সর্বশেষ
||থানচি-তিন্দুমুখ নৌপথে চলাচল ৩০ জুলাই পর্যন্ত বন্ধ||রুমার দুর্গম এলাকায় হামের উপসর্গে দুই শিশুর মৃত্যু||ডিসি পার্কের পুকুরে গোসলে নেমে প্রাণ হারালেন কুষ্টিয়া সরকারি কলেজের শিক্ষার্থী||কুষ্টিয়া কোর্ট স্টেশনে সুন্দরবন এক্সপ্রেসে রক্তাক্ত হামলা, দুই যাত্রী আহত; বিক্ষোভে দেড় ঘণ্টা ট্রেন আটকে||কুড়িগ্রামে বাস ভাঙচুর ও শ্রমিক পেটানোর মামলার প্রধান আসামি গ্রেফতার||কুবি ডিবেটিং সোসাইটির নবীনবরণ ও বিতর্ক কর্মশালা অনুষ্ঠিত||নিষিদ্ধ আ.লীগের কার্যক্রম, মায়ের অভিযোগে সাবেক ভাইস চেয়ারম্যান গ্রেপ্তার||জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য ছাড়ার ঘোষণা খেলাফত মজলিসের||‎নোয়াখালী মেডিকেল কলেজ প্রকল্পে ২৫৪ কোটি টাকার টেন্ডার জালিয়াতির অভিযোগ||ধুনটে নাশকতা মামলায় ইউনিয়ন আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার
মহিবউল্লাহ কিরন, বরগুনা প্রতিনিধি
১০ জুন ২০২৬, ৩:১৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বরগুনায় ইতি ও তার ২মেয়ের রহস্যজনক মৃত্যুর ঘটনায় ৭দিন পর মামলা

Share this news with

বরগুনা জেলা পরিষদের ডাকবাংলো থেকে মা ও তার দুই মেয়ের মরদেহ উদ্ধারের ঘটনার সাত দিন পর অবশেষে বরগুনা সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। মঙ্গলবার (৯ জুন) দিবাগত রাত একটার দিকে নিহত ইতি রানীর স্বামী দুলাল চন্দ্র বিশ্বাস বাদি হয়ে অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে এই মামলাটি দায়ের করেন। স্বজনদের অভিযোগ, মরদেহগুলোর ময়নাতদন্তে বিলম্ব করা হয়েছে। পাশাপাশি প্রথম থেকে পুলিশ এটিকে ‘আত্মহত্যা’ বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করছে।

৭দিন পর মামলার তথ্য সাংবাদিকদের জানান বরগুনা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.আব্দুল আলিম। তিনি জানান, দুলাল চন্দ্র বিশ্বাস থানায় এজাহার জমা দেওয়ার পর সেটি হত্যা মামলা হিসেবে রুজু করা হয়েছে। পুলিশ ঘটনাটির তদন্ত শুরু করেছে।

এর আগে, গত তিন জুন বিকেলে বরগুনা জেলা পরিষদের সদর ডাকবাংলোর তৃতীয় তলার পশ্চিম পাশের একটি কক্ষ থেকে পরিচ্ছন্নতাকর্মী ইতি রানী (৩৮) এবং তার দুই মেয়ে আরাধা ও অনুরাধার মরদেহ উদ্ধার করে পুলিশ।

থানা পুলিশ সূত্রে জানা গেছে, ঘটনার দিন রাতেই পুলিশের পক্ষ থেকে একটি অপমৃত্যুর (ইউডি) মামলা দায়ের করা হয়েছিল। তবে ঘটনার এক সপ্তাহ পেরিয়ে গেলেও এখন পর্যন্ত নিশ্চিত হওয়া যায়নি এটি হত্যা, নাকি আত্মহত্যা।

এদিকে মরদেহ উদ্ধারের পর থেকেই এই ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় বাসিন্দা ও নিহতের স্বজনদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। ঘটনার পরদিন ময়নাতদন্তে বিলম্ব হওয়া এবং মরদেহ উদ্ধারের পরপরই পুলিশের পক্ষ থেকে একে ‘আত্মহত্যা’ বলে প্রচার করার তীব্র প্রতিবাদ জানান স্বজনরা। তারা এই ঘটনাকে সুপরিকল্পিত হত্যাকাণ্ড দাবি করে এবং জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মরদেহ নিয়ে সড়ক অবরোধ, মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেন।

পুলিশ জানায়, ময়নাতদন্তের প্রতিবেদন এবং তদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ আরও স্পষ্টভাবে জানা যাবে। অপরাধীদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের একাধিক দল কাজ করছে।

  • প্রধান কার্যালয়: ২৪১/১-বি (হক ট্রেডার্স), তেজকুনি পাড়া (বিজয় সরণি - তেজগাঁও লিঙ্ক রোড), তেজগাঁও, ঢাকা-১২১৫
    নিউজ রুম: ০১৭৪৬-৭৪৫১২৫
    প্রতিষ্ঠাকাল: ০২ এপ্রিল ২০২৪ ইংরেজি।
    ই-মেইল: pressdeskbd@gmail.com

    View all posts
Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

থানচি-তিন্দুমুখ নৌপথে চলাচল ৩০ জুলাই পর্যন্ত বন্ধ

রুমার দুর্গম এলাকায় হামের উপসর্গে দুই শিশুর মৃত্যু

ডিসি পার্কের পুকুরে গোসলে নেমে প্রাণ হারালেন কুষ্টিয়া সরকারি কলেজের শিক্ষার্থী

কুষ্টিয়া কোর্ট স্টেশনে সুন্দরবন এক্সপ্রেসে রক্তাক্ত হামলা, দুই যাত্রী আহত; বিক্ষোভে দেড় ঘণ্টা ট্রেন আটকে

কুড়িগ্রামে বাস ভাঙচুর ও শ্রমিক পেটানোর মামলার প্রধান আসামি গ্রেফতার

কুবি ডিবেটিং সোসাইটির নবীনবরণ ও বিতর্ক কর্মশালা অনুষ্ঠিত

নিষিদ্ধ আ.লীগের কার্যক্রম, মায়ের অভিযোগে সাবেক ভাইস চেয়ারম্যান গ্রেপ্তার

জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য ছাড়ার ঘোষণা খেলাফত মজলিসের

‎নোয়াখালী মেডিকেল কলেজ প্রকল্পে ২৫৪ কোটি টাকার টেন্ডার জালিয়াতির অভিযোগ

ধুনটে নাশকতা মামলায় ইউনিয়ন আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

১০

ধুনটে বাড়ির বারান্দায় ঝুলছিল কৃষকের মরদেহ, থানায় ইউডি মামলা

১১

কাফরুলে যুবদল নেতা ও বিএনপি কর্মী গুলিবিদ্ধ, অস্ত্রধারী আটক

১২

নওগাঁয় ডিবির মাদকবিরোধী অভিযানে ১০ জন গ্রেফতার

১৩

বিদেশে উচ্চশিক্ষার রূপরেখা নিয়ে জাবিতে দিনব্যাপী ‘হায়ার স্টাডি ৩৬০°’

১৪

বিয়ের আনন্দ না ফুরোতেই সড়ক দুর্ঘটনায় ঝরল যুবকের প্রাণ

১৫

‎মাটিরাঙ্গায় গোমতী সড়ক মেরামত করলো বিএনপি, স্বস্তি গোমতীবাসীর

১৬

জাবিতে যুক্তির লড়াই, শুরু ডিএফআইআরের বিতর্ক উৎসব

১৭

ঠাকুরগাঁওয়ে জগন্নাথদেবের উল্টো রথযাত্রা মহোৎসব অনুষ্ঠিত

১৮

রাষ্ট্রপতির দায়িত্বে স্পিকার হাফিজ উদ্দিন, নতুন রাষ্ট্রপতি নির্বাচনে ৯০ দিনের সাংবিধানিক সময়

১৯

অসুস্থতার কারণ দেখিয়ে রাষ্ট্রপতির পদ ছাড়লেন মো. সাহাবুদ্দিন

২০