মিরু হাসান বাপ্পী, আদমদিঘী (বগুড়া) প্রতিনিধি
১ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৬ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

বহরে থাকা বন্ধুরা সহ এসিল্যান্ড খেলেন গণপিটুনি

Share this news with

বগুড়ার আদমদীঘি উপজেলা সহকারি কমিশনার (ভূমি) আশরাফুল ইসলাম সাপ্তাহিক ছুটির দিনে সরকারি গাড়ি নিয়ে বন্ধুদের সাথে পাশের জেলা নওগাঁর টু-স্টার হোটেল মল্লিকা ইনে চা-পার্টি করতে যাবার সময় মারুফ নামের এক মোটরসাইকেল চালকের ধাক্কায় রোস্তম আলী নামের এক পথচারী গুরুত্বর আহত হয়। ওইদিন এসিল্যান্ডের চা-পার্টির বহরে বাইকের ধাক্কায় পথচারী আহতের ঘটনায় মোটরসাইকেল চালক, বহরে থাকা বন্ধুরা সহ এসিল্যান্ড গণপিটুনি খেয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এ সংক্রান্ত একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে। আলোচিত এই ঘটনাটি ঘটেছে গত শুক্রবার (২৮ আগস্ট) সন্ধ্যায় উপজেলার পূর্ব ঢাকা রোড নামক স্থানে। এদিকে ঘটনার চার অতিবাহিত হলেও কোন অভিযোগ দায়ের না হওয়ায় জনমনে নানা প্রশ্ন দেখা দিয়েছে।

জানা যায়, গত শুক্রবার নওগাঁ মল্লিকা ইনে চা-পার্টিতে যাবার সময় পুর্বঢাকা রোড় (পশ্চিম সিংড়া) নামক স্থানে মারুফের দ্রুতগতির মোটরসাইকেল ধাক্কা মারে পথচারী রোস্তম আলীকে। এসময় পরিস্থিতি সামাল দেওয়ার জন্য সেখানকার জনতা মোটরসাইকেল চালক মারুফকে গণপিটুনি থেকে রক্ষা করার জন্য একটি ঘরে আটকে রেখে আহত রোস্তমকে স্থানীয় ক্লিনিক নিয়ে চিকিৎসা কাজে ব্যস্ত ছিলেন। ঘটনাটি মোবাইল ফোনে জানার পর স্থানীয় বিএনপির কিছু নেতাকর্মীরা ঘটনাস্থলে যায় পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য। ঘটনাটি সমাধানের প্রায় শেষ পর্যায়ে কিছু নেতাকর্মীদের উশৃঙ্খল কথাবার্তায় উত্তেজিত পরিস্থিতির সৃষ্টি হয়। এ সময় জনতা ক্ষিপ্ত হয়ে ওই নেতাকর্মীদের দলবল এবং সহকারী কমিশনার (ভুমি) আশরাফুল ইসলামকে ঘেড়াও করে গণপিটুনি দেওয়া শুরু করে।

নাম প্রকাশে অনিচ্ছুক এলাকার একাধিক ব্যক্তি জানান, একজন সরকারি কর্মকর্তা সরকারি গাড়ী নিয়ে উপজেলা নির্বাহী অফিসারকে অবহিত না করে ছুটির দিনে ব্যক্তিগত কাজে চা-পার্টিতে যাওয়ায় এলাকায় আলোচনা ও সমালোচনার ঝড় বইছে।

এবিষয়ে গতকাল রবিবার (৩০ আগস্ট) সকালে উপজেলা সহকারী কমিশনার (ভুমি) আশরাফুল ইসলামের সাথে সাক্ষাৎ করে ওই দিনের ঘটনা জানতে চাইলে তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আমি শুক্রবার ছুটির দিনে বন্ধুদেরকে নিয়ে নওগাঁর মল্লিকা ইনে যাচ্ছিলাম। পথিমধ্যে যাওয়ার সময় ওই দূর্ঘটনা দেখে আমি থামিয়ে পরিস্থিতি সামাল দিতে চেষ্টা করি মাত্র।

এব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার মাসুমা বেগমের সাথে কথা হলে তিনি জানান, এধরনের হট্টগোল বা মারামারি ঘটনা শুনেছি। এসিল্যান্ড ঘটনাস্থলে কেন গেল এটা আমার জানা নেই। এসিল্যান্ড ব্যক্তিগত কাজে সরকারি গাড়ী ব্যবহার করতে পারে কি না জানতে চাইলে উত্তরে তিনি বলেন, যেতে পারে তবে নিয়ম অনুযায়ী তেলের চালানের আবেদন করে যেতে পারে। তবে তিনি কোন চালান বা লিখিত ভাবে আমাকে জানায়নি।

  • প্রধান কার্যালয়: ২৪১/১-বি (হক ট্রেডার্স), তেজকুনি পাড়া (বিজয় সরণি - তেজগাঁও লিঙ্ক রোড), তেজগাঁও, ঢাকা-১২১৫
    নিউজ রুম: ০১৭৪৬-৭৪৫১২৫
    প্রতিষ্ঠাকাল: ০২ এপ্রিল ২০২৪ ইংরেজি।
    ই-মেইল: pressdeskbd@gmail.com

    View all posts
Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঠাকুরগাঁওয়ের ‘লোকায়ন জীবন বৈচিত্র্য জাদুঘর’ পরিদর্শন করলেন মার্কিন রাষ্ট্রদূত

সোহানী শিফার ব্যক্তিগত উদ্যোগ: অটোরিকশার ব্যাটারি খুলে নেওয়ার ঘোষণায় শাহবাগে অটোরিকশা মালিক-শ্রমিকদের জমায়েত

‎নোবিপ্রবির তৃতীয় সমাবর্তন ২৪ জানুয়ারি, যোগ দেবেন রাষ্ট্রপতি

গোবিপ্রবির ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের এলামনাই অ্যাসোসিয়েশন গঠন

বহরে থাকা বন্ধুরা সহ এসিল্যান্ড খেলেন গণপিটুনি

নারীর নিরাপত্তা ও বিচারহীনতার প্রতিবাদে জাবি থিয়েটারের দুইদিনব্যাপী পথনাটক

আদমদীঘিতে মুক্তিযোদ্ধা কমান্ড সংসদের দেয়াল ভেঙে ব্যক্তিগত রাস্তা নির্মাণে উত্তেজনা

সরকারি চাকরিজীবীদের জন্য নবম পে-স্কেল অনুমোদন, জুলাই থেকে কার্যকরের সিদ্ধান্ত

চা বাগান থেকে সূর্যপূরী আমগাছ—ঠাকুরগাঁও সফরে মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত

কুবিতে লংকাবাংলা ফাউন্ডেশনের ফলজ ও ঔষধি চারা রোপণ কর্মসূচি

১০

দেবাশীষের পরিবারকে আর্থিক সহায়তা দিল কুষ্টিয়া জেলা পরিষদ

১১

জাবির নিরাপত্তা অফিসের সামনে গাঁজা গাছ, ‘খামারবাড়ি’ মন্তব্য জাকসু সম্পাদকের

১২

গোবিপ্রবির ১৭ স্টুডেন্ট বাসের ৬টি অচল, মেরামতে নেই কার্যকর উদ্যোগ

১৩

ঢাবি নারী হলের ‘সান্ধ্য আইন’ বাতিলের দাবিতে ছাত্র ফ্রন্টের অবস্থান কর্মসূচি

১৪

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঢাবিতে ছাত্রদলের শুভেচ্ছা মিছিল

১৫

কেন্দ্রীয় শহীদ মিনারে ঢাকা আহছানিয়া মিশনের উদ্যোগে পথনাটক ‘শালুক ভাঙার কথা’

১৬

চাঁদার দাবিতে ব্যবসায়ী হৃদয় হত্যা মামলায় ২ জনের মৃত্যুদণ্ড, ৩ জনের যাবজ্জীবন

১৭

ই-রিকশা বিধিমালা প্রণয়নে চালকদের মতামত ও প্রত্যাশা নিয়ে জরুরি সংবাদ সম্মেলন

১৮

মিটফোর্ড হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির প্রথম সভা অনুষ্ঠিত

১৯

‎নোয়াখালীতে সৌদি প্রবাসীর বাড়িতে ডাকাতি, আটক ৩

২০