সর্বশেষ
||দানিউবের পানি কমে বন্ধের ঝুঁকিতে রোমানিয়ার পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র||শিশুর চিৎকারে ছুটে এলেন প্রতিবেশীরা, ধর্ষণের চেষ্টার অভিযোগে আটক ১||‎নির্মাণাধীন মাদরাসার তদন্তে পুলিশের ওপর হামলা, নারীসহ গ্রেপ্তার ৭||গরু পাচারের অভিযোগে ভূরুঙ্গামারীর ভারতীয় সীমান্তে আটক বাংলাদেশি যুবক আজিবর রহমান||কুষ্টিয়ায় জুলাই স্মৃতিস্তম্ভে আগুন, তদন্তে পুলিশ||মহাখালীতে নিষিদ্ধ আ. লীগের ঝটিকা মিছিল, ককটেল বিস্ফোরণ; আটক ৪||বনপাড়া বাইপাসে নাইট্রোজেনবাহী ট্যাংকারে বিকট শব্দ, ছড়িয়ে পড়ল সাদা কুয়াশা||সিরিয়ার সাবেক প্রেসিডেন্ট বাশার আল-আসাদসহ তিনজনের মৃত্যুদণ্ড||মাদারীপুরে ভাড়াটিয়ার ঘর থেকে ৩০০ ইয়াবা ও পিস্তল উদ্ধার||শিক্ষার্থীদের জন্য দারুণ খবরঃ আগামীকাল বন্ধ থাকছে স্কুল-কলেজ, নেপথ্যে যে কারণ!
নাটোর প্রতিনিধি
১১ অগাস্ট ২০২৬, ৯:০৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বনপাড়া বাইপাসে নাইট্রোজেনবাহী ট্যাংকারে বিকট শব্দ, ছড়িয়ে পড়ল সাদা কুয়াশা

Share this news with

নাটোরের বড়াইগ্রাম উপজেলার বনপাড়া বাইপাস এলাকায় তরল নাইট্রোজেনবাহী একটি ট্যাংকারে লিকেজের ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। মঙ্গলবার ভোরে মহাসড়কের পাশে ট্যাংকার থেকে বিপুল পরিমাণ তরল নাইট্রোজেন বের হয়ে আশপাশের কয়েকশ মিটার এলাকা সাদা ধোঁয়া বা কুয়াশার মতো আবরণে ঢেকে যায়। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

মঙ্গলবার (১১ আগস্ট) সকাল ৬টার দিকে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের মোল্লা হোটেলের সামনে এ ঘটনা ঘটে।

বনপাড়া হাইওয়ে থানার এসআই আলমগীর হোসেন জানান, যশোরের বেনাপোল থেকে ঢাকার উদ্দেশে তরল নাইট্রোজেন নিয়ে যাচ্ছিল ট্যাংকারটি। বনপাড়া বাইপাসে মোল্লা হোটেলের কাছে পৌঁছানোর পর ট্যাংকারের একটি অংশ হঠাৎ বিকট শব্দে ক্ষতিগ্রস্ত হয়। এরপর সেখান দিয়ে তরল নাইট্রোজেন বের হতে শুরু করে।

স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, গ্যাস বের হওয়ার পর অল্প সময়ের মধ্যেই রাস্তার আশপাশের প্রায় ৩০০ থেকে ৪০০ মিটার এলাকা ঘন সাদা কুয়াশার মতো আবরণে ঢেকে যায়। আকস্মিক এ ঘটনায় হোটেল, পথচারী ও স্থানীয়দের মধ্যে আতঙ্ক দেখা দেয়। নিরাপত্তার জন্য অনেকে ঘটনাস্থল থেকে দূরে সরে যান।

মোল্লা হোটেলের মালিক শাহেদ আলী মোল্লা জানান, হোটেলের সামনে ট্যাংকারটি অবস্থান করছিল। হঠাৎ বিস্ফোরণের মতো একটি শব্দ শোনা যায়। এরপর ট্যাংকার থেকে দ্রুত সাদা কুয়াশার মতো পদার্থ বের হয়ে চারপাশে ছড়িয়ে পড়ে। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়।

খবর পেয়ে ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি পর্যবেক্ষণ করে। পরে ক্ষতিগ্রস্ত ট্যাংকারটি সরিয়ে নিরাপদ স্থানে নেওয়া হয়।

সংশ্লিষ্টরা জানিয়েছেন, তরল নাইট্রোজেন নিজে বিষাক্ত গ্যাস নয়। তবে এটি বেশি পরিমাণে বাতাসে ছড়িয়ে পড়লে আশপাশের অক্সিজেনের ঘনত্ব কমে গিয়ে শ্বাসকষ্টসহ ঝুঁকিপূর্ণ পরিস্থিতি তৈরি করতে পারে।

পুলিশের প্রাথমিক তথ্য অনুযায়ী, ট্যাংকারটিতে প্রায় ৭০ লাখ টাকা মূল্যের তরল নাইট্রোজেন ছিল এবং লিকেজের পর এর বড় অংশ বের হয়ে যায়।

এর আগে গত ২৫ জুলাই একই বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের তরমুজ পাম্প এলাকায় একটি তরল নাইট্রোজেনবাহী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যাওয়ার ঘটনাও ঘটেছিল।

Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দানিউবের পানি কমে বন্ধের ঝুঁকিতে রোমানিয়ার পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র

শিশুর চিৎকারে ছুটে এলেন প্রতিবেশীরা, ধর্ষণের চেষ্টার অভিযোগে আটক ১

‎নির্মাণাধীন মাদরাসার তদন্তে পুলিশের ওপর হামলা, নারীসহ গ্রেপ্তার ৭

গরু পাচারের অভিযোগে ভূরুঙ্গামারীর ভারতীয় সীমান্তে আটক বাংলাদেশি যুবক আজিবর রহমান

কুষ্টিয়ায় জুলাই স্মৃতিস্তম্ভে আগুন, তদন্তে পুলিশ

মহাখালীতে নিষিদ্ধ আ. লীগের ঝটিকা মিছিল, ককটেল বিস্ফোরণ; আটক ৪

বনপাড়া বাইপাসে নাইট্রোজেনবাহী ট্যাংকারে বিকট শব্দ, ছড়িয়ে পড়ল সাদা কুয়াশা

সিরিয়ার সাবেক প্রেসিডেন্ট বাশার আল-আসাদসহ তিনজনের মৃত্যুদণ্ড

মাদারীপুরে ভাড়াটিয়ার ঘর থেকে ৩০০ ইয়াবা ও পিস্তল উদ্ধার

শিক্ষার্থীদের জন্য দারুণ খবরঃ আগামীকাল বন্ধ থাকছে স্কুল-কলেজ, নেপথ্যে যে কারণ!

১০

বগুড়ার নন্দীগ্রাম উপজেলা প্রেস ক্লাবের সাধারণ সভা, প্রণয়ন কমিটি

১১

ধুনটে এসএসসি পরীক্ষায় দুই প্রতিষ্ঠানে সবাই ফেল : মাদরাসা-কলেজ মিলিয়ে অকৃতকার্য ২১ শিক্ষার্থী

১২

কুবির বিজয়-২৪ হলের আবাসিক শিক্ষার্থীদের সঙ্গে উপাচার্যের মতবিনিময়

১৩

জাতির প্রয়োজনে যতদিন শক্তি থাকবে, মাঠে থাকব: ডা. শফিকুর রহমান

১৪

বগুড়ায় ব্যাংকারকে অপহরণ করে জিম্মি, ছিনতাই; সাবেক এনসিপি নেতার বিরুদ্ধে মামলা, আটক ২

১৫

ম্যানেজিং কমিটির হাতে শিক্ষক নিয়োগের ক্ষমতা, প্রতিবাদে জাবিতে বিক্ষোভ

১৬

‎ঘরে ঢুকে ঘুমন্ত ব্যক্তিকে জবাইয়ের চেষ্টা

১৭

‎গুইমারায় সেনাবাহিনীর উদ্যোগে ১০ দিনব্যাপী চিকিৎসা ও নার্সিং প্রশিক্ষণ

১৮

বেইলী রোডে গলায় ফাঁস দিয়ে নারীর আত্মহত্যা, মরদেহ ঢামেক মর্গে

১৯

খেলার মাঠে ফিরুক শিক্ষার্থীরা, দৌলতপুরে ৩৫০ শিক্ষাপ্রতিষ্ঠানে ফুটবল বিতরণ

২০