
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জিয়া স্মৃতি পাঠাগারের উদ্যোগে আয়োজিত ‘জিয়া স্মৃতি বইমেলা ২০২৬’-এর সপ্তম দিন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৯ সেপ্টেম্বর) সকাল ১১টা ১০ মিনিটে বাংলা একাডেমি প্রাঙ্গণে বইমেলার সপ্তম দিনের কার্যক্রম শুরু হয়।
আয়োজকদের উদ্যোগে অনুষ্ঠিত এ বইমেলায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিভিন্ন কর্মসূচির পাশাপাশি বই প্রদর্শন ও বিক্রির আয়োজন করা হয়েছে। মেলায় বিভিন্ন ধরনের বই ও প্রকাশনা প্রদর্শন করা হচ্ছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী ও সংসদ সদস্য ড. আব্দুল মঈন খান। এছাড়া পররাষ্ট্র প্রতিমন্ত্রী ও সংসদ সদস্য শামা ওবায়েদ ইসলাম, ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের সভাপতি রবিন এবং ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব হাজী মো. মোস্তফা জামানসহ সংশ্লিষ্ট নেতৃবৃন্দ উপস্থিত রয়েছেন।
বইমেলার সপ্তম দিনে আয়োজক, নেতাকর্মী ও বইপ্রেমীদের উপস্থিতিতে বাংলা একাডেমি প্রাঙ্গণে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।
মন্তব্য করুন