নিজস্ব প্রতিবেদক
৭ অক্টোবর ২০২৬, ১১:৪৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

পার্বত্য চট্টগ্রামের টেকসই উন্নয়ন ও সম্প্রীতি রক্ষায় একসঙ্গে কাজের প্রত্যয় তিন জেলা পরিষদ

Share this news with

বান্দরবানে পার্বত্য চট্টগ্রামের টেকসই উন্নয়ন, শান্তি ও সম্প্রীতি রক্ষা এবং পাহাড়ি জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে সমন্বিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন তিন পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যানরা।

বুধবার (৭ অক্টোবর) বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান মিজ মাম্যাচিংয়ের আমন্ত্রণে বান্দরবানে অনুষ্ঠিত এক বৈঠকে রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান দীপন তালুকদার এবং খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ম্রাসাথোয়াই মারমা অংশ নেন।

বৈঠকে তিন পার্বত্য জেলার সামগ্রিক উন্নয়ন, শান্তি-সম্প্রীতি বজায় রাখা এবং দুর্গম এলাকার মানুষের জীবনমান উন্নয়নের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।

আলোচনায় দুর্গম ও প্রত্যন্ত অঞ্চলের মানুষের জন্য স্বাস্থ্যসেবা সহজলভ্য করা, শিক্ষার সুযোগ সম্প্রসারণ এবং যোগাযোগব্যবস্থার উন্নয়নের ওপর গুরুত্ব দেওয়া হয়।

পাশাপাশি পাহাড়ি এলাকার কৃষি ও স্থানীয় উৎপাদনকে কাজে লাগিয়ে ক্ষুদ্র উদ্যোক্তা সৃষ্টি এবং স্থানীয় অর্থনীতি শক্তিশালী করার বিষয়েও আলোচনা হয়। পর্যটনের সম্ভাবনাকে কাজে লাগানোর পাশাপাশি পাহাড়ের পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষার ওপরও গুরুত্ব দেন তারা।

বৈঠকে স্থানীয় জনগোষ্ঠীর অংশগ্রহণ নিশ্চিত করে দীর্ঘমেয়াদি ও টেকসই উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের বিষয়ে চেয়ারম্যানরা একমত হন।

বৈঠক শেষে তিন পার্বত্য জেলা পরিষদের মধ্যে যোগাযোগ ও সমন্বয় আরও জোরদার করার প্রত্যয় ব্যক্ত করা হয়।

পাহাড়ের মানুষের কল্যাণে অভিজ্ঞতা বিনিময়, যৌথভাবে উন্নয়নমূলক কর্মকাণ্ড পরিচালনা এবং পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি ও সম্প্রীতির পরিবেশ বজায় রাখতে সম্মিলিতভাবে কাজ করার অঙ্গীকার করেন তিন চেয়ারম্যান।

  • প্রধান কার্যালয়: ২৪১/১-বি (হক ট্রেডার্স), তেজকুনি পাড়া (বিজয় সরণি - তেজগাঁও লিঙ্ক রোড), তেজগাঁও, ঢাকা-১২১৫
    নিউজ রুম: ০১৭৪৬-৭৪৫১২৫
    প্রতিষ্ঠাকাল: ০২ এপ্রিল ২০২৪ ইংরেজি।
    ই-মেইল: pressdeskbd@gmail.com

    View all posts
Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ধুনটে নিখোঁজ বড় ভাইকে খুঁজে পেতে থানায় ছোট ভাইয়ের অভিযোগ

১

আদমদীঘিতে দুর্গাপূজায় নিরাপত্তা নিশ্চিত করতে সবার সহযোগিতা চাইল পূজা উদযাপন ফ্রন্ট

২

বগুড়ায় সচেতনতা বাড়াচ্ছে বাংলাদেশ ব্যাংক: জাল টাকা ও নিরাপত্তা ঝুঁকি ঠেকাবে ‘বাংলা কিউআর’

৩

মায়ের অপেক্ষায় তিন বছরের শিশু, সাবিহাকে বাঁচাতে প্রয়োজন ১ কোটি ৬০ লাখ টাকা

৪

পার্বত্য চট্টগ্রামের টেকসই উন্নয়ন ও সম্প্রীতি রক্ষায় একসঙ্গে কাজের প্রত্যয় তিন জেলা পরিষদ

৫

নন্দীগ্রামে সন্ত্রাসী কর্মকান্ড প্রতিহত করবে যুবদল, বিক্ষোভ সমাবেশ

৬

ধুনটে বিধবা নারী ধর্ষণের অভিযোগ

৭

ধুনট উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে বৃক্ষরোপণ

৮

‎শেরপুরে পূজা উদযাপন পরিষদের দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

৯

ঠাকুরগাঁওয়ে ওষুধ ব্যবসায়ী সমিতির কমিটি বাতিলের দাবিতে স্মারকলিপি

১০

স্বপ্নের বৈষম্যহীন রাষ্ট্র দেখতে চাই: আবরার ফাহাদের ৭ম শাহাদাতবার্ষিকীতে বিচার দ্রুত কার্যকরের দাবি

১১

গোবিপ্রবিতে আন্তঃবিভাগ ভলিবল টুর্নামেন্টের ফাইনালে চ্যাম্পিয়ন অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগ

১২

নোয়াখালীতে নতুন গ্যাসকূপের সন্ধান, জাতীয় গ্রিডে যুক্ত হতে পারে ৭০ লাখ ঘনফুট

১৩

গোপালগঞ্জে এসএসসি জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা, প্রধান অতিথি গোবিপ্রবি উপাচার্য

১৪

জুডিশিয়ারিতে সুপারিশপ্রাপ্ত ৫ শিক্ষার্থীকে ফুলেল শুভেচ্ছা জানালেন গোবিপ্রবি উপাচার্য

১৫

সান্তাহারে পুকুরে যাতায়াতের পথে কাঁটাতারের বেড়া, মিলারের বিরুদ্ধে অভিযোগ

১৬

ঠাকুরগাঁওয়ে দুর্গাপূজা উপলক্ষে ১২৭ মন্দির কমিটির সঙ্গে প্রস্তুতিমূলক সভা

১৭

গোবিপ্রবি’তে উদ্ভিদবিজ্ঞান বিভাগের অত্যাধুনিক গবেষণাগার উদ্বোধন

১৮

দৌলতপুর সীমান্তে নৌপথে ভারতে যাচ্ছিল সাড়ে ৯ টন সার, জব্দ বিজিবির

১৯

লামায় বিশ্ব শিক্ষক দিবসের আয়োজন, শিক্ষকদের মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিতের আহ্বান

২০