মিরু হাসান বাপ্পী, আদমদিঘী (বগুড়া) প্রতিনিধি
২৭ অগাস্ট ২০২৬, ১১:১২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বগুড়ায় ফুসকার খাবারে মিললো কবুতরের বিষ্ঠা-পঁচা ডিম, ১ লক্ষ টাকা জরিমানা

Share this news with

ফুসকার জন্য প্রস্তুত খাবারে কবুতরের বিষ্ঠা এবং অস্বাস্থ্যকর পরিবেশে উৎপাদনের জন্য কারখানাকে জরিমানা করা হয়েছে। কারখানাটিকে ১ লাখ টাকা জরিমানার পাশাপাশি সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) বেলা সাড়ে ১১টায় বগুড়া শহরের মালতিনগর এলাকার ওই ফুচকা ও চটপটি তৈরির কারখানায় যৌথ অভিযান চালায় জেলা প্রশাসন ও নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ।

জানা গেছে, শহরে ‘ভাই-বোন’ ফুচকার আকর্ষণীয় আউটলেট থাকলেও রান্নার জায়াগা ছিল অস্বাস্থ্যকর। খাবারে ইঁদুর ও কবুতরের বিষ্ঠার উপস্থিতির পাশাপাশি অভিযানে ফুটন্ত গরম টক ফুড-গ্রেডবিহীন প্লাস্টিকের পাত্রে রাখা এবং বেশ কয়েকদিন আগের সিদ্ধ করা পঁচা ডিম পাওয়ার প্রমাণ মেলে। এছাড়া চটপটি ও ফুচকা তৈরিতে ব্যবহৃত গাজর ও শসার বড় একটি অংশই ছিল পচা ও মানহীন।

অভিযান পরিচালনা করেন বগুড়া জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. শাহজালাল। তিনি জানান, বাইরের চাকচিক্যের পেছনে কারখানার ভেতরের পরিবেশ ছিল স্বাস্থ্যের জন্য চরম হুমকি স্বরূপ। ইঁদুরের উপদ্রব, কবুতরের বিষ্ঠা ও পচা কাঁচামাল দিয়ে খাবার তৈরির অপরাধে প্রতিষ্ঠানটিকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। জরিমানার অর্থ তারা তাৎক্ষণিকভাবে পরিশোধ করেছেন।

তিনি আরো জানান, কারখানা কর্তৃপক্ষ নিজেদের ভুল স্বীকার করে পরিবেশ উন্নত করার জন্য ১২ দিনের সময় চেয়েছে। এই ১২ দিন কারখানাটির সব ধরনের কার্যক্রম সম্পূর্ণ বন্ধ থাকবে।পরবর্তীতে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ পরিদর্শনের পর সন্তোষজনক পরিবেশ পেলে পুনরায় চালুর অনুমতি দেওয়া হবেবগুড়া জেলা নিরাপদ খাদ্য অফিসার মো. রাসেল জানান, নিয়মিত ভেজালবিরোধী মনিটরিংয়ের অংশ হিসেবে এ অভিযান চালানো হয়। প্লাস্টিকের নন-ফুড গ্রেড পাত্রে  গরম খাবার রাখা হচ্ছিল, যা জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর।

  • প্রধান কার্যালয়: ২৪১/১-বি (হক ট্রেডার্স), তেজকুনি পাড়া (বিজয় সরণি - তেজগাঁও লিঙ্ক রোড), তেজগাঁও, ঢাকা-১২১৫
    নিউজ রুম: ০১৭৪৬-৭৪৫১২৫
    প্রতিষ্ঠাকাল: ০২ এপ্রিল ২০২৪ ইংরেজি।
    ই-মেইল: pressdeskbd@gmail.com

    View all posts
Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দিনাজপুরের ক্ষুদ্র নৃগোষ্ঠী নিয়ে জাবি অধ্যাপক ড. লুৎফুল এলাহীর গবেষণা প্রকাশ

বগুড়ায় ফুসকার খাবারে মিললো কবুতরের বিষ্ঠা-পঁচা ডিম, ১ লক্ষ টাকা জরিমানা

বগুড়ার শেরপুরে ভুয়া ডাক্তারের জেল ও এক লাখ টাকা জরিমানা

বগুড়ায় বাস চাপায় হত্যা মামলা ও মাদক কারবারিসহ গ্রেপ্তার ৪

আদমদীঘিতে খাদ্য গুদামে অনিয়ম, প্রকল্পের চালে মিলল ভিন্ন জেলার ও নিম্নমানের

বেগমগঞ্জে আবারও গুলি, গুলিবিদ্ধ ওয়ার্কশপ মালিক

ধুনটে চিকিৎসকের বিরুদ্ধে নার্সের সংসার ভাঙার অভিযোগ, এলাকায় তোলপাড়

কুবির নৃবিজ্ঞান বিভাগে জলবায়ু সহনশীল ও টেকসই খাদ্য ব্যবস্থা নিয়ে সেমিনার

রুহিয়া চৌরাস্তা দখলমুক্তে প্রশাসনের অভিযান, উচ্ছেদ অবৈধ দোকান

‎জুতার সোলেই ইয়াবার চালান, নোয়াখালীতে ৭০০ পিসসহ গ্রেপ্তার

১০

দেশে সারের সংকট নেই, কৃত্রিম সংকট করলে কঠোর ব্যবস্থা নেয়া হবে: প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি

১১

জাবি শিক্ষার্থীর বিরুদ্ধে ফেসবুকে মানহানিকর পোস্টের অভিযোগ

১২

বদলগাছীতে ১২০ পিস ইয়াবাসহ তিনজন গ্রেফতার

১৩

কদ্দাছড়া–নয়াপাড়া সড়কের বেহাল দশা, দ্রুত সংস্কারের দাবি

১৪

পল্লী চিকিৎসকের ‘ছোট অপারেশনের’ পর অসুস্থ শিশু, তদন্তের দাবি

১৫

বগুড়ার নন্দীগ্রামে কপাল পুড়ল ছাত্রদল নেতার, আজীবন বহিষ্কার

১৬

১১ দলীয় ঐক্যের বৈঠক: বিদ্যুৎ-গ্যাস সংকট ও জুলাই সনদ বাস্তবায়নের দাবি

১৭

বগুড়ায় ১২০০ পিস ইয়াবাসহ ছাত্রদল নেতা গ্রেফতার

১৮

গোবিপ্রবিতে ৪০টি বিশ্ববিদ্যালয়ের অংশগ্রহণে হতে যাচ্ছে গবেষণা সম্মেলন

১৯

সীমান্ত অপরাধ রোধে দৌলতপুরে বিজিবির জনসচেতনতামূলক প্রচারণা

২০