ফারহান লাবিব, বগুড়া জেলা প্রতিনিধি
৭ জুন ২০২৬, ১১:৫৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নবীনদের স্বাগত জানিয়ে বগুড়া শাহ্ সুলতান কলেজ ছাত্রদলের শুভেচ্ছা মিছিল

Share this news with

বগুড়া সরকারি শাহ্ সুলতান কলেজে স্নাতক প্রথম বর্ষের নবীন শিক্ষার্থীদের স্বাগত জানিয়ে বর্ণাঢ্য শুভেচ্ছা মিছিল করেছে কলেজ ছাত্রদল। রবিবার (৭ জুন) অনুষ্ঠিত এ প্রাণবন্ত মিছিলে অংশ নেন সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী ও শিক্ষার্থীরা।

মিছিলটি কলেজ ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে। এ সময় ছাত্রদলের নেতাকর্মীরা নবাগত শিক্ষার্থীদের অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে তাদের শিক্ষা জীবনের নতুন অধ্যায়ে সাফল্য কামনা করেন। যার ধারাবাহিকতায় ক্যাম্পাসজুড়ে সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ।

মিছিলের নেতৃত্ব দেন সরকারি শাহ্ সুলতান কলেজ ছাত্রদলের আহ্বায়ক হাবিবুর রহমান হীরা, সিনিয়র যুগ্ম-আহ্বায়ক সামিউল ইসলাম নাহিদ এবং সদস্য সচিব হোসেন সোহাগ।

শুভেচ্ছা বক্তব্যে আহ্বায়ক হাবিবুর রহমান হীরা বলেন, “কলেজে ভর্তি হওয়া প্রতিটি নবীন শিক্ষার্থী আমাদের পরিবারের সদস্য। তাদের জন্য একটি নিরাপদ, শিক্ষাবান্ধব ও সহায়ক পরিবেশ নিশ্চিত করতে ছাত্রদল সবসময় কাজ করে যাবে। আমরা বিশ্বাস করি, নবীন শিক্ষার্থীরা দেশপ্রেম, নৈতিকতা ও মানবিক মূল্যবোধে উজ্জীবিত হয়ে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলবে এবং ভবিষ্যতে দেশ ও জাতির উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”

তিনি আরও বলেন, “আমাদের প্রিয় নেতা তারেক রহমানের নির্দেশনায় শিক্ষার্থীদের অধিকার রক্ষা, শিক্ষা কার্যক্রমের সুষ্ঠু পরিবেশ নিশ্চিতকরণ এবং ইতিবাচক, গণতান্ত্রিক ও সহনশীল ছাত্ররাজনীতি প্রতিষ্ঠায় শাহ্ সুলতান কলেজ ছাত্রদল নিরলসভাবে কাজ করে যাচ্ছে এবং ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে।”

পরে নেতাকর্মীরা নবীন শিক্ষার্থীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং তাদের কলেজ জীবনের সুন্দর ও সফল ভবিষ্যৎ কামনা করেন।

  • প্রধান কার্যালয়: ২৪১/১-বি (হক ট্রেডার্স), তেজকুনি পাড়া (বিজয় সরণি - তেজগাঁও লিঙ্ক রোড), তেজগাঁও, ঢাকা-১২১৫
    নিউজ রুম: ০১৭৪৬-৭৪৫১২৫
    প্রতিষ্ঠাকাল: ০২ এপ্রিল ২০২৪ ইংরেজি।
    ই-মেইল: pressdeskbd@gmail.com

    View all posts
Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ধুনটে পৃথক অভিযানে গাঁজাসহ দুইজন গ্রেপ্তার

রাজশাহীতে বিএসটিআইয়ের অনুমোদনহীন বেকারিকে ১০ হাজার টাকা জরিমানা

শহীদ জিয়া শিশু পার্কে পূবালী ব্যাংকের ব্যাংকিং কার্যক্রম উদ্বোধন

ঢাবিতে শিক্ষার্থীদের জন্য ‘আইটি এন্ড ক্যারিয়ার সেন্টার’ উদ্বোধন

ঢাবিতে জাতীয় সিরাত সেমিনার ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান

খিলগাঁওয়ে চাপাতির আঘাতে যুবক গুরুতর আহত

ককটেল বিস্ফোরণ ও ফাঁকা গুলির অভিযোগে দৌলতপুরে যুবক আটক

কুবিস্থ চাঁদপুর স্টুডেন্টস এসোসিয়েশনের নবীনবরণ ও প্রবীণ বিদায় অনুষ্ঠিত

বিদ্যুৎ-জ্বালানি সংকটে মানুষের দুর্ভোগে দুঃখ প্রকাশ তারেক রহমানের

কুবিতে দাওয়াহ কমিউনিটির উদ্যোগে সীরাত কনফারেন্স অনুষ্ঠিত

১০

ফেনীতে ১১ দলীয় লংমার্চের পথসভায় ব্যাপক জনসমাগম

১১

কুমিল্লায় ১১ দলীয় লংমার্চের পথসভা, গ্যাস-বিদ্যুৎ সংকট সমাধানের দাবি

১২

বগুড়ার ট্রাক চাপায় মোটরসাইকেল চালক নিহত

১৩

নারায়ণগঞ্জে ১১ দলীয় লংমার্চের পথসভা, জনগণের দাবিতে আন্দোলনের ঘোষণা

১৪

অধিকার আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে: ডা. শফিকুর রহমান

১৫

হাতিয়ায় মায়ানমারে পাচারকালে ৫৯৫ বস্তা সিমেন্টসহ ১২ পাচারকারী আটক

১৬

কবর থেকে মরদেহ তুলে দরবারে প্রতিস্থাপন, ফিলিপনগরে উত্তেজনা

১৭

বগুড়া পুলিশে কোটি টাকার বিল-ভাউচার জালিয়াতির অভিযোগ, সম্পৃক্ততার অভিযোগ ৮ জনের

১৮

গণভোট ও জনগণের সার্বভৌম ক্ষমতা নিয়ে নাগরিক ফোরামের আলোচনা সভা

১৯

পিআইবির মহাপরিচালকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগের প্রতিবাদে মানববন্ধন

২০