মহিবউল্লাহ কিরন, বরগুনা প্রতিনিধি
৯ জুন ২০২৬, ৯:৩১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বরগুনার আমতলীতে ১৯০০পিস ইয়াবা ও নগদ ষাট হাজার টাকা সহ আটক ২

Share this news with

বরগুনার আমতলী পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের খোন্তাকাটা এলাকা থেকে ১ হাজার ৯ শত পিস ইয়াবা ও ইয়াবা বিক্রির নগদ ৬০ হাজার টাকা সহ সাবেক পৌর ছাত্রদলের সদস্য সচিব আবদুল্লাহ আল নোমান ওরফে জনি গাজী এবং সুজন হাওলাদার নামে দুই ব্যক্তিকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (৯ জুন) বিকেল ৫টার দিকে আমতলী থানা পুলিশের বিশেষ অভিযানে তাদের আটক করা হয়।

পুলিশ সূত্রে জানা যায় বরগুনা জেলা পুলিশ সুপার মো. কুদরত-ই-খুদা এর নির্দেশ মোতাবেক আমতলী থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু শাহাদাৎ মো. হাছনাইন পারভেজ এর তত্ত্বাবধানে গোপন সংবাদের ভিত্তিতে থানার এসআই কমল চন্দ্র দে ও এএসআই হাবিবুর রহমানের নেতৃত্বে পুলিশের একটি দল চৌকস দল পৌরসভা খোন্তাকাটার বটতলা এলাকায় বিশেষ অভিযান চালায়। এ সময় সন্দেহভাজন হিসেবে আবদুল্লাহ আল নোমান জনি গাজী(২৯) ও সুজন হাওলাদার(২৮) কে আটক করে তাদের দেহ তল্লাশি করা হয়। তল্লাশিকালে তাদের কাছ থেকে ১ হাজার ৯ শত পিস ইয়াবা উদ্ধার করা হয় ও ইয়াবা বিক্রির নগদ ৬০ টাকা উদ্ধার করেন।

আটক আবদুল্লাহ আল নোমান (জনি গাজী) আমতলী পৌর ছাত্রদলের সাবেক সদস্য সচিব বলে জানা গেছে। উদ্ধারকৃত ইয়াবার বাজারমূল্য ৫ লক্ষ ৭০ হাজার টাকা হতে পারে বলে ধারণা করছে পুলিশ।

আমতলী থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু শাহাদাৎ মো. হাসনাইন পারভেজ বলেন, মাদক, ইভটিজিং, চাঁদাবাজি, চুরি ও ডাকাতিসহ বিভিন্ন অপরাধ দমনে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে দুইজনকে ইয়াবাসহ আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

  • প্রধান কার্যালয়: ২৪১/১-বি (হক ট্রেডার্স), তেজকুনি পাড়া (বিজয় সরণি - তেজগাঁও লিঙ্ক রোড), তেজগাঁও, ঢাকা-১২১৫
    নিউজ রুম: ০১৭৪৬-৭৪৫১২৫
    প্রতিষ্ঠাকাল: ০২ এপ্রিল ২০২৪ ইংরেজি।
    ই-মেইল: pressdeskbd@gmail.com

    View all posts
Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের নিয়োগ জালিয়াতি, প্রধান আসামি গ্রেফতার

১

পার্বত্য চট্টগ্রামে সেনা ক্যাম্প পরিদর্শন করলেন সেনাপ্রধান

২

বগুড়ায় উন্নয়ন প্রকল্পের অগ্রগতি, সহযোগিতার আশ্বাস রাষ্ট্রপতির

৩

উলিপুরে শোবার ঘর থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার, পলাতক স্বামী-শাশুড়ি

৪

বীরশ্রেষ্ঠ মতিউর রহমান: দেশের জন্য আকাশপথে আত্মত্যাগের এক অমর ইতিহাস

৫

সান্তাহারে নতুন কুঁড়ি স্পোর্টসের খেলোয়াড় বাছাই শুরু

৬

কুড়িগ্রামে ক্যাম্পাসভিত্তিক কার্যক্রম জোরদারে ছাত্রশিবিরের দায়িত্বশীলদের মতবিনিময় সভা

৭

জনগণের আস্থা অর্জনই পুলিশের প্রধান দায়িত্ব: স্বরাষ্ট্রমন্ত্রী

৮

তারাকান্দায় কাভার্ড ভ্যানের চাপায় প্রাণ গেল দুই বোনের

৯

আদমদীঘিতে সাংবাদিকদের কটাক্ষ করে ফেসবুকে এসিল্যান্ডের স্ট্যাটাস

১০

কুষ্টিয়ায় ছয় হত্যার মামলায় হানিফের মৃত্যুদণ্ড, তিনজনের যাবজ্জীবন

১১

জাতীয় সাঁতারের প্রথম দিনেই ছয় নতুন রেকর্ড, পদক তালিকায় শীর্ষে নৌবাহিনী

১২

৬০ কিমি বেগে দেশের ৮ অঞ্চলে ঝোড়ো হাওয়ার আশঙ্কা, নদীবন্দরে সতর্ক সংকেত

১৩

দীঘিনালায় সাত পাহাড়ি পরিবারকে ১৪টি ছাগল দিল সেনাবাহিনী

১৪

ধুনটে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে যুব সমাবেশ ও বর্ণাঢ্য র‍্যালি

১৫

আদমদীঘিতে মৃত শ্রমিকের পরিবার ও শ্রমিকের মেয়েদের অনুদানের চেক বিতরণ

১৬

পল্টন ট্র্যাজেডি স্মরণে কুড়িগ্রামে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

১৭

সান্তাহারে নানা আয়োজনে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

১৮

ধুনটে বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে র‍্যালি

১৯

জুলাইয়ের মধ্য দিয়ে ক্ষমতায় আসা ব্যক্তিরাই জুলাইকে সবচেয়ে বেশি অবহেলা করেছেন: জাবের

২০