সর্বশেষ
||জাতীয় ঈদগাহে ঈদের প্রধান জামাত সকাল সাড়ে ৮টায়, রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী নামাজ আদায় করবেন একসঙ্গে||নোয়াখালীতে নিরাপদ ঈদ যাত্রা ও শান্তিপূর্ণ ঈদ উদযাপন নিশ্চিতকল্পে কাজ করছে সেনাবাহিনী||নিউক্যাসেলকে ৭ গোলে ধসিয়ে দিয়ে কোয়ার্টার ফাইনালে বার্সালোনা||দৌলতপুরে আড়াই বছরের শিশুকে ওড়না পেঁচিয়ে হত্যা: ঘাতক চাচি আটক||১ টাকায় ঈদের বাজার||চকরিয়ায় থানা পুলিশের বিশেষ অভিযান, ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ আটক- ৪||অসুস্থ বাবার ব্যবসা পরিচালনা করতে গিয়ে পুলিশের লাঠিচার্জে কলেজছাত্র আহত||ভিজিএফ চাল না পেয়ে ফিরে যাচ্ছে অসহায়-দুস্থ মানুষ, আত্মসাতের অভিযোগ চেয়ারম্যানের বিরুদ্ধে||বিস্ফোরক আইনকে বুড়ো আঙুল: ধুনটে মুদি দোকানেও মিলছে এলপিজি ও জ্বালানি তেল||ঈদুল ফিতর উপলক্ষে কমলগঞ্জে ৩০০ অসহায় মানুষের মাঝে বস্ত্র বিতরণ
স্পোর্টস ডেস্ক
১৯ মার্চ ২০২৬, ৭:৩২ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

নিউক্যাসেলকে ৭ গোলে ধসিয়ে দিয়ে কোয়ার্টার ফাইনালে বার্সালোনা

—খেলার মাঠে অপ্রতিরুদ্ধ টীম বার্সেলোনা।

শেষ ষোলোর ফিরতি লেগ, প্রথমার্ধে দারুণ লড়াই করেও ৩-২ গোলে বার্সেলোনার কাছে পিছিয়ে থাকে নিউক্যাসেল ইউনাইটেড। তবে ম্যাচ যখন শেষ হলো তখন কাতালানদের স্কোরলাইনে ৭-২! দুই লেগ মিলিয়ে ৮-৩ ব্যবধানে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করলো বার্সা।

আজ হান্সি ফ্লিকের একাদশের গড় বয়স ছিলো মাত্র ২৫ বছর ১২ দিন। চ্যাম্পিয়নস লীগের নকআউট পর্বে ব্লুগ্রানাদের ইতিহাসের সর্বকনিষ্ঠ একাদশ এটিই! ক্যাম্প ন্যুতে ম্যাচের শুরু থেকেই গতির লড়াইয়ে দাবিয়ে বেড়ায় দুদলই।

খেলার ষষ্ঠ মিনিটের মাথায় ফেরমিন লোপেজের সঙ্গে ওয়ান-টু-ওয়ান খেলে নিখুঁত শটে জাল খুঁজে নেন রাফিনহা। তবে অ্যান্থনি এলেঙ্গার গোলে দ্রুতই সমতায় ফেরে নিউক্যাসেল।

অষ্টাদশ মিনিটে রাফিনহার ফ্রি-কিক থেকে জেরার্ড মার্টিনের হেড থেকে বল পান মার্ক বার্নাল। সেখান থেকে বার্সাকে এগিয়ে নেন তিনি। এরপর আরেকবার এলেঙ্গার ফিনিশিংয়ে স্তব্ধ হয়ে ক্যাম্প ন্যু। প্রথমার্ধের যোগ করা সময়ে বার্সাকে পেনাল্টি জেতান রাফিনহা। লামিন ইয়ামালের সফল স্পটকিকে ৩-২ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় স্বাগতিকরা। এই গোলে কিলিয়ান এমবাপ্পেকে পেছনে ফেলে চ্যাম্পিয়নস লীগের ইতিহাসে সবচেয়ে কম বয়সে অন্তত ১০ গোলের রেকর্ড নিজের করে নেন ইয়ামাল।

বিরতির পর মাঠে ফিরে ৫১তম মিনিটে আবারও রাফিনহার চোখধাঁধানো পাস থেকে ব্যবধান বাড়ান লোপেজ। এরপরই শুরু হয় রবার্ট লেভানদোভস্কি ম্যাজিক।

৫৬তম মিনিটে কর্নার থেকে পাওয়া বলে দারুণ হেডে জাল খুঁজে নেন এ পোলিশ স্ট্রাইকার। মিনিট পাঁচেকের মধ্যে আবারও লক্ষ্যভেদ করেন তিনি। এই গোলে ফিলিপ্পো ইনজাঘিকে পেছনে ফেলে চ্যাম্পিয়নস লীগে বয়োজ্যেষ্ঠ হিসেবে জোড়া গোল করার রেকর্ড গড়েন লেভা। এমনকি লিওনেল মেসির (৪০) রেকর্ড ভেঙে ইউরোপিয়ান শ্রেষ্ঠত্বের মঞ্চে ৪১ দলের বিপক্ষে গোলের রেকর্ডও গড়েন তিনি।

ম্যাচের ৭২তম মিনিটে ইংলিশ ক্লাবটির মিডফিল্ডার জ্যাকব রামসে ভুল পাসে বল তুলে দেন রাফিনহার পায়ে। সেই সুযোগে নিজের দ্বিতীয় এবং দলের সপ্তম গোলটি করেন এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ড।

কোয়ার্টারে ঘরোয়া লীগের প্রতিদ্বন্দ্বী অ্যাটলেটিকো মাদ্রিদের বিপক্ষে খেলবে বার্সা।

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাতীয় ঈদগাহে ঈদের প্রধান জামাত সকাল সাড়ে ৮টায়, রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী নামাজ আদায় করবেন একসঙ্গে

নোয়াখালীতে নিরাপদ ঈদ যাত্রা ও শান্তিপূর্ণ ঈদ উদযাপন নিশ্চিতকল্পে কাজ করছে সেনাবাহিনী

নিউক্যাসেলকে ৭ গোলে ধসিয়ে দিয়ে কোয়ার্টার ফাইনালে বার্সালোনা

দৌলতপুরে আড়াই বছরের শিশুকে ওড়না পেঁচিয়ে হত্যা: ঘাতক চাচি আটক

১ টাকায় ঈদের বাজার

চকরিয়ায় থানা পুলিশের বিশেষ অভিযান, ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ আটক- ৪

অসুস্থ বাবার ব্যবসা পরিচালনা করতে গিয়ে পুলিশের লাঠিচার্জে কলেজছাত্র আহত

ভিজিএফ চাল না পেয়ে ফিরে যাচ্ছে অসহায়-দুস্থ মানুষ, আত্মসাতের অভিযোগ চেয়ারম্যানের বিরুদ্ধে

বিস্ফোরক আইনকে বুড়ো আঙুল: ধুনটে মুদি দোকানেও মিলছে এলপিজি ও জ্বালানি তেল

ঈদুল ফিতর উপলক্ষে কমলগঞ্জে ৩০০ অসহায় মানুষের মাঝে বস্ত্র বিতরণ

১০

পারিবারিক কলহের জেরে গলায় ফাঁস, হাজারীবাগে যুবকের মৃত্যু

১১

টেবিল ছাড়াই মিলনমেলা: মাটিতে বসে ভোজের মাধ্যমে সাম্প্রদায়িক ঐক্য

১২

ঈদের পর মাদক নির্মূলে লালমনিরহাটে অভিযান চালানো হবে : মন্ত্রী আসাদুল হবিব দুলু

১৩

শার্শায় দরিদ্রদের মাঝে ঈদ উপহার ও ফলজ গাছ বিতরণ

১৪

ফিলিপনগরে স্বস্তি, দীর্ঘদিনের আতঙ্ক রিন্টু আটক

১৫

প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে অপর দুই শীর্ষ মন্ত্রীর উপর দায়িত্ব বন্টন করে প্রজ্ঞাপন

১৬

তরুণীর সাথে ভিডিও ভাইরাল, হাতিয়ার ইউএনও ওএসডি

১৭

ঈদযাত্রা সুষ্ঠু ও সুন্দর করার লক্ষ্যে বাংলাদেশ পুলিশ তৎপর : আইজিপি

১৮

খিলগাঁওয়ে ব্যাটারিচালিত অটোরিকশার ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

১৯

ঈদে স্ত্রী-সন্তানদের নিয়ে বাড়ি ফেরা হলো না শরিফুলের, লালমনিরহাটে ট্রাকচাপায় নিহত একই পরিবারের ৩

২০