এসএম ফারহান লাবিব (জেলা প্রতিনিধি, বগুড়া)
২৮ অক্টোবর ২০২৬, ২:১৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বগুড়ায় চট্টগ্রাম-ময়মনসিংহ ম্যাচ নিষ্প্রাণ ড্র, শাহ পরানের ১৬৩

Share this news with

ব্যাটসম্যানদের দাপট আর বোলারদের নিষ্প্রভ পারফরম্যান্সে বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে ২৮তম জাতীয় ক্রিকেট লিগের চার দিনের ম্যাচে চট্টগ্রাম ও ময়মনসিংহ বিভাগের লড়াই ড্র হয়েছে। ম্যাচে প্রথম ইনিংসে ময়মনসিংহের ৪৬৫ রানের জবাবে চট্টগ্রাম ৫৯৯ রান সংগ্রহ করে ১৩৪ রানের লিড নেয়। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ময়মনসিংহ ৩০ ওভারে ৫ উইকেট হারিয়ে ৬১ রান তুললে ম্যাচের সমাপ্তি ঘটে।

ময়মনসিংহ বিভাগের ওপেনার মাহফিজুল ইসলাম রবিন প্রথম ইনিংসে ২১৭ রানের দুর্দান্ত ইনিংস খেলে ম্যাচসেরা নির্বাচিত হন। অন্যদিকে, চট্টগ্রামের হয়ে শাহ পরান খেলেন ১৬৩ রানের অপরাজিত ইনিংস।

শেষ দিনের খেলা শুরু হয় আগের দিনের ৬ উইকেটে ৪২৪ রান নিয়ে ব্যাট করতে নামা চট্টগ্রামকে দিয়ে। শাহ পরানের দুর্দান্ত ব্যাটিংয়ে দলটি শেষ পর্যন্ত ৫৯৯ রানে অলআউট হয়। আগের দিন ২৪ রানে অপরাজিত থাকা শাহ পরান শেষ দিনে নিজের ইনিংসকে আরও সমৃদ্ধ করেন। ১৬৬ বল মোকাবিলা করে ১১টি চার ও ১২টি ছক্কায় ১৬৩ রানে অপরাজিত থাকেন তিনি। হাসান মুরাদ করেন ২২ রান।

ময়মনসিংহের হয়ে রাকিবুল ৪টি, ইয়াসিন আরাফাত ৩টি এবং শুভাগত হোম ২টি উইকেট শিকার করেন।

১৩৪ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে শুরুতেই বিপর্যয়ে পড়ে ময়মনসিংহ। প্রথম ইনিংসে ডাবল সেঞ্চুরি করা মাহফিজুল ইসলাম রবিন কোনো রান না করেই ফিরে যান। দলীয় ২৮ রানের মধ্যেই ৪ উইকেট হারিয়ে চাপে পড়ে দলটি। এতে ম্যাচে হারের শঙ্কাও তৈরি হয়।

তবে আব্দুল মজিদ ও রিজান হোসেনের দৃঢ়তায় শেষ পর্যন্ত ম্যাচ রক্ষা করে ময়মনসিংহ। আব্দুল মজিদ ১৯ এবং রিজান হোসেন ১৫ রানে অপরাজিত থাকেন। চট্টগ্রামের হয়ে সানজিত মজুমদার ২টি এবং ইরফান ও আহমেদ শরীফ একটি করে উইকেট নেন।

ম্যাচ শেষে সেরা খেলোয়াড় মাহফিজুল ইসলাম রবিনের হাতে ক্রেস্ট তুলে দেন বগুড়া সিটি করপোরেশনের প্রশাসক এম আর ইসলাম স্বাধীন। এ সময় দুই দলের অধিনায়ক ও ম্যানেজার উপস্থিত ছিলেন।

এই ড্রয়ের পর পয়েন্ট তালিকায় চট্টগ্রাম চতুর্থ এবং ময়মনসিংহ পঞ্চম স্থানে রয়েছে। দুই দলের সংগ্রহ ৪ পয়েন্ট করে। ৬ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে খুলনা। ৫ পয়েন্ট করে নিয়ে দ্বিতীয় স্থানে ঢাকা এবং তৃতীয় স্থানে রয়েছে সিলেট।

এদিকে, বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে আগামী ৩১ অক্টোবর থেকে শুরু হবে জাতীয় ক্রিকেট লিগের পরবর্তী ম্যাচ। এতে মুখোমুখি হবে রাজশাহী ও রংপুর বিভাগ। ম্যাচটি শুরু হবে সকাল ৯টায়।

সংক্ষিপ্ত স্কোর

ময়মনসিংহ বিভাগ

প্রথম ইনিংস: ৪৬৫/৭ (ঘোষিত)
মাহফিজুল ইসলাম রবিন ২১৭, শুভাগত হোম ৭১, মুনীম শাহরিয়ার ৫৬
চট্টগ্রামের বোলিং: হাসান মুরাদ ৩/১৫৪, জয় ৩/৫৮
দ্বিতীয় ইনিংস: ৬১/৫ (৩০ ওভার)
আব্দুল মজিদ ১৯*, রিজান হোসেন ১৫
চট্টগ্রামের বোলিং: সানজিত মজুমদার ২/২০

চট্টগ্রাম বিভাগ

প্রথম ইনিংস: ৫৯৯
শাহ পরান ১৬৩*, দিপু ৯৫, জয় ৭৬, তাসামুল ৬৩, সাব্বির ৫৪, ইরফান ৫৩, সাদিকুর ৪২
ময়মনসিংহের বোলিং: রাকিবুল ৪/১৮৮, ইয়াসিন আরাফাত ৩/৬৬, শুভাগত হোম ২/১৪৬

ফলাফল: চার দিনের ম্যাচ ড্র।

ম্যান অব দ্য ম্যাচ: মাহফিজুল ইসলাম রবিন (ময়মনসিংহ বিভাগ)।

  • প্রধান কার্যালয়: ২৪১/১-বি (হক ট্রেডার্স), তেজকুনি পাড়া (বিজয় সরণি - তেজগাঁও লিঙ্ক রোড), তেজগাঁও, ঢাকা-১২১৫
    নিউজ রুম: ০১৭৪৬-৭৪৫১২৫
    প্রতিষ্ঠাকাল: ০২ এপ্রিল ২০২৪ ইংরেজি।
    ই-মেইল: pressdeskbd@gmail.com

    View all posts
Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাদকমুক্ত সমাজ গড়তে সব এমপিকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে: জয়নুল আবদিন ফারুক

১

বগুড়ায় চট্টগ্রাম-ময়মনসিংহ ম্যাচ নিষ্প্রাণ ড্র, শাহ পরানের ১৬৩

২

নন্দীগ্রামে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীর আনন্দ মিছিল ও পতাকা উত্তোলন

৩

বগুড়ায় ধর্ষণচেষ্টার দায়ে দুজনের সশ্রম কারাদণ্ড

৪

বগুড়ায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, শহরে বর্ণাঢ্য শোভাযাত্রা

৫

ভেন্যু নিয়ে জটিলতা, ৩১ অক্টোবর কুষ্টিয়ায় সমাবেশ সফল করার ঘোষণা জামায়াতের

৬

সদরঘাটের ১২ নম্বর গ্যাংওয়ের নিচে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস

৭

কুবি শিক্ষার্থী ফারজানার মৃত্যুর সুষ্ঠু তদন্তের দাবিতে কুবি উপাচার্যকে স্মারকলিপি

৮

২৮ অক্টোবরকে ফ্যাসিবাদের সূচনাবিন্দু বললেন জামায়াত আমীর

৯

বর্ণাঢ্য আয়োজনে কুড়িগ্রামে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

১০

উলিপুরে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধার মৃত্যু

১১

কুড়িগ্রামে সালিশের পরদিন নারীর রহস্যজনক মৃত্যু: বিএনপি নেতাদের বিরুদ্ধে অর্থ নিয়ে আসামি ছাড়ার অভিযোগ

১২

আদমদীঘিতে ইউএনও-এসিল্যান্ডের সহযোগিতায় ৪০টি পরিবার ফিরে পেল চলাচলের রাস্তা

১৩

কুড়িগ্রামে বেপরোয়া বাসের ধাক্কায় ৬ বছরের শিশুর মৃত্যু, এলাকায় শোকের ছায়া

১৪

মুক্তিযোদ্ধার দাফনে বাধার অভিযোগ, জাবিতে সাঈদীর কুশপুত্তলিকা দাহ

১৫

‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপির বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ হেডকোয়ার্টার্স

১৬

সান্তাহারে ১৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

১৭

কুড়িগ্রাম সদর হাসপাতালে NCP-এর উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান

১৮

ধুনটে কর্মঘণ্টায় সরকারি চিকিৎসকদের প্রাইভেট প্র্যাকটিস নিষিদ্ধ

১৯

সেনাবাহিনীর পোশাকে প্রবাসীর বাড়িতে ডাকাতি, লুট স্বর্ণ-নগদ টাকা

২০