
নওগাঁ জেলার পুলিশ সুপারের নির্দেশনায় আজ সন্ধ্যায় ০৩/০৭/২০২৬ আত্রাই থানা পুলিশ ও ভ্রাম্যমাণ আদালতের যৌথ অভিযানে থানা এলাকার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে তিনজন মাদকসেবীকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃতরা হলেন—
১. মোঃ সাজেদুল ইসলাম (১৮), পিতা: মৃত এছাহার প্রামাণিক, গ্রাম: জিয়ানন্দপাড়া, থানা: বাগমারা, জেলা: রাজশাহী।
২. মোঃ সাকিব হোসেন (২১), পিতা: শাহাবুদ্দিন আহমেদ, গ্রাম: সরদারপাড়া, থানা: আত্রাই, জেলা: নওগাঁ।
৩. মোঃ রায়হান আলী (২৫), পিতা: মোঃ আসলাম আলী, গ্রাম: পাচপাকিয়া, থানা: আত্রাই, জেলা: নওগাঁ।
অভিযান শেষে ভ্রাম্যমাণ আদালত প্রত্যেককে ২১ (একুশ) দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং অর্থদণ্ড প্রদান করেন।
আত্রাই থানা পুলিশ জানিয়েছে, মাদকমুক্ত সমাজ গড়তে আগামী দিনগুলোতে থানা এলাকায় মাদকবিরোধী অভিযান আরও জোরদার করা হবে। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।
পুলিশ প্রশাসন মাদক নির্মূলে স্থানীয় জনগণের সার্বিক সহযোগিতা কামনা করেছে এবং মাদক সংক্রান্ত যেকোনো তথ্য নিকটস্থ থানায় জানানোর আহ্বান জানিয়েছে।
মন্তব্য করুন