর্লভ প্রজাতির চারা রোপণ

বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে শাহ্ সুলতান কলেজ ছাত্রদলের দোয়া মাহফিল

বিদ্যুৎ-জ্বালানি সংকট নিয়ে জামায়াতের সংবাদ সম্মেলন, দ্রুত পদক্ষেপের দাবি

১০

ধুনটে দোকানের বিরুদ্ধে ধর্ষণ মামলা করায় ভিকটিমকে অপরহণের অভিযোগ

১১

ঢাবির ফজলুল হক হল প্রভোস্টের বিরুদ্ধে শিক্ষার্থীকে হেনস্তা ও জোর করে স্বাক্ষরের অভিযোগ

১২

নন্দীগ্রামে মাদক সেবন অপরাধে নারীসহ তিনজন কারাগারে

১৩

অস্ট্রেলিয়ার মাটিতে ইতিহাস বাংলাদেশের, ৯ উইকেটের বিশাল জয়

১৪

নিম্নতম মজুরি বোর্ডের খসড়া সুপারিশ বাতিলের দাবি সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের

১৫

বগুড়ার নন্দীগ্রামে মৎস্য পক্ষ উদ্বোধন, মাছের পোনা অবমুক্তকরণ

১৬

ধুনটে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে উদ্বোধনী র‍্যালী ও সভা অনুষ্ঠিত

১৭

‎নোয়াখালীতে হোটেল ম্যানেজারকে কুপিয়ে জখম, ৫ লাখ টাকা লুট

১৮

মুফতি আমির হামজাকে ঘিরে উত্তপ্ত কুষ্টিয়া, সংঘর্ষের ঘটনায় থানায় এজাহার

১৯

মাসে ৫০০ টাকা আয়ে চালবিহীন ঘরে চান্দু মিয়ার বেঁচে থাকার লড়াই

২০