
সরকারের নতুন জ্বালানি নীতিমালা প্রণয়নের পদক্ষেপের বিষয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর পর্যবেক্ষণ ও বক্তব্য তুলে ধরতে জরুরি সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৮ আগস্ট) বিকেল ৩টায় রাজধানীর মগবাজারে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে সরকারের প্রস্তাবিত নতুন জ্বালানি নীতিমালা নিয়ে দলের অবস্থান, পর্যবেক্ষণ ও বিভিন্ন বিষয়ে বিস্তারিত বক্তব্য তুলে ধরা হয়।
এ সময় বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ার লিখিত বক্তব্য উপস্থাপন করেন।
সংবাদ সম্মেলনে দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন