মহিবউল্লাহ কিরন, বরগুনা প্রতিনিধি
২ জুলাই ২০২৬, ১০:৩৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বরগুনার তালতলীতে গাছ কাটতে গিয়ে চাপা পড়ে এক শ্রমিকের মৃত্যু

Share this news with

বরগুনার তালতলী উপজেলায় গাছ কাটতে গিয়ে গাছের নিচে চাপা পড়ে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (২ জুলাই ২০২৬) দুপুরের দিকে তালতলী উপজেলার ছোটবগী ইউনিয়নের জাকির তবক নামক এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত শ্রমিকের নাম মো. রুবেল (৪০)। তিনি উপজেলার নিশানবাড়িয়া ইউনিয়নের চামু পাড়া গ্রামের মো. জুলমাত খানের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়,
গাছ ব্যবসায়ী চান মিয়া জাকিরতবক গ্রামের হাতেম খানের একটি কৃষ্ণচূড়া গাছ ক্রয় করেন। আজ গাছটি কাটার জন্য চামোপাড়া গ্রামের জুলমত খান ও তার দুই ছেলে সহ ৯জন গাছটি কাটতে যান।গাছটি কাটার সময় গাছের উপরের ডাল কাটলে ডালগুলো নিচে থাকা একটি পুকুরের পানিতে পড়ে। পরবর্তীতে কাটা ওই ডালগুলো টেনে তুলতে পুকুরে নামেন রুবেল। এসময় পুকুরের পাড়ে থাকা অর্ধেক কাটা গাছটি হঠাৎ করেই পুকুরের পানিতে পড়ে যায়। এতে গাছের নিচে চাপা পড়ে এবং গাছের মাথায় থাকা কাটা ডালের কিছু অংশ রুবেলের পেটে ঢুকে যায়। পরে বাবা সহ উপস্থিত শ্রমিক ও স্থানীয়রা গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে তালতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রুবেলকে মৃত ঘোষণা করেন।

তালতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা: মাফুজা আক্তার বলেন রুবেলকে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।

তালতলী থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মো. সাইদুল ইসলাম বলেন, গাছ কাটতে গিয়ে অসাবধানতার কারণে রুবেল নামে একজনের মৃত্যু হয়েছে। মরদেহ থানায় নিয়ে আসা হয়েছে।এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।

Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাতিয়ায় মায়ানমারে পাচারকালে ৫৯৫ বস্তা সিমেন্টসহ ১২ পাচারকারী আটক

কবর থেকে মরদেহ তুলে দরবারে প্রতিস্থাপন, ফিলিপনগরে উত্তেজনা

বগুড়া পুলিশে কোটি টাকার বিল-ভাউচার জালিয়াতির অভিযোগ, সম্পৃক্ততার অভিযোগ ৮ জনের

গণভোট ও জনগণের সার্বভৌম ক্ষমতা নিয়ে নাগরিক ফোরামের আলোচনা সভা

পিআইবির মহাপরিচালকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগের প্রতিবাদে মানববন্ধন

গ্রামীণফোনের সাবেক শ্রমিকদের ৫% বিলম্বজনিত পাওনা পরিশোধের দাবিতে মানববন্ধন

৭ দফা দাবিতে দলিল লেখকদের জেলা প্রতিনিধি সম্মেলন

মর্যাদা, অধিকার ও ন্যায্য হিস্যা নিশ্চিতে এগিয়ে যাওয়ার প্রত্যয়ে বিলসের সম্মেলন

বিএমইউতে ICU-1 উদ্বোধন ও ক্রিটিক্যাল কেয়ার নার্সিং প্রশিক্ষণের সনদ প্রদান

মিরপুরে গার্মেন্টস শ্রমিকদের র‍্যালি, ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকার দাবি

১০

এম. আলম মুরাদের ওপর হামলার বিচারের দাবিতে রাজু ভাস্কর্যে সংবাদ সম্মেলন ও বিক্ষোভ

১১

মিরপুরে গ্যাস ও বিদ্যুতের দাবিতে কমিউনিস্ট পার্টির বিক্ষোভ সমাবেশ

১২

শুভ জন্মাষ্টমী উপলক্ষে রাজধানীতে বর্ণাঢ্য শোভাযাত্রা

১৩

ঢাবিতে ‘কাঁটাতারের শহীদ ফেলানী’ স্মারক গ্রন্থের মোড়ক উন্মোচন

১৪

নোয়াখালীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ১৩

১৫

বান্দরবানে প্রাইভেটকারের গোপন স্থানে ইয়াবা, চালক আটক

১৬

শ্রীকৃষ্ণের জন্মতিথিতে কুষ্টিয়ায় বর্ণাঢ্য শোভাযাত্রা

১৭

আদমদীঘিতে শ্রীকৃষ্ণের জন্মাষ্ঠমী উৎসব পালিত

১৮

নোয়াখালী বিভাগ বাস্তবায়নের দাবিতে শাহবাগে গণকর্মসূচি, যান চলাচল বন্ধ

১৯

বগুড়ার শিবগঞ্জে দুর্ঘটনায় জনপ্রশাসন প্রতিমন্ত্রীর গাড়ি

২০