
দেশব্যাপী নিরপেক্ষ, বস্তুনিষ্ঠ ও দ্রুত সংবাদ পরিবেশনের প্রত্যয়ে পরিচালিত অনলাইন নিউজ পোর্টাল ‘প্রেস ডেস্ক বিডি’-এর জুন ২০২৬ মাসের তৃতীয় সেরা প্রতিনিধি হিসেবে নির্বাচিত হয়েছেন রাজশাহী বিভাগের বগুড়া জেলার শেরপুর উপজেলার প্রতিনিধি এসএম ফারহান লাবিব।
দায়িত্বশীল, দ্রুত ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের ধারাবাহিকতায় অল্প সময়ের মধ্যেই তিনি প্রেস ডেস্ক বিডি পরিবারের একজন দক্ষ ও নির্ভরযোগ্য প্রতিনিধি হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। মাঠপর্যায়ে নিরলস পরিশ্রম, সংবাদ সংগ্রহে আন্তরিকতা এবং পেশাদারিত্বের স্বীকৃতি হিসেবেই তিনি এ সম্মাননা অর্জন করেন।
প্রেস ডেস্ক বিডি’র নির্ধারিত মূল্যায়ন নীতিমালা অনুযায়ী, ১ জুন থেকে ৩০ জুন পর্যন্ত প্রকাশিত সংবাদ, দায়িত্বশীলতা, কর্মদক্ষতা এবং সামগ্রিক পারফরম্যান্সের ভিত্তিতে এ মাসিক মূল্যায়ন সম্পন্ন করা হয়। সেই মূল্যায়নে এসএম ফারহান লাবিব ৩২টি সাধারণ সংবাদ, ৩টি ভাইরাল সংবাদ এবং ১টি প্রণোদনা সংবাদ প্রকাশ করে মোট ১০৪ পয়েন্ট অর্জন করেন। দেশের বিভিন্ন জেলা ও ক্যাম্পাসে কর্মরত ৪৩ জন পেশাদার প্রতিনিধির মধ্যে তিনি তৃতীয় সর্বোচ্চ পয়েন্ট অর্জন করে এ স্বীকৃতি লাভ করেন।
জুন মাসের মূল্যায়নে প্রথম স্থান অর্জন করেন চট্টগ্রাম মহানগর প্রতিনিধি পারভেজ বাঙালি। তিনি ৯৬টি সংবাদ প্রকাশ করে সর্বোচ্চ ১৯২ পয়েন্ট অর্জন করেন। দ্বিতীয় স্থান অর্জন করেন বরিশাল বিভাগের বরগুনা প্রতিনিধি মো. মহিবউল্লাহ কিরন, যিনি ৬২টি সংবাদ প্রকাশ করে ১২৪ পয়েন্ট লাভ করেন।
প্রেস ডেস্ক বিডি’র মূল্যায়ন পদ্ধতিতে প্রতি সাধারণ সংবাদের জন্য ২ পয়েন্ট, প্রতি ভাইরাল সংবাদের জন্য ১০ পয়েন্ট, প্রতি প্রণোদনা সংবাদের জন্য ১০ পয়েন্ট, প্রতি বিজ্ঞাপনের জন্য ৫০ পয়েন্ট, বিভাগীয় ইনচার্জ (ডিআই)-এর জন্য ৩০ পয়েন্ট এবং ডেস্ক ইনচার্জ (ডিআই) ও শিফট ইনচার্জ (এসআই)-এর জন্য ৬০ পয়েন্ট নির্ধারণ করা হয়েছে। এসব সূচকের সমন্বিত মূল্যায়নের মাধ্যমেই প্রতি মাসের সেরা প্রতিনিধিদের নির্বাচন করা হয়।
বর্তমানে ময়মনসিংহ বিভাগ ছাড়া দেশের বিভিন্ন জেলা থেকে প্রায় ৪৩ জন পেশাদার সাংবাদিক নিয়মিতভাবে প্রেস ডেস্ক বিডি’র জন্য সংবাদ সংগ্রহ ও প্রেরণ করছেন। তাঁদের কর্মদক্ষতা, সংবাদ পরিবেশনের গতি, তথ্যের নির্ভুলতা, দায়িত্বশীলতা এবং পেশাগত নিষ্ঠা বিবেচনায় এ মূল্যায়ন পরিচালিত হচ্ছে।
প্রেস ডেস্ক বিডি কর্তৃপক্ষ জানিয়েছে, মাসিক মূল্যায়নের পাশাপাশি জুন থেকে ডিসেম্বর পর্যন্ত ধারাবাহিক সাত মাসের পারফরম্যান্স মূল্যায়নের মাধ্যমে নির্বাচিত করা হবে ‘প্রেস ডেস্ক বিডি দেশসেরা প্রতিনিধি’। বিজয়ী প্রতিনিধিকে বিশেষ সম্মাননা পুরস্কারে ভূষিত করা হবে।
এসএম ফারহান লাবিবের এ অর্জনে প্রেস ডেস্ক বিডি পরিবারের সম্পাদকমণ্ডলী, প্রশাসন, সহকর্মী প্রতিনিধি ও শুভানুধ্যায়ীরা তাঁকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন। তাঁরা আশা প্রকাশ করেন, ভবিষ্যতেও তিনি বস্তুনিষ্ঠ, নির্ভুল ও জনস্বার্থসংশ্লিষ্ট সংবাদ পরিবেশনের মাধ্যমে সাংবাদিকতার মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন এবং আরও বড় সাফল্য অর্জন করবেন।
মন্তব্য করুন