এসএম ফারহান লাবিব (জেলা প্রতিনিধি, বগুড়া)
১৪ অক্টোবর ২০২৬, ৮:০৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বগুড়ায় বিশ্ব মান দিবস পালিত, মানসম্মত পণ্য ও পরিবেশবান্ধব জ্বালানির ব্যবহারে গুরুত্বারোপ

Share this news with

‘অভিন্ন লক্ষ্য উন্নত বিশ্ব – সাশ্রয়ী ও পরিবেশবান্ধব জ্বালানি’ প্রতিপাদ্যকে সামনে রেখে বগুড়ায় ৫৭তম বিশ্ব মান দিবস পালিত হয়েছে। বুধবার (১৪ অক্টোবর) সকালে জেলা প্রসাশক সন্মেলন কক্ষে দিবসটি উপলক্ষে আলোচনা সভা ও সচেতনতামূলক কর্মসূচির আয়োজন করা হয়।

জেলা প্রশাসক তৌফিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় মানসম্মত পণ্য উৎপাদন, আন্তর্জাতিক মান অনুসরণ, সঠিক ওজন ও পরিমাপ নিশ্চিতকরণ এবং পরিবেশবান্ধব প্রযুক্তির ব্যবহার বাড়ানোর ওপর গুরুত্বারোপ করা হয়।

সভায় স্বাগত বক্তব্য দেন বিএসটিআইয়ের আঞ্চলিক কার্যালয়ের উপপরিচালক জহুরুল হক। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বগুড়া সিটি প্রশাসক এম আর ইসলাম স্বাধীন, জেলা পরিষদের প্রশাসক আহসানুল তৈয়ব জাকির, অতিরিক্ত পুলিশ সুপার আসাদ, বগুড়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি এমএসএম আতিকুর রহমান বাদল, বিসিএল টাইলস লিমিটেডের আরিফুল হোসেন আরিফ, রাজাবাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আব্দুল হান্নান, রাজশাহী বিভাগীয় পেট্রোল পাম্প মালিক সমিতির সাধারণ সম্পাদক আব্দুল জলিল, আকিজ এগ্রো অ্যান্ড লাইভস্টক লিমিটেডের সৌরভ হাসান এবং বগুড়া প্রেসক্লাবের সভাপতি রেজাউল হাসান রানুসহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা।

এ সময় বক্তারা বলেন, নিরাপদ ও মানসম্মত পণ্য নিশ্চিত করতে উৎপাদক, ব্যবসায়ী, ভোক্তা এবং সংশ্লিষ্ট সরকারি প্রতিষ্ঠানকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। পণ্যের গুণগত মান বজায় রাখা, আন্তর্জাতিক মানদণ্ড অনুসরণ এবং সঠিক ওজন ও পরিমাপ নিশ্চিত করা অত্যন্ত জরুরি। পাশাপাশি নিয়মিত বাজার তদারকি ও পণ্যের মান যাচাইয়ের মাধ্যমে ভেজাল এবং নিম্নমানের পণ্যের বিস্তার রোধ করতে হবে।

তারা আরও বলেন, ভোক্তাদের অধিকার সুরক্ষা এবং মানসম্মত পণ্য ও সেবা নিশ্চিত করতে জনসচেতনতা বাড়ানোর বিকল্প নেই। একই সঙ্গে সাশ্রয়ী জ্বালানির ব্যবহার, পরিবেশবান্ধব প্রযুক্তির প্রসার এবং টেকসই উৎপাদনব্যবস্থা গড়ে তুলতে জাতীয় ও আন্তর্জাতিক মান অনুসরণ করতে হবে।

বিশ্ব মান দিবসের তাৎপর্য তুলে ধরে বক্তারা বলেন, পণ্য ও সেবার গুণগত মান উন্নয়ন শুধু ভোক্তার নিরাপত্তা নিশ্চিত করে না, বরং শিল্পের বিকাশ, আন্তর্জাতিক বাণিজ্যে প্রতিযোগিতার সক্ষমতা বৃদ্ধি এবং টেকসই উন্নয়নেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এ লক্ষ্যে সংশ্লিষ্ট সব পক্ষকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানানো হয়।

  • প্রধান কার্যালয়: ২৪১/১-বি (হক ট্রেডার্স), তেজকুনি পাড়া (বিজয় সরণি - তেজগাঁও লিঙ্ক রোড), তেজগাঁও, ঢাকা-১২১৫
    নিউজ রুম: ০১৭৪৬-৭৪৫১২৫
    প্রতিষ্ঠাকাল: ০২ এপ্রিল ২০২৪ ইংরেজি।
    ই-মেইল: pressdeskbd@gmail.com

    View all posts
Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের সামনে ককটেল বিস্ফোরণ, আহত সিএনজি চালক

১

হিন্দু সম্প্রদায়ের অধিকার ও নিরাপত্তায় সরকার-বিরোধী দলকে একসঙ্গে কাজ করার আহ্বান শফিকুর রহমানের

২

ধুনটে মাসিক আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত ও পূজামণ্ডপে সরকারি সহায়তা বিতরণ

৩

বগুড়ায় বিশ্ব মান দিবস পালিত, মানসম্মত পণ্য ও পরিবেশবান্ধব জ্বালানির ব্যবহারে গুরুত্বারোপ

৪

বগুড়ায় রেড ক্রিসেন্ট তহবিল আহরণে সক্ষমতার কর্মশালা

৫

আদমদীঘিতে উন্নয়ন প্রকল্প ও সরকারি দপ্তর পরিদর্শনে স্থানীয় সরকারের উপপরিচালক মাহমুদা পারভীন

৬

আবরারের কবর জিয়ারত শেষে বিএনপি-ছাত্রদলের দুই পক্ষের হাতাহাতি, লাঞ্ছিত ৩ সাংবাদিক

৭

জাল দলিলের তদন্ত নিয়ে দ্বন্দ্ব, সোনাইমুড়ীতে সাব-রেজিস্ট্রার ও সাংবাদিকের পাল্টাপাল্টি অভিযোগ

৮

হাতিরঝিলে সিএনজির ধাক্কায় গুরুতর আহত অজ্ঞাত ব্যক্তি, ঢামেকে চিকিৎসাধীন

৯

পর্যটকদের শহর বান্দরবানে স্থানীয়দের বিনোদনের সংকট

১০

‎খুঁটির সঙ্গে বেঁধে মারধর, কয়েক ঘণ্টা পর মিলল যুবকের মরদেহ

১১

ঢাকা বিশ্ববিদ্যালয়ে বেগম খালেদা জিয়া স্মৃতি বক্তৃতা চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত

১২

সান্তাহারে কলেজ ছাত্রীকে শ্লীলতাহানির হুমকি- ইউএনও ও থানায় অভিযোগ

১৩

এসএসসিতে ফেল করলেই বছরজুড়ে অপেক্ষা নয়, ১৫ দিনের মধ্যে ফের পরীক্ষা

১৪

ধুনটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

১৫

ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে রাজনৈতিক প্রভাব নেই – এমপি মোশারফ হোসেন

১৬

বগুড়ায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন করেছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি

১৭

শারদীয় দুর্গোৎসবে সরকারি খাদ্যসহায়তা, পূজামণ্ডপপ্রতি ৬০০ কেজি চাল বরাদ্দ দিলেন এমপি বাচ্চু মোল্লা

১৮

নারীরা কথা বলবেন, কিন্তু নিরাপদ থাকবেন তো?

১৯

নিয়োগপত্রের দাবিতে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সামনে ৮৩ প্রার্থীর আমরণ অনশন

২০