বরিশাল প্রতিনিধি
১৪ অগাস্ট ২০২৬, ১০:৫১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বরিশালে জামায়াতের রুকন সম্মেলন অনুষ্ঠিত, সরকারের বিরুদ্ধে মুজিবুর রহমানের অভিযোগ

Share this news with

বরিশালে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মহানগর শাখার ষান্মাসিক রুকন সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৪ আগস্ট) বরিশাল জেলা শিল্পকলা একাডেমির মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দলটির নায়েবে আমীর অধ্যাপক মুজিবুর রহমান এমপি।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক মুজিবুর রহমান অভিযোগ করেন, বর্তমান সরকার জনগণের মতামত ও গণভোটের রায় যথাযথভাবে গুরুত্ব দিচ্ছে না। তার দাবি, জনগণের মতামত উপেক্ষা করা হলে জামায়াতে ইসলামী নেতাকর্মীদের সঙ্গে নিয়ে গণআন্দোলনের পথে যাবে।

তিনি বলেন, সাধারণ মানুষের মৌলিক প্রয়োজন পূরণে সরকার ব্যর্থ হচ্ছে এবং বিভিন্ন বিষয়ে জনমনে অসন্তোষ তৈরি হচ্ছে। একই সঙ্গে বিরোধী দলের জনপ্রতিনিধিদের উন্নয়নমূলক কর্মকাণ্ডে বাধা দেওয়ার অভিযোগও করেন তিনি।

বৈষম্যবিরোধী আন্দোলনের প্রসঙ্গ তুলে জামায়াতের এই নেতা বলেন, মানুষের জীবন ও ত্যাগের বিনিময়ে যে পরিবর্তনের প্রত্যাশা তৈরি হয়েছিল, তা পূরণ না হয়ে বরং নতুন করে বৈষম্য বাড়ছে।

শিক্ষক নিয়োগের প্রক্রিয়া নিয়েও আপত্তি জানান অধ্যাপক মুজিবুর রহমান। তার মতে, নিয়োগের ক্ষেত্রে মেধার পরিবর্তে প্রাতিষ্ঠানিক কমিটির ওপর অতিরিক্ত দায়িত্ব দেওয়া হলে অনিয়ম ও দুর্নীতির সুযোগ তৈরি হতে পারে এবং যোগ্য প্রার্থীরা বঞ্চিত হওয়ার আশঙ্কা থাকবে।

রুকনদের উদ্দেশে তিনি বলেন, সাংগঠনিক দায়িত্ব পালনের পাশাপাশি আত্মশুদ্ধি, জ্ঞান অর্জন ও কোরআন অধ্যয়নে গুরুত্ব দিতে হবে। পরিবারের সদস্যদের প্রতি দায়িত্বশীল হওয়ার পাশাপাশি দ্বীনি ও সামাজিক কাজে সাহসের সঙ্গে ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।

মহানগরী জামায়াতের আমীর ও কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাওলানা জহির উদ্দিন মুহাম্মদ বাবরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল।

তিনি বলেন, ইসলামী আদর্শ ও ন্যায়বিচার প্রতিষ্ঠার কথা বললে বিভিন্ন ধরনের বাধা ও চাপের মুখোমুখি হতে হয়। জামায়াত দীর্ঘদিন ধরে নানা প্রতিকূলতার মধ্য দিয়ে সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করে আসছে বলেও দাবি করেন তিনি।

অ্যাডভোকেট হেলাল আরও বলেন, রাজনৈতিক প্রতিপক্ষের অপপ্রচার বা বিভিন্ন প্রতিবন্ধকতার মাধ্যমে কোনো আদর্শের প্রচার পুরোপুরি বন্ধ করা সম্ভব নয়। জনগণের অধিকার প্রতিষ্ঠায় জামায়াত দায়িত্বশীল ভূমিকা পালন করছে বলেও তিনি উল্লেখ করেন।

অনুষ্ঠানে দারসুল কুরআন উপস্থাপন করেন জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও বরিশাল জেলা আমির মাওলানা আব্দুল জব্বার। মহানগরী শাখার ষান্মাসিক সাংগঠনিক প্রতিবেদন তুলে ধরেন সহকারী সেক্রেটারি মুহাম্মদ আতিকুল্লাহ।

মহানগরী জামায়াতের সেক্রেটারি মাওলানা মতিউর রহমানের সঞ্চালনায় আয়োজিত সম্মেলনে দলের মহানগরী ও বিভিন্ন সাংগঠনিক শাখার নেতারা উপস্থিত ছিলেন। তাদের মধ্যে নায়েবে আমীর অধ্যাপক মাহমুদ হোসাইন দুলাল, সহকারী সেক্রেটারি মাস্টার মিজানুর রহমান ও তারিকুল ইসলামসহ কর্মপরিষদের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উল্লেখযোগ্য।

  • প্রধান কার্যালয়: ২৪১/১-বি (হক ট্রেডার্স), তেজকুনি পাড়া (বিজয় সরণি - তেজগাঁও লিঙ্ক রোড), তেজগাঁও, ঢাকা-১২১৫
    নিউজ রুম: ০১৭৪৬-৭৪৫১২৫
    প্রতিষ্ঠাকাল: ০২ এপ্রিল ২০২৪ ইংরেজি।
    ই-মেইল: pressdeskbd@gmail.com

    View all posts
Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ায় অপহরণ ও ডাকাতি মামলায় গ্রেপ্তার ১০, লুন্ঠিত মালামাল উদ্ধার

বিদ্যুৎ-গ্যাস সংকট নিয়ে বাড্ডায় জামায়াতের মোমবাতি মিছিল

হাসনাপাড়া স্পার এলাকা পরিদর্শনে এমপি কাজী রফিকুল ইসলাম

বরিশালে জামায়াতের রুকন সম্মেলন অনুষ্ঠিত, সরকারের বিরুদ্ধে মুজিবুর রহমানের অভিযোগ

বিদ্যুৎ-জ্বালানি সংকট: সংসদের বিশেষ অধিবেশন আহ্বানের দাবি ডা. শফিকুর রহমানের

দীর্ঘদিনের অব্যবস্থাপনা সিস্টেমে আনতে জনসচেতনতা প্রয়োজন: বগুড়া সিটি প্রশাসক

খুলনায় জামায়াতের যুব সম্মেলন: রাষ্ট্র সংস্কারে তরুণদের ভূমিকা রাখার আহ্বান

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে শ্রমিকদের দুর্দশা, মজুরি বোর্ড পুনর্গঠনসহ ৬ দাবি

সীতাকুণ্ডে শিপব্রেকিং ইয়ার্ডে গ্যাসের বিষক্রিয়ায় ৩ শ্রমিকের মৃত্যু

বিদ্যুতের আলো থেকে দূরে বান্দরবানে শত শত পাহাড়ি গ্রাম

১০

জাতীয় শিক্ষক ফোরাম ঢাকা বিভাগের প্রতিনিধি সভা অনুষ্ঠিত

১১

১৫ আগস্ট সামনে রেখে ঝটিকা মিছিলের প্রস্তুতি, ৫৩ জন আটক

১২

রাষ্ট্রপতি পদে কর্নেল অলি আহমদের মনোনয়ন জমা, প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচন চায় ১১ দল

১৩

রাষ্ট্রপতি নির্বাচন: ইসিতে জমা পড়েছে তিন মনোনয়নপত্র

১৪

রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল, মনোনয়ন জমা দিয়ে দলীয় পদ ছাড়লেন

১৫

জাকসুর উদ্যোগে ১৩টি হল মসজিদ ও কেন্দ্রীয় মন্দিরে পাঠাগার চালু

১৬

ছাত্রলীগ সন্দেহে জাবির সাবেক শিক্ষার্থীকে মারধর, পুলিশ হেফাজতে ঢামেকে শারীরিক পরীক্ষা

১৭

ধুনটে বিধবার জমির পথে বাঁশের বেড়া, প্রাণনাশের হুমকির অভিযোগ

১৮

ধুনটের চার মামলার আসামি, টাঙ্গাইলে পুলিশের হাতে গ্রেপ্তার

১৯

চিকিৎসার সব চেষ্টা ব্যর্থ, একই কবরে চিরনিদ্রায় শরীর জোড়া লাগা যমজ জয়নব-উম্মে কুলসুম

২০