ফারহান লাবিব, - বগুড়া জেলা প্রতিনিধি
৬ জুলাই ২০২৬, ৬:০৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বগুড়ায় শিক্ষাখাতে কোটি টাকা বরাদ্দ, নগর প্রকল্প উদ্বোধন

Share this news with

বগুড়ার নন্দীগ্রাম ও কাহালু উপজেলার শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামো সংস্কারে ৯০ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। স্থানীয় সংসদ সদস্যের প্রচেষ্টায় দীর্ঘ বঞ্চনার জনপদে পর্যায়ক্রমে উন্নয়নের ছোঁয়া লেগেছে। পাশাপাশি পৌরসভার প্রতিটি মহল্লায় রাস্তার উন্নয়ন, মশা নিধন কার্যক্রমসহ নাগরিক সেবার নতুন দিগন্ত উন্মোচিত হচ্ছে। রোববার বিকেলে নন্দীগ্রাম পৌরসভার মাঝগ্রাম মহল্লায় ১৬০ মিটার আরসিসি রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও বগুড়া-৪ আসনের সংসদ সদস্য মো. মোশাররফ হোসেন।

পৌরসভার নির্বাহী কর্মকর্তা শাহীন মাহমুদ জানান, মাঝগ্রামের করিমের বাড়ি থেকে আল মুমিনের বাড়ি পর্যন্ত রাস্তার উন্নয়নে প্রাক্কলিত ব্যয় ধরা হয়েছে ৩২ লাখ ৩২ হাজার ৯শ ৮১ টাকা। বৃহত্তর পাবনা ও বগুড়া জেলার নগর অবকাঠামো উন্নয়ন প্রকল্পের কাজ নির্ধারিত সময়ের মধ্যে সম্পন্ন এবং সরকারি অর্থের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করার নির্দেশনা রয়েছে।

উন্নয়ন কাজের ভিত্তি প্রস্তর উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার ও পৌরসভার প্রশাসক শারমিন আরা, সহকারী কমিশনার (ভূমি) রোহান সরকার, নির্বাহী প্রকৌশলী আবু হেনা মোস্তফা কামাল, উপজেলা বিএনপির সভাপতি আলাউদ্দিন সরকার, সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন আদর, পৌর বিএনপির সভাপতি মো. আলেকজান্ডার, সাধারণ সম্পাদক শফিউল আলম সুমন, উপজেলা প্রকৌশলী নূরনবী খান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার সরদার ফজলুল করিম, নন্দীগ্রাম উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুর রউফ রুবেল, পৌরসভার হিসাব রক্ষণ কর্মকর্তা আব্দুল মান্নান, উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান তারেক উপস্থিত ছিলেন।

এদিকে, সম্প্রতি বগুড়া-৪ আসনের দুই উপজেলার ৬টি শিক্ষা প্রতিষ্ঠানে ১৫ লাখ টাকা করে বরাদ্দ অনুমোদনের চিঠি পেয়েছে জেলা শিক্ষা প্রকৌশল অধিদপ্তর। বেসরকারি কারিগরি, মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠান সমূহের মেরামত ও পুনর্বাসন কাজের জন্য দরপত্র আহবান প্রক্রিয়া চলছে। বরাদ্দ পাওয়া প্রতিষ্ঠানগুলো- কাহালু উপজেলার অঘোর মালঞ্চা উচ্চ বিদ্যালয়, পিড়াপাট দিঘীরহাট বালিকা উচ্চ বিদ্যালয়, বান্দাই খাড়া এফএইউএ দাখিল মাদ্রাসা, নন্দীগ্রাম উপজেলার মুরাদপুর নিম্ন মাধ্যমিক হাইস্কুল, রায়পুর কুস্তা জুনিয়র হাইস্কুল ও গছাইল হাফেজিয়া দাখিল মাদ্রাসা।

জানা গেছে, গত ২১ জুন শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী (ডেস্ক-১) মো. মেহেদী ইকবাল স্বাক্ষরিত পৃথক চিঠিতে নন্দীগ্রাম ও কাহালু উপজেলার ৬টি শিক্ষা প্রতিষ্ঠানে ৯০ লাখ টাকা বরাদ্দ অনুমোদনের বিষয়টি জানানো হয়। ইতোমধ্যে চিঠি পেয়ে দরপত্র আহ্বান প্রক্রিয়া সম্পন্ন করার প্রস্তুতি নিয়েছে জেলা শিক্ষা প্রকৌশল অধিদপ্তর।

চিঠিতে বলা হয়, ২০২৫-২৬ অর্থবছরের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের পরিচালন বাজেটের আওতায় শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের অনুকূলে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান মেরামত এবং পুনর্বাসন কাজের জন্য দরপত্র আহবানে লক্ষ্যে অনুমোদিত তালিকা প্রেরণ করে। অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ, শিক্ষা মন্ত্রণালয় মাধ্যমিক, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের গত ১৭ জুন নির্দেশনা সূত্র উল্লেখ রয়েছে। বেসরকারি কারিগরি ও মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠান সমূহের মেরামত ও পুনর্বাসন খাত কর্মসূচির আওতায় অনুমোদিত কাজের তালিকা শর্ত সাপেক্ষে আর্থিক অনুমোদনসহ নির্দিষ্ট পদ্ধতিতে দরপত্র আহ্বান করার নির্দেশনা দেয় শিক্ষা প্রকৌশল বিভাগ।

এ তথ্য নিশ্চিত করে সংসদ সদস্য মো. মোশাররফ হোসেন বলেন, আমার নির্বাচনী ইশতেহার ছিল কাহালু-নন্দীগ্রামকে একটি শিক্ষানগরী হিসেবে গড়ে তোলা। প্রতিশ্রুতি বাস্তবায়নে সরকার দায়িত্ব গ্রহণের মাত্র চার মাসের মধ্যেই শিক্ষা খাতের উন্নয়নে কাজ শুরু হয়েছে। একটু অপেক্ষা করুন। পর্যায়ক্রমে দুই উপজেলার প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে উন্নয়নের জোয়ার বইবে।

পৌরসভার নগর অবকাঠামো উন্নয়ন প্রকল্পের কাজ উদ্বোধন শেষে নন্দীগ্রাম ২০ শয্যা বিশিষ্ট হাসপাতাল পরিদর্শন করেন সংসদ সদস্য। হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড ঘুরে দেখে চিকিৎসা সেবার সার্বিক কার্যক্রমের খোঁজখবর নেন। এ সময় চিকিৎসক, কর্মকর্তা, কর্মচারীদের সঙ্গে মতবিনিময় করে রোগীদের মানসম্মত ও উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান। এদিন ডেঙ্গু ও মশাবাহিত রোগ প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধিসহ পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে চলমান কার্যক্রমে অংশ নেন মোশারফ হোসেন এমপি। পৌরসভার উদ্যোগে ফগার মেশিনের মাধ্যমে পৌর এলাকাজুড়ে মশা নিধন কার্যক্রমের উদ্বোধন করা হয়।

Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

১১ দলীয় ঐক্যের বৈঠক: ৫ সেপ্টেম্বর ঢাকা-চট্টগ্রাম লংমার্চের ঘোষণা

সাময়িকভাবে বাতিল হওয়া বাংলা এডিশনের নিবন্ধন পুনর্বহাল

৬ দফা দাবিতে খামারবাড়িতে আউটসোর্সিং গাড়িচালকদের অবস্থান

রংপুরে একই পরিবারের ৪ জন হত্যায় দুই যুবক গ্রেপ্তার

হাতিয়ায় তৃতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগ, জামায়াত কর্মী গ্রেপ্তার

বগুড়ায় স্কুলের জায়গা দখল, একমাত্র ভরসা টিনের ঘর

ধুনটে গৃহবধূকে মারধর ও হাসুয়া দিয়ে কোপের অভিযোগ, থানায় লিখিত অভিযোগ

ধুনটে ২০২ প্রাথমিক বিদ্যালয়ের ১০৩টিতেই নেই প্রধান শিক্ষক, ভারপ্রাপ্তের চাপে বিপর্যস্ত পাঠদান

শিল্পকলায় বসছে দুই দিনের পুতুলনাট্য উৎসব, শুরু ২৭ আগস্ট

দৌলতপুরে ১৪ বোতল নিষিদ্ধ এসকাফ সহ যুবক আটক

১০

কুবির আইসিটি এসোসিয়েশনের নেতৃত্বে মেহেদী-শফিউল

১১

‎নোয়াখালীতে মুখোশধারীদের এলোপাতাড়ি গুলি, শিক্ষকসহ তিনজন গুলিবিদ্ধ

১২

ঢাকায় আজ অনুষ্ঠিত হচ্ছে বর্ণাঢ্য জশনে জুলুছ

১৩

ঢাকা বিশ্ববিদ্যালয় কালো দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

১৪

গোবিপ্রবিতে ক্লেমনের উদ্যোগে দিনব্যাপী এক হাজার বৃক্ষরোপণ

১৫

চাকরিচ্যুতির আদেশ বাতিল ও পূর্ণবহালের দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে ভিকটিম পুলিশ পরিবারের অবস্থান

১৬

খিলগাঁওয়ের রয়েল এইড হাসপাতালে অগ্নিকাণ্ড

১৭

কুরআনের শিক্ষা মেনে জীবন পরিচালনার আহ্বান ডা. শফিকুর রহমানের

১৮

পেট্রোল ঢেলে পাখির শরীরে আগুন, আটক টুটুল

১৯

ঠাকুরগাঁওয়ে সীমানা প্রাচীর ভেঙে জমি দখল করার চেষ্টা করেছে ভূমিদস্যুরা

২০