সর্বশেষ
||শাহবাগে আন্তর্জাতিক সংস্থা SCCM-এর জাতীয় কনফারেন্স অনুষ্ঠিত||প্রেস ডেস্ক বিডি’র জুন মাসের তৃতীয় সেরা প্রতিনিধি হলেন বগুড়ার এসএম ফারহান লাবিব||ঠাকুরগাঁওয়ে চার স্কুলছাত্রী নিখোঁজ, উদ্বেগ উৎকণ্ঠায় পরিবার||প্রেস ডেস্ক বিডি’র জুন মাসের দ্বিতীয় সেরা প্রতিনিধি বরগুনার মহিবউল্লাহ কিরন||প্রেস ডেস্ক বিডি’র জুন মাসের সেরা প্রতিনিধি চট্টগ্রাম মহানগরের পারভেজ বাঙালি||শহীদদের স্মরণে বগুড়ায় ছাত্রদলের ‘আলোয় আলোয় স্মৃতি সমুজ্জ্বল’ কর্মসূচি অনুষ্ঠিত||বগুড়ার আদমদীঘিতে ছাত্রীকে কুরুচিপূর্ণ বার্তা পাঠানোর অভিযোগে মাদ্রাসা শিক্ষককে গণধোলাই!||এয়ারপোর্ট থেকে সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেফতার করেছে চাটখিল থানা পুলিশ||১৫ বিজিবির অভিযানে ২৯৪ বোতল ফেয়ার ডিল সিরাপ জব্দ||কুমিল্লার দেবিদ্বারে ৪ হাজারের বেশি কৃষকের মাঝে কৃষি প্রণোদনা বিতরণ
ডেস্ক রিপোর্ট
১ জুলাই ২০২৬, ২:৩৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

প্রেস ডেস্ক বিডি’র জুন মাসের তৃতীয় সেরা প্রতিনিধি হলেন বগুড়ার এসএম ফারহান লাবিব

Share this news with

দেশব্যাপী নিরপেক্ষ, বস্তুনিষ্ঠ ও দ্রুত সংবাদ পরিবেশনের প্রত্যয়ে পরিচালিত অনলাইন নিউজ পোর্টাল ‘প্রেস ডেস্ক বিডি’-এর জুন ২০২৬ মাসের তৃতীয় সেরা প্রতিনিধি হিসেবে নির্বাচিত হয়েছেন রাজশাহী বিভাগের বগুড়া জেলার শেরপুর উপজেলার প্রতিনিধি এসএম ফারহান লাবিব।

দায়িত্বশীল, দ্রুত ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের ধারাবাহিকতায় অল্প সময়ের মধ্যেই তিনি প্রেস ডেস্ক বিডি পরিবারের একজন দক্ষ ও নির্ভরযোগ্য প্রতিনিধি হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। মাঠপর্যায়ে নিরলস পরিশ্রম, সংবাদ সংগ্রহে আন্তরিকতা এবং পেশাদারিত্বের স্বীকৃতি হিসেবেই তিনি এ সম্মাননা অর্জন করেন।

প্রেস ডেস্ক বিডি’র নির্ধারিত মূল্যায়ন নীতিমালা অনুযায়ী, ১ জুন থেকে ৩০ জুন পর্যন্ত প্রকাশিত সংবাদ, দায়িত্বশীলতা, কর্মদক্ষতা এবং সামগ্রিক পারফরম্যান্সের ভিত্তিতে এ মাসিক মূল্যায়ন সম্পন্ন করা হয়। সেই মূল্যায়নে এসএম ফারহান লাবিব ৩২টি সাধারণ সংবাদ, ৩টি ভাইরাল সংবাদ এবং ১টি প্রণোদনা সংবাদ প্রকাশ করে মোট ১০৪ পয়েন্ট অর্জন করেন। দেশের বিভিন্ন জেলা ও ক্যাম্পাসে কর্মরত ৪৩ জন পেশাদার প্রতিনিধির মধ্যে তিনি তৃতীয় সর্বোচ্চ পয়েন্ট অর্জন করে এ স্বীকৃতি লাভ করেন।

জুন মাসের মূল্যায়নে প্রথম স্থান অর্জন করেন চট্টগ্রাম মহানগর প্রতিনিধি পারভেজ বাঙালি। তিনি ৯৬টি সংবাদ প্রকাশ করে সর্বোচ্চ ১৯২ পয়েন্ট অর্জন করেন। দ্বিতীয় স্থান অর্জন করেন বরিশাল বিভাগের বরগুনা প্রতিনিধি মো. মহিবউল্লাহ কিরন, যিনি ৬২টি সংবাদ প্রকাশ করে ১২৪ পয়েন্ট লাভ করেন।

প্রেস ডেস্ক বিডি’র মূল্যায়ন পদ্ধতিতে প্রতি সাধারণ সংবাদের জন্য ২ পয়েন্ট, প্রতি ভাইরাল সংবাদের জন্য ১০ পয়েন্ট, প্রতি প্রণোদনা সংবাদের জন্য ১০ পয়েন্ট, প্রতি বিজ্ঞাপনের জন্য ৫০ পয়েন্ট, বিভাগীয় ইনচার্জ (ডিআই)-এর জন্য ৩০ পয়েন্ট এবং ডেস্ক ইনচার্জ (ডিআই) ও শিফট ইনচার্জ (এসআই)-এর জন্য ৬০ পয়েন্ট নির্ধারণ করা হয়েছে। এসব সূচকের সমন্বিত মূল্যায়নের মাধ্যমেই প্রতি মাসের সেরা প্রতিনিধিদের নির্বাচন করা হয়।

বর্তমানে ময়মনসিংহ বিভাগ ছাড়া দেশের বিভিন্ন জেলা থেকে প্রায় ৪৩ জন পেশাদার সাংবাদিক নিয়মিতভাবে প্রেস ডেস্ক বিডি’র জন্য সংবাদ সংগ্রহ ও প্রেরণ করছেন। তাঁদের কর্মদক্ষতা, সংবাদ পরিবেশনের গতি, তথ্যের নির্ভুলতা, দায়িত্বশীলতা এবং পেশাগত নিষ্ঠা বিবেচনায় এ মূল্যায়ন পরিচালিত হচ্ছে।

প্রেস ডেস্ক বিডি কর্তৃপক্ষ জানিয়েছে, মাসিক মূল্যায়নের পাশাপাশি জুন থেকে ডিসেম্বর পর্যন্ত ধারাবাহিক সাত মাসের পারফরম্যান্স মূল্যায়নের মাধ্যমে নির্বাচিত করা হবে ‘প্রেস ডেস্ক বিডি দেশসেরা প্রতিনিধি’। বিজয়ী প্রতিনিধিকে বিশেষ সম্মাননা পুরস্কারে ভূষিত করা হবে।

এসএম ফারহান লাবিবের এ অর্জনে প্রেস ডেস্ক বিডি পরিবারের সম্পাদকমণ্ডলী, প্রশাসন, সহকর্মী প্রতিনিধি ও শুভানুধ্যায়ীরা তাঁকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন। তাঁরা আশা প্রকাশ করেন, ভবিষ্যতেও তিনি বস্তুনিষ্ঠ, নির্ভুল ও জনস্বার্থসংশ্লিষ্ট সংবাদ পরিবেশনের মাধ্যমে সাংবাদিকতার মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন এবং আরও বড় সাফল্য অর্জন করবেন।

  • প্রধান কার্যালয়: ২৪১/১-বি (হক ট্রেডার্স), তেজকুনি পাড়া (বিজয় সরণি - তেজগাঁও লিঙ্ক রোড), তেজগাঁও, ঢাকা-১২১৫
    নিউজ রুম: ০১৭৪৬-৭৪৫১২৫
    প্রতিষ্ঠাকাল: ০২ এপ্রিল ২০২৪ ইংরেজি।
    ই-মেইল: pressdeskbd@gmail.com

    View all posts
Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শাহবাগে আন্তর্জাতিক সংস্থা SCCM-এর জাতীয় কনফারেন্স অনুষ্ঠিত

প্রেস ডেস্ক বিডি’র জুন মাসের তৃতীয় সেরা প্রতিনিধি হলেন বগুড়ার এসএম ফারহান লাবিব

ঠাকুরগাঁওয়ে চার স্কুলছাত্রী নিখোঁজ, উদ্বেগ উৎকণ্ঠায় পরিবার

প্রেস ডেস্ক বিডি’র জুন মাসের দ্বিতীয় সেরা প্রতিনিধি বরগুনার মহিবউল্লাহ কিরন

প্রেস ডেস্ক বিডি’র জুন মাসের সেরা প্রতিনিধি চট্টগ্রাম মহানগরের পারভেজ বাঙালি

শহীদদের স্মরণে বগুড়ায় ছাত্রদলের ‘আলোয় আলোয় স্মৃতি সমুজ্জ্বল’ কর্মসূচি অনুষ্ঠিত

বগুড়ার আদমদীঘিতে ছাত্রীকে কুরুচিপূর্ণ বার্তা পাঠানোর অভিযোগে মাদ্রাসা শিক্ষককে গণধোলাই!

এয়ারপোর্ট থেকে সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেফতার করেছে চাটখিল থানা পুলিশ

১৫ বিজিবির অভিযানে ২৯৪ বোতল ফেয়ার ডিল সিরাপ জব্দ

কুমিল্লার দেবিদ্বারে ৪ হাজারের বেশি কৃষকের মাঝে কৃষি প্রণোদনা বিতরণ

১০

লালমনিরহাটে কলেজে ভর্তি হতে বাড়ী থেকে বের হয়ে কিশোরী নিখোঁজ,থানায় অভিযোগ

১১

ফুসকা চটপটির নামে কী খাচ্ছেন? মৌলভীবাজারে ৪ প্রতিষ্ঠানকে জরিমানা

১২

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবিতে) আইকিউএসির একাডেমিক স্ট্র্যাটেজিক প্ল্যান বিষয়ক কর্মশালা

১৩

দৌলতপুরে আলোচিত পীর হত্যা মামলায় জামিন নামঞ্জুর, কারাগারে খাজা আহমেদ ও আসাদ

১৪

জাবিতে পলাশী থেকে বাংলাদেশ: ইতিহাসের শিক্ষা ও বর্তমান প্রেক্ষাপট’ শীর্ষক আলোচনা সভা

১৫

জাবিতে ছাত্রদলের উদ্যোগে মৌসুমি ফল উৎসব

১৬

নওগাঁর রানীনগরে ৪০ লিটার চোলাই মদ উদ্ধার, এক মাদক কারবারি গ্রেফতার

১৭

বগুড়ার শেরপুরে আন্তঃইউনিয়ন অনূর্ধ্ব–১৯ গোল্ডকাপ ফুটবলের উদ্বোধন

১৮

বগুড়ার শেরপুরে ৩ হাজার ৯০০ কৃষকের মাঝে আমন প্রণোদনা বিতরণ শুরু

১৯

বরগুনা জেলা প্রশাসকের নেতৃত্বে ট্রেজারি ভেরিফিকেশন সম্পন্ন

২০