নিজস্ব প্রতিবেদক
৮ অক্টোবর ২০২৬, ৮:৩৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

‎নোয়াখালীতে নবীন শিক্ষার্থীদের মাদক ও কিশোর গ্যাং থেকে দূরে থাকার আহ্বান: জনপ্রশাসন সচিব

Share this news with

‎মাদক ও কিশোর গ্যাংয়ের বিস্তার রোধে সমাজের সর্বস্তরের মানুষকে আরও সচেতন ও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানিয়েছেন জনপ্রশাসন সচিব মো. কামরুজ্জামান চৌধুরী। তিনি বলেছেন, মাদকাসক্ত ব্যক্তি কিংবা কিশোর গ্যাংয়ের সঙ্গে জড়িতদের কোনোভাবেই সামাজিকভাবে আশ্রয়-প্রশ্রয় দেওয়া উচিত নয়।
‎
‎বৃহস্পতিবার (৮ অক্টোবর) দুপুরে নোয়াখালী সরকারি কলেজের অধ্যক্ষ আবদুল জলিল অডিটোরিয়ামে একাদশ শ্রেণির নবীন শিক্ষার্থীদের নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
‎
‎জনপ্রশাসন সচিব বলেন, মাদক ও কিশোর অপরাধ শুধু আইনশৃঙ্খলার বিষয় নয়; এটি পরিবার ও সমাজের জন্যও একটি বড় চ্যালেঞ্জ। তাই আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান পরিচালনার পাশাপাশি এর প্রতিরোধে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান ও সামাজিক প্রতিষ্ঠানগুলোকে কার্যকর ভূমিকা রাখতে হবে।
‎
‎তিনি বলেন, মাদকের কারণে একজন মানুষের জীবন বিপর্যস্ত হওয়ার পাশাপাশি তার প্রভাব পুরো পরিবারে পড়ে। একইভাবে কিশোরদের অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়া ভবিষ্যৎ প্রজন্মের জন্য উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে।
‎
‎কিশোরদের অপরাধ থেকে দূরে রাখতে অভিভাবকদের আরও সচেতন হওয়ার পরামর্শ দিয়ে তিনি বলেন, সন্তানদের সঙ্গে পরিবারের সদস্যদের নিয়মিত সময় কাটাতে হবে। তাদের বন্ধু-বান্ধব, চলাফেরা ও সামাজিক কর্মকাণ্ডের বিষয়ে খোঁজ রাখতে হবে। পাশাপাশি ছোটবেলা থেকেই নৈতিকতা, মানবিকতা ও শৃঙ্খলার শিক্ষা দিতে হবে।
‎
‎শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকেও এ ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনের আহ্বান জানিয়ে তিনি বলেন, শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা বাড়াতে নিয়মিত কাউন্সেলিং ও বিভিন্ন সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা প্রয়োজন।
‎
‎নবীন শিক্ষার্থীদের উদ্দেশে মো. কামরুজ্জামান চৌধুরী বলেন, শিক্ষার্থীরাই আগামী দিনের দেশ ও সমাজের নেতৃত্ব দেবে। এজন্য শুধু ভালো ফলাফল অর্জন নয়, নিজেদের সৎ, মানবিক, দায়িত্বশীল ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংয়ের মতো অপরাধ থেকে নিজেদের দূরে রাখতে হবে।
‎
‎তিনি আরও বলেন, একটি সুস্থ ও নিরাপদ সমাজ গড়ে তুলতে সরকার ও আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি প্রত্যেক নাগরিকের দায়িত্ব রয়েছে। সম্মিলিত উদ্যোগের মাধ্যমেই মাদক ও কিশোর গ্যাংয়ের বিস্তার রোধ করা সম্ভব।
‎
‎নোয়াখালী সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক মনিরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে জেলা প্রশাসক শফিকুল ইসলাম, পুলিশ সুপার এন. এম. নাসিরুদ্দিনসহ কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

  • প্রধান কার্যালয়: ২৪১/১-বি (হক ট্রেডার্স), তেজকুনি পাড়া (বিজয় সরণি - তেজগাঁও লিঙ্ক রোড), তেজগাঁও, ঢাকা-১২১৫
    নিউজ রুম: ০১৭৪৬-৭৪৫১২৫
    প্রতিষ্ঠাকাল: ০২ এপ্রিল ২০২৪ ইংরেজি।
    ই-মেইল: pressdeskbd@gmail.com

    View all posts
Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‎নোয়াখালীতে নবীন শিক্ষার্থীদের মাদক ও কিশোর গ্যাং থেকে দূরে থাকার আহ্বান: জনপ্রশাসন সচিব

১

শিক্ষার্থীদের যেকোনো সমস্যায় পাশে থাকবে ছাত্রদল: আজিজুলে সন্ধান

২

বান্দরবানের নতুন জেলা প্রশাসক নাজনীন সুলতানা

৩

সাবেক এমপি রেজাউল হকের বিরুদ্ধে দুদকের মামলা

৪

আলতাফনগরে গৃহবধূকে মারধরের ভিডিও ভাইরাল, তদন্তের দাবি

৫

ঠাকুরগাঁওয়ে ৫০ বিজিবির অভিযানে ২৪ কেজি ৪৫০ গ্রাম কষ্টি পাথরের মূর্তি আটক

৬

কুড়িগ্রাম সিএনজি চালক ও মালিক সমিতির সড়ক অবরুদ্ধ: দাবি মেনে না নিলে কঠোর কমসূচি ঘোষণা

৭

বগুড়ায় দুই শিশুকে ধর্ষণ মামলায় যুবকের ৬০ বছরের কারাদণ্ড

৮

সেনবাগে নিখোঁজের একদিন পর ধানখেত থেকে যুবকের লাশ উদ্ধার

৯

ট্রাইব্যুনাল-১ এ জিয়াউল আহসানের গাড়িবহর প্রবেশ

১০

শহরের সুবিধার অর্থনীতি আসলে কার কাঁধে দাঁড়িয়ে?

১১

গোবিপ্রবিতে মধ্যরাতে দুর্বৃত্তদের ককটেল নিক্ষেপ

১২

ধুনটে নিখোঁজ বড় ভাইকে খুঁজে পেতে থানায় ছোট ভাইয়ের অভিযোগ

১৩

আদমদীঘিতে দুর্গাপূজায় নিরাপত্তা নিশ্চিত করতে সবার সহযোগিতা চাইল পূজা উদযাপন ফ্রন্ট

১৪

বগুড়ায় সচেতনতা বাড়াচ্ছে বাংলাদেশ ব্যাংক: জাল টাকা ও নিরাপত্তা ঝুঁকি ঠেকাবে ‘বাংলা কিউআর’

১৫

মায়ের অপেক্ষায় তিন বছরের শিশু, সাবিহাকে বাঁচাতে প্রয়োজন ১ কোটি ৬০ লাখ টাকা

১৬

পার্বত্য চট্টগ্রামের টেকসই উন্নয়ন ও সম্প্রীতি রক্ষায় একসঙ্গে কাজের প্রত্যয় তিন জেলা পরিষদ

১৭

নন্দীগ্রামে সন্ত্রাসী কর্মকান্ড প্রতিহত করবে যুবদল, বিক্ষোভ সমাবেশ

১৮

ধুনটে বিধবা নারী ধর্ষণের অভিযোগ

১৯

ধুনট উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে বৃক্ষরোপণ

২০