মুশফিকুর রহমান সোহেল, বান্দরবান (সদর) প্রতিনিধি
১৩ মে ২০২৬, ৮:০৬ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

বান্দরবানে নতুন করে ৮ জন অনুপ্রবেশকারী রোহিঙ্গা নাগরিক আটক

Share this news with

বান্দরবান পার্বত্য জেলায় পূর্বের যে কোন সময়ের চেয়ে, অবৈধভাবে রোহিঙ্গা অনুপ্রবেশের ঘটনা বেড়েই চলছে।চলতি মাসের গত ৫ই মে, কক্সবাজার রোহিঙ্গা ক্যাম্প হতে অবৈধভাবে বান্দরবান জেলা সদরে অনুপ্রবেশ কালে বান্দরবান সেনা রিজিয়নের, রেইসা সেনা চৌকিতে তল্লাশীকালে একসাথে ২১ জন রোহিঙ্গা নাগরিক আটক হয়।

এটা রীতিমতো চাঞ্চল্যকর বিষয়, এর কিছুদিন পর, একই মাসের ১২ই মে ৮ জন রোহিঙ্গা নাগরিককে গোপন সংবাদের ভিত্তিতে জেলা সদরের বাস স্টেশন এলাকার সৌদিয়া কাউন্টারের সামনে হতে তাদের আটক করে রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থা ডিজিএফআইয়ের সদস্যরা।

সুত্র জানায়, আটককৃতরা কক্সবাজার জেলার উখিয়া থানাধীন বালুখালী এলাকার ক্যাম্প-১২ হতে ৪ জন এবং ক্যাম্প-১৮ হতে ৪ জন। আটককৃত রোহিঙ্গা নাগরিকরা হলেন, মোঃ হারুন (১৭), মহিদুর রহমান (১৯), মোঃ আমিন (২৩), হোসেন আলী (২২), আব্দুল হাফেজ (২৫), আবু তৈয়ব (২২) ও মোঃ ইব্রাহিম (২২)।

সুত্র জানায়, আটককৃতরা কক্সবাজার জেলার উখিয়া থানাধীন বালুখালী এলাকার ক্যাম্প-১২ হতে ৪ জন এবং ক্যাম্প-১৮ হতে ৪ জন। জিজ্ঞাসাবাদ শেষে তাদের বান্দরবান সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

এ বিষয়ে বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ শাহেদ পারভেজ জানান, জেলায় চলতি বছরের বিভিন্ন সময়ে সেনাবাহিনী সহ বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর হাতে শতাধিক অনুপ্রবেশকারী রোহিঙ্গা নাগরিক আটক হয়েছে।জেলায় রোহিঙ্গা নাগরিক অনুপ্রবেশ ঠেকাতে ইতিমধ্যে সদর থানা পুলিশের তৎপরতা বৃদ্ধির পাশাপাশি, গোয়েন্দা নজরদারিও বৃদ্ধি করা হয়েছে।

গতকাল জেলা সদরের বাস স্টেশন এলাকা হতে আটককৃত রোহিঙ্গা নাগরিকদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।জিজ্ঞাসাবাদ শেষে তাদের বিরুদ্ধে চলমান আইনে আইনগত ব্যাবস্থা গ্রহণ কার্যক্রম প্রক্রিয়াধীন আছে।

প্রসঙ্গত বান্দরবান জেলা সদর সহ ৭ টি উপজেলায় চলমান সরকারি বিভিন্ন উন্নয়ন প্রকল্পের কাজ, ইটভাটা, দূর্গম এলাকায় গাছ কেটে পরিবহন, পাথর, বালি উত্তোন সহ বিভিন্ন কাজের দৈনিক দিনমজুর হিসেবে তাদের কে বিভিন্ন উপায়ে নিয়ে আসে ঠিকাদার অথবা দালালের মাধ্যমে। ইতিপূর্বেও বাংলাদেশের নাগরিক না হওয়ার কারনে, রোহিঙ্গা নাগরিকরা, সামাজিক নানা অপৃতিকর ঘটনার সাথে সম্পৃক্ততার অভিযোগ পাওয়া গিয়েছে।

এছাড়া স্থানীয় জনপ্রতিনিধিদের মোটা টাকার বিনিময়ে, বাংলাদেশের নাগরিক সনদপত্র বানিয়ে ও জায়গাজমি কিনে স্থায়ীভাবে বসবাসেরও ঘটনা ঘটছে।

অবৈধভাবে রোহিঙ্গা নাগরিক অনুপ্রবেশ ঠেকাতে প্রশাসনের আরো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে বলে মন্তব্য করছেন সুশীল সমাজের প্রতিনিধিরা।

  • প্রধান কার্যালয়: ২৪১/১-বি (হক ট্রেডার্স), তেজকুনি পাড়া (বিজয় সরণি - তেজগাঁও লিঙ্ক রোড), তেজগাঁও, ঢাকা-১২১৫
    নিউজ রুম: ০১৭৪৬-৭৪৫১২৫
    প্রতিষ্ঠাকাল: ০২ এপ্রিল ২০২৪ ইংরেজি।
    ই-মেইল: pressdeskbd@gmail.com

    View all posts
Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে শ্রমিকদের দুর্দশা, মজুরি বোর্ড পুনর্গঠনসহ ৬ দাবি

সীতাকুণ্ডে শিপব্রেকিং ইয়ার্ডে গ্যাসের বিষক্রিয়ায় ৩ শ্রমিকের মৃত্যু

বিদ্যুতের আলো থেকে দূরে বান্দরবানে শত শত পাহাড়ি গ্রাম

জাতীয় শিক্ষক ফোরাম ঢাকা বিভাগের প্রতিনিধি সভা অনুষ্ঠিত

১৫ আগস্ট সামনে রেখে ঝটিকা মিছিলের প্রস্তুতি, ৫৩ জন আটক

রাষ্ট্রপতি পদে কর্নেল অলি আহমদের মনোনয়ন জমা, প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচন চায় ১১ দল

রাষ্ট্রপতি নির্বাচন: ইসিতে জমা পড়েছে তিন মনোনয়নপত্র

রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল, মনোনয়ন জমা দিয়ে দলীয় পদ ছাড়লেন

জাকসুর উদ্যোগে ১৩টি হল মসজিদ ও কেন্দ্রীয় মন্দিরে পাঠাগার চালু

ছাত্রলীগ সন্দেহে জাবির সাবেক শিক্ষার্থীকে মারধর, পুলিশ হেফাজতে ঢামেকে শারীরিক পরীক্ষা

১০

ধুনটে বিধবার জমির পথে বাঁশের বেড়া, প্রাণনাশের হুমকির অভিযোগ

১১

ধুনটের চার মামলার আসামি, টাঙ্গাইলে পুলিশের হাতে গ্রেপ্তার

১২

চিকিৎসার সব চেষ্টা ব্যর্থ, একই কবরে চিরনিদ্রায় শরীর জোড়া লাগা যমজ জয়নব-উম্মে কুলসুম

১৩

মন্ত্রিসভায় রদবদল: স্বরাষ্ট্রের দায়িত্বে এ্যানি, এলজিআরডিতে সালাহউদ্দিন

১৪

ধুনটে এসএসসিতে ফল নিম্নমুখী, পাশের হার ও জিপিএ ৫ কমেছে

১৫

হত্যার দায়ে ছেলেকে পুলিশে দিলেন বাবা

১৬

ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবক গুরুতর আহত, ঢামেকে চিকিৎসাধীন

১৭

কোকোর জন্মদিন উপলক্ষে জাবির কামাল উদ্দিন হলে ছাত্রদলের ইনডোর প্রতিযোগিতা অনুষ্ঠিত

১৮

ডাকসু নির্বাচনের তফসিল ঘোষণার দাবিতে ঢাবি উপাচার্যকে ছাত্রশিবিরের স্মারকলিপি

১৯

রায়নগরের তিন খুনের রহস্য উন্মোচন, প্রেমিক বাবুল পুলিশের জালে

২০