
বাংলাদেশ লেবার পার্টির ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হচ্ছে। বুধবার (২১ অক্টোবর) সকাল ১০টা ৫০ মিনিটে রাজধানীর সেগুনবাগিচা-তোপখানা রোডে অবস্থিত বাংলাদেশ লেবার পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের পঞ্চম তলায় এ আলোচনা সভা শুরু হয়।
বাংলাদেশ লেবার পার্টির উদ্যোগে আয়োজিত এ আলোচনা সভায় দলের শীর্ষ নেতৃবৃন্দসহ বিভিন্ন রাজনৈতিক নেতারা উপস্থিত রয়েছেন।
আলোচনা সভায় উল্লেখযোগ্য উপস্থিতির মধ্যে রয়েছেন—
ক। অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, সেক্রেটারি জেনারেল, বাংলাদেশ জামায়াতে ইসলামী।
খ। ডা. মোস্তাফিজুর রহমান ইরান, চেয়ারম্যান, বাংলাদেশ লেবার পার্টি।
গ। মো. নাজমুল ইসলাম তালুকদার, মুখপাত্র, বাংলাদেশ লেবার পার্টি।
ঘ। খন্দকার মিরাজুল ইসলাম, ভারপ্রাপ্ত মহাসচিব, বাংলাদেশ লেবার পার্টি।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এ আলোচনা সভায় দলের রাজনৈতিক কর্মকাণ্ড, ভবিষ্যৎ পরিকল্পনা এবং দেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।
মন্তব্য করুন