সাব্বির আহমেদ, জাবি সংবাদদাতা
৩০ অগাস্ট ২০২৬, ২:২৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

প্রায় ১০০ জাবি শিক্ষার্থীকে মেধাবৃত্তি দেবে ‘গাইবান্ধা জেলা ছাত্রকল্যাণ সমিতি-ঢাকা’

Share this news with

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত ‎গাইবান্ধা জেলার প্রায় ১০০ মেধাবী, আর্থিকভাবে অসচ্ছল কিংবা বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীকে মেধাবৃত্তি দেওয়ার উদ্যোগ গ্রহণ করেছে ‘ঢাকাস্থ গাইবান্ধা জেলা ছাত্রকল্যাণ সমিতি’ এর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) শাখা।

জেলার দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের অগ্রাধিকার দিয়ে এ বৃত্তি প্রদান করা হবে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এবং ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের ছয়টি বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত গাইবান্ধার শিক্ষার্থীরা এ বৃত্তির জন্য আবেদন করতে পারবেন।

‎সমিতি সূত্রে জানা গেছে, গাইবান্ধা জেলার স্থায়ী বাসিন্দা এবং বর্তমানে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় এবং ঢাকা সেন্ট্রাল বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত শিক্ষার্থীদের মধ্য থেকে বৃত্তির জন্য শিক্ষার্থী নির্বাচন করা হবে। এ ক্ষেত্রে শিক্ষার্থীদের আর্থিক অসচ্ছলতা ও মেধাকে বিশেষভাবে বিবেচনায় নেওয়া হবে।

‎এবছর ২০২৫-২৬২০২৪-২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা মেধাবৃত্তির জন্য আবেদন করতে পারবেন। আবেদনকারীদের নির্ধারিত শর্ত পূরণ সাপেক্ষে আবেদন করতে হবে। আবেদন যাচাই-বাছাই শেষে যোগ্য শিক্ষার্থীদের মধ্যে প্রায় ১০০ জনকে বৃত্তির জন্য নির্বাচিত করা হবে।

‎সমিতির পক্ষ থেকে জানানো হয়েছে, গাইবান্ধার আর্থিকভাবে অসচ্ছল অথচ মেধাবী শিক্ষার্থীদের শিক্ষাজীবনে সহযোগিতা করাই এ উদ্যোগের অন্যতম লক্ষ্য। বিশেষ করে যেসব শিক্ষার্থী আর্থিক সীমাবদ্ধতার কারণে উচ্চশিক্ষা চালিয়ে নিতে নানা সমস্যার মুখোমুখি হচ্ছেন, তাদের অগ্রাধিকার দেওয়ার কথা জানিয়েছে সংগঠনটি।

‎জানতে চাইলে ‘ঢাকাস্থ গাইবান্ধা জেলা ছাত্রকল্যাণ সমিতির’ আহবায়ক মোস্তাকিন আল মামুন পিয়াল বলেন, “গাইবান্ধার মেধাবী ও আর্থিকভাবে অসচ্ছল শিক্ষার্থীদের পাশে দাঁড়ানো আমাদের অন্যতম প্রধান লক্ষ্য। অর্থের অভাবে কোনো শিক্ষার্থীর উচ্চশিক্ষার পথ যেন বাধাগ্রস্ত না হয়, সে লক্ষ্যেই আমরা দেশের ছয়টি বিশ্ববিদ্যালয়ে প্রায় ৫০০ শিক্ষার্থীকে মেধাবৃত্তি দেওয়ার উদ্যোগ নিয়েছি। ভবিষ্যতেও গাইবান্ধার শিক্ষার্থীদের কল্যাণে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।”

কমিটির সদস্য সচিব মোসাদ্দিকুর ইসলাম বলেন, “শিক্ষার্থীদের মেধা ও আর্থিক অসচ্ছলতা বিবেচনায় নিয়ে স্বচ্ছতার সঙ্গে বৃত্তির জন্য শিক্ষার্থী নির্বাচন করা হবে। আমরা চাই, গাইবান্ধার প্রত্যন্ত অঞ্চল থেকে উঠে আসা মেধাবী শিক্ষার্থীরাও যেন উচ্চশিক্ষার সুযোগ কাজে লাগিয়ে নিজেদের ভবিষ্যৎ গড়ে তুলতে পারে। এ উদ্যোগ তাদের শিক্ষাজীবনে কিছুটা হলেও সহায়ক হবে বলে আমরা আশা করি।”

তিনি আরও বলেন, “ আমাদের টার্গেট ছায়টি বিশ্ববিদ্যালয়ের মোট ৫০০ শিক্ষার্থীকে এই বৃত্তির আওতায় নিয়ে আসা। সেইসাথে শুধু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়েই প্রায় শতাধিক শিক্ষার্থীকে এই বৃত্তি দেওয়ার পরিকল্পনা করছি।”

‎শিক্ষাবৃত্তির জন্য আবেদন গ্রহণ শুরু হবে আগামী ৩০ আগস্ট থেকে। আবেদন করা যাবে ১০ সেপ্টেম্বর ২০২৬ পর্যন্ত। আগ্রহী শিক্ষার্থীদের অনলাইনে নির্ধারিত ফরম পূরণের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদনের লিংক: https://forms.gle/66TxQae9jP6aW9Kn7

‎বৃত্তি সংক্রান্ত পরবর্তী নির্দেশনা, শিক্ষার্থী বাছাইয়ের তথ্য ও অন্যান্য আপডেট ‘ঢাকাস্থ গাইবান্ধা জেলা ছাত্রকল্যাণ সমিতির’ ফেসবুক পেজে প্রকাশ করা হবে।

  • প্রধান কার্যালয়: ২৪১/১-বি (হক ট্রেডার্স), তেজকুনি পাড়া (বিজয় সরণি - তেজগাঁও লিঙ্ক রোড), তেজগাঁও, ঢাকা-১২১৫
    নিউজ রুম: ০১৭৪৬-৭৪৫১২৫
    প্রতিষ্ঠাকাল: ০২ এপ্রিল ২০২৪ ইংরেজি।
    ই-মেইল: pressdeskbd@gmail.com

    View all posts
Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নোয়াখালীতে দুই হোটেলে ডিবির অভিযান, গ্রেপ্তার ৮

প্রায় ১০০ জাবি শিক্ষার্থীকে মেধাবৃত্তি দেবে ‘গাইবান্ধা জেলা ছাত্রকল্যাণ সমিতি-ঢাকা’

৮০ লাখ নির্মাণ শ্রমিকের নিরাপত্তা ও ন্যায্য মজুরিসহ ১২ দফা দাবি

সান্তাহারে স্কুল শিক্ষকের কোচিংয়ে না পড়লে শিক্ষার্থীদের ফেল করিয়ে দেওয়ার হুমকি

গোবিপ্রবিতে মশার উপদ্রব চরমে, ডেঙ্গুতে আক্রান্ত আবাসিক শিক্ষার্থী

৭০০+ চাকরির সুযোগ নিয়ে জাবিতে বসছে জাকসু জব ফেয়ার ও ক্যারিয়ার সামিট

চকরিয়ায় শেভরণ হাসপাতালে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৭০ হাজার টাকা জরিমানা

বাগেরহাটে বিএনপির প্রস্তুতি সভায় অতর্কিত হামলা: বিএনপি নেতা শুভ গুরুতর আহত

নতুন ভারপ্রাপ্ত রেজিস্ট্রার পেল ইসলামী বিশ্ববিদ্যালয়

গুমের অভিযোগ তদন্তের ক্ষমতা স্বাধীন জাতীয় মানবাধিকার কমিশনকে দেওয়ার দাবি

১০

ধর্মীয় জ্ঞানচর্চায় জাবির রফিক-জব্বার হল মসজিদে পাঠাগারের উদ্বোধন

১১

আইন-শৃঙ্খলা অবনতির কারণ ও টেকসই সমাধান নিয়ে সিআইপিজির গোলটেবিল বৈঠক

১২

ডেঙ্গু-তাপপ্রবাহে বিপর্যস্ত ধুনট স্বাস্থ্য কমপ্লেক্স, জেনারেটর-পর্যাপ্ত শয্যা সংকটে ধুঁকছে

১৩

গুমের শিকার ব্যক্তিদের স্মরণে এইচআরএসএসের আলোচনা সভা

১৪

চকরিয়ায় ডাকাতি ও ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার, এলজি বন্দুকসহ অস্ত্র উদ্ধার

১৫

জাবি অ্যাডভেঞ্চার সোসাইটির নেতৃত্বে পারভেজ-ইন্দ্রনীল

১৬

ডা. জুবাইদা রহমানের উদ্যোগে বগুড়ায় ৫ হাজার মানুষের বিনামূল্যে চক্ষু চিকিৎসা

১৭

বগুড়ায় প্রবাসীর স্ত্রীর ধর্ষণ মামলায় আসামি গ্রেপ্তার

১৮

ভূল্লীতে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত, ট্রাকচালক-হেলপার পলাতক

১৯

খেলার আনন্দ মুহূর্তেই বিষাদে, পদ্মায় নিখোঁজ মোস্তাকিম

২০