সর্বশেষ
||বাল্যবিবাহ রোধ ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় ১০০ কিশোরীকে সচেতনতামূলক প্রশিক্ষণ||রাউজানে প্রকাশ্যে গুলিতে প্রাণ গেল বিএনপি নেতার||এবারের বাজেটে রংপুর অঞ্চলের জন্য নেই সুখবর, বাড়ছে বঞ্চনার অভিযোগ||রামগঞ্জে সম্পত্তি বিরোধে মুক্তিযোদ্ধার ঘর পুড়ে ছাই||আগামী প্রজন্মের জন্য আমাদের দায়বদ্ধতা: কৃষিমন্ত্রী||বীরগঞ্জের কাজল গ্রামে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে আদিবাসী মহিলার মৃত্যু||সন্দ্বীপে শীর্ষ সন্ত্রাসী ‘ছেনী বাবলু’সহ গ্রেপ্তার ২, জেলা পুলিশের মেগা অভিযানে উদ্ধার বিপুল অস্ত্র ও মাদক||নওগাঁর পোরশায় মাদকবিরোধী অভিযানে দুই মাদক কারবারি গ্রেফতার||বরগুনার পাথরঘাটায় রিকশাচালকের রক্তাক্ত মরদেহ উদ্ধার||দুই বোনের গোসলের গোপন ভিডিও ধারণ, মেসেঞ্জারে পাঠিয়ে ছড়িয়ে দেওয়ার হুমকি; যুবক কারাগারে

বরগুনার পাথরঘাটায় রিকশাচালকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

Share this news with

বরগুনার পাথরঘাটায় মিজানুর রহমান (৪০) নামে এক রিকশাচালকের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (১৩ জুন) ভোরে পৌরসভার ২ নম্বর ওয়ার্ড এলাকার তার বাসার সামনের সড়ক থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত মিজানুর রহমান ওই এলাকার মৃত: সফেজ উদ্দিনের ছেলে।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার রাতে মিজানুর রহমান প্রতিদিনের মতো তার রিকশা বাসার সামনে চার্জে রেখে রাত ১১টার দিকে বাড়িতে ফেরেন। পরে পরিবারের সদস্যদের সঙ্গে রাতের খাবার খেয়ে ঘরের সামনের খাটে একা ঘুমিয়ে পড়েন। তবে রাতের কোনো এক সময় তিনি ঘর থেকে বের হয়ে যান, যা পরিবারের কেউ টের পাননি।

নিহতের স্ত্রী পারভীন আক্তার জানান, রাত সাড়ে ১১টার দিকে পরিবারের সবাই ঘুমিয়ে পড়েন। শনিবার ফজরের নামাজের পর স্থানীয় লোকজন বাড়ির সামনের সড়কে মিজানুর রহমানের রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখে তাদের খবর দেন। খবর পেয়ে পরিবারের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে তাকে মৃত অবস্থায় দেখতে পান।

নিহতের বড় ভাই শাহজাহান মিয়া অভিযোগ করে বলেন, দীর্ঘদিন ধরে প্রতিবেশীদের সঙ্গে তাদের জমিজমাসংক্রান্ত বিরোধ চলে আসছিল। এ নিয়ে পূর্বেও বিভিন্ন ঘটনা ঘটেছে। তিনি দাবি করেন, প্রতিপক্ষ এক সময় নিজেদের ঘরে আগুন দিয়ে তাদের পরিবারকে ফাঁসানোর চেষ্টা করেছিল। ওই ঘটনায় আদালতে একটি মামলাও চলমান রয়েছে। তার ধারণা, পূর্বশত্রুতার জের ধরেই প্রতিপক্ষের লোকজন পরিকল্পিতভাবে মিজানুর রহমানকে হত্যা করেছে।

ঘটনার খবর পেয়ে বরগুনার অতিরিক্ত পুলিশ সুপার (পাথরঘাটা সার্কেল) মো. শাহেদ আহমেদ চৌধুরী ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি জানান, ঘটনাটির রহস্য উদ্ঘাটন এবং জড়িতদের শনাক্ত করতে পুলিশ তদন্ত শুরু করেছে।

পাথরঘাটা থানার অফিসার ইনচার্জ  (ওসি) মোহাম্মদ এনাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ বরগুনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

তিনি আরও বলেন, ময়নাতদন্তের প্রতিবেদন এবং তদন্তের তথ্য-উপাত্তের ভিত্তিতে মৃত্যুর প্রকৃত কারণ উদ্ঘাটন করা হবে। এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করা যায়নি। তবে পুলিশ গুরুত্বের সঙ্গে তদন্ত কার্যক্রম চালিয়ে যাচ্ছে।

এ ঘটনায় এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও দোষীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছে নিহতের পরিবার।

Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাল্যবিবাহ রোধ ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় ১০০ কিশোরীকে সচেতনতামূলক প্রশিক্ষণ

রাউজানে প্রকাশ্যে গুলিতে প্রাণ গেল বিএনপি নেতার

এবারের বাজেটে রংপুর অঞ্চলের জন্য নেই সুখবর, বাড়ছে বঞ্চনার অভিযোগ

রামগঞ্জে সম্পত্তি বিরোধে মুক্তিযোদ্ধার ঘর পুড়ে ছাই

আগামী প্রজন্মের জন্য আমাদের দায়বদ্ধতা: কৃষিমন্ত্রী

বীরগঞ্জের কাজল গ্রামে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে আদিবাসী মহিলার মৃত্যু

সন্দ্বীপে শীর্ষ সন্ত্রাসী ‘ছেনী বাবলু’সহ গ্রেপ্তার ২, জেলা পুলিশের মেগা অভিযানে উদ্ধার বিপুল অস্ত্র ও মাদক

নওগাঁর পোরশায় মাদকবিরোধী অভিযানে দুই মাদক কারবারি গ্রেফতার

বরগুনার পাথরঘাটায় রিকশাচালকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

দুই বোনের গোসলের গোপন ভিডিও ধারণ, মেসেঞ্জারে পাঠিয়ে ছড়িয়ে দেওয়ার হুমকি; যুবক কারাগারে

১০

চট্টগ্রামে জাতীয় দলের ক্রিকেটার নাঈম হাসানকে হেনস্তা: এসআইসহ ৩ পুলিশ সদস্য প্রত্যাহার

১১

নিখোঁজের একদিন পর উদ্ধার
সেই শিবির নেতার বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা

১২

পত্নীতলায় ৩০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার

১৩

পত্নীতলায় মাদক সেবনের আস্তানায় অভিযান চালিয়ে গ্রেফতার ৪

১৪

২ বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার আসামি গ্রেফতার

১৫

রোয়াংছড়িতে সরকারি প্রকল্পের অনিয়ম, পিআইও’র বিরুদ্ধে অর্থ আত্মসাৎ অভিযোগ

১৬

মোবাইল দিয়ে আঘাত করে শিশু শিক্ষার্থীর মাথা ফাটালেন শিক্ষক, থানায় অভিযোগ

১৭

নওগাঁয় পুলিশ সুপারের নাম-ছবি ও ভুয়া মোবাইল নম্বর ব্যবহারকারী প্রতারক গ্রেপ্তার

১৮

রাবিতে প্রথমবারের মতো ‘এক্সিকিউটিভ ফারসি ভাষা কোর্স’ শুরু

১৯

বনচৌকি বিওপি সীমান্তে বিএসএফের পুশইনের চেষ্টা ব্যর্থ, ১৫ বিজিবির সতর্ক অবস্থান

২০