সর্বশেষ
||একরামুল হত্যা মামলা: ট্রাইব্যুনালে অভিযোগের পর ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ সেনা হেফাজতে||গণআন্দোলনের ইতিহাসে জাবি অনন্য, ‘ফুটনোট নয়—একটি পূর্ণাঙ্গ অধ্যায়’: নাহিদ ইসলাম||সান্তাহারে লিজ নেওয়া পুকুরের দখল পেলেন বৈধ গ্রহীতা||‎নোয়াখালীতে লাকড়ির ঘরে মিলল এলজি-কার্তুজ||স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শনের এক মাস পরও বদলায়নি নোয়াখালী জেনারেল হাসপাতালের চিত্র||কুষ্টিয়ার সীমান্তে চোরাচালানবিরোধী অভিযানে বিজিবির বড় সাফল্য||১৫ বছর ধরে আমবাগানই মাঠ! জীবনের ঝুঁকি নিয়ে খেলছে বর্ষাইলের শিশুরা—একটি খেলার মাঠের দাবিতে এলাকাবাসীর আকুতি||অন্তঃসত্ত্বা স্ত্রী বাংলাদেশে এসে যোগাযোগ বিচ্ছিন্ন, মার্কিন স্বামীর দাবি— কানাডিয়ান ব্যক্তিকে বিয়ে করেছেন||একই প্রকল্পে দুই দফা বরাদ্দ! আদমদীঘিতে ১ কোটি টাকা হরিলুটের অভিযোগ, তদন্তের দাবি||নতুন নারী রাষ্ট্রপতি নিয়ে গুঞ্জন: বাস্তবে তালিকার শীর্ষে কারা?
তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি
১৭ মে ২০২৬, ১১:০৮ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

নড়াইল থেকে নিখোঁজ তরুণীকে ২৪ ঘন্টার ভেতর মৌলভীবাজারে উদ্ধার

Share this news with

নড়াইল জেলা থেকে নিখোঁজ হওয়া আয়েশা করিম (১১) নামে এক কিশোরীকে মৌলভীবাজারের বড়লেখা উপজেলা থেকে উদ্ধার করেছে র‍্যাব ও পুলিশ। যৌথ অভিযানের পর আইনি প্রক্রিয়া শেষে তাকে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

শনিবার (১৬ মে) শ্রীমঙ্গল আঞ্চলিক অফিসের র‍্যাব-৯ এবং বড়লেখা থানা পুলিশ যৌথভাবে বড়লেখার দক্ষিণভাগ এলাকায় অভিযান পরিচালনা করে তাকে উদ্ধার করে। উদ্ধার হওয়া আয়েশা করিম নড়াইলের লোহাগড়া থানার বাসিন্দা এবং সিঙ্গাপুর প্রবাসী জসিম উদ্দিনের মেয়ে।

পুলিশ ও পারিবারিক সূত্রের বরাতে জানা গেছে, গত শুক্রবার (১৫ মে) নিজ এলাকা থেকে হঠাৎ নিখোঁজ হয় আয়েশা করিম। পরিবারের সদস্যরা সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পায়নি। পরবর্তীতে নিখোঁজের ঘটনায় পরিবারের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে নড়াইলের লোহাগড়া থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়।

লোহাগড়া থানায় দায়েরকৃত জিডির সূত্র ধরে এবং আধুনিক তথ্য-প্রযুক্তির সহায়তায় নিখোঁজ আয়েশার অবস্থান শনাক্ত করা হয়। এরপর গোপন তথ্যের ভিত্তিতে শ্রীমঙ্গল র‍্যাব-৯ ও বড়লেখা থানা পুলিশ মৌলভীবাজারের বড়লেখা উপজেলার দক্ষিণভাগ এলাকায় একটি যৌথ অভিযান পরিচালনা করে। অভিযানে আয়েশা করিমকে সম্পূর্ণ অক্ষত অবস্থায় উদ্ধার করতে সক্ষম হয় আইনশৃঙ্খলা বাহিনী।

উদ্ধারের পর আয়েশাকে বড়লেখা থানায় নিয়ে আসা হয়। বড়লেখা থানা পুলিশ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানায়:- “তথ্য-প্রযুক্তির সহায়তায় অবস্থান নিশ্চিত হয়ে র‍্যাব-৯ ও পুলিশের যৌথ দল দক্ষিণভাগ এলাকায় অভিযান চালায়। নিখোঁজ তরুণীকে অক্ষত অবস্থায় উদ্ধারের পর সব ধরনের আইনি প্রক্রিয়া সম্পন্ন করে তার পরিবারের সদস্যদের জিম্মায় হস্তান্তর করা হয়েছে।”

উল্লেখ্য; নিখোঁজের ২৪ ঘণ্টার মধ্যেই মেয়েকে অক্ষত অবস্থায় ফেরত পেয়ে আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছে প্রবাসী জসিম উদ্দিনের পরিবার ও স্বজনেরা।

  • প্রধান কার্যালয়: ২৪১/১-বি (হক ট্রেডার্স), তেজকুনি পাড়া (বিজয় সরণি - তেজগাঁও লিঙ্ক রোড), তেজগাঁও, ঢাকা-১২১৫
    নিউজ রুম: ০১৭৪৬-৭৪৫১২৫
    প্রতিষ্ঠাকাল: ০২ এপ্রিল ২০২৪ ইংরেজি।
    ই-মেইল: pressdeskbd@gmail.com

    View all posts
Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

একরামুল হত্যা মামলা: ট্রাইব্যুনালে অভিযোগের পর ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ সেনা হেফাজতে

গণআন্দোলনের ইতিহাসে জাবি অনন্য, ‘ফুটনোট নয়—একটি পূর্ণাঙ্গ অধ্যায়’: নাহিদ ইসলাম

সান্তাহারে লিজ নেওয়া পুকুরের দখল পেলেন বৈধ গ্রহীতা

‎নোয়াখালীতে লাকড়ির ঘরে মিলল এলজি-কার্তুজ

স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শনের এক মাস পরও বদলায়নি নোয়াখালী জেনারেল হাসপাতালের চিত্র

কুষ্টিয়ার সীমান্তে চোরাচালানবিরোধী অভিযানে বিজিবির বড় সাফল্য

১৫ বছর ধরে আমবাগানই মাঠ! জীবনের ঝুঁকি নিয়ে খেলছে বর্ষাইলের শিশুরা—একটি খেলার মাঠের দাবিতে এলাকাবাসীর আকুতি

অন্তঃসত্ত্বা স্ত্রী বাংলাদেশে এসে যোগাযোগ বিচ্ছিন্ন, মার্কিন স্বামীর দাবি— কানাডিয়ান ব্যক্তিকে বিয়ে করেছেন

একই প্রকল্পে দুই দফা বরাদ্দ! আদমদীঘিতে ১ কোটি টাকা হরিলুটের অভিযোগ, তদন্তের দাবি

নতুন নারী রাষ্ট্রপতি নিয়ে গুঞ্জন: বাস্তবে তালিকার শীর্ষে কারা?

১০

ঠাকুরগাঁওয়ে বৈধ চালান ছাড়া ৩৮০ বস্তা ডিএপি সার জব্দ, চালক-হেলপারকে জরিমানা

১১

‎শিক্ষাছুটিতে নোবিপ্রবির ১২২ শিক্ষক, বিদেশে গিয়ে আর ফেরেননি ১৫ জন

১২

‎খাগড়াছড়িতে বিজিবি’র সাথে চোরা কারবারিদের গোলাগুলি, পিস্তল ও গোলাবারুদ উদ্ধার

১৩

বগুড়ার ধুনটে সরকারি স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকার বিরুদ্ধে আর্থিক অনিয়মসহ নানা অভিযোগ, তদন্ত কমিটি গঠন

১৪

চলমান সাম্প্রদায়িক সহিংসতা নিয়ে উদ্বেগ, সংবাদ সম্মেলন করল বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ

১৫

জাবিতে আগামীকাল জেইউডিওর নবীনবরণ ও বিতর্ক কর্মশালা

১৬

বাংলাদেশে নারী ও কন্যা নির্যাতনের চিত্র-২০২৫ প্রতিবেদন প্রকাশ, কার্যকর পদক্ষেপের দাবি বাংলাদেশ মহিলা পরিষদের

১৭

চিতলমারী থানা প্রেসক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি টিপু, সিনি. সহ সভাপতি আজাদ ও সম্পাদক অরুণ

১৮

প্রধানমন্ত্রীর হস্তক্ষেপে চাকরিচ্যুত পুলিশ সদস্যদের পুনর্বহালের দাবিতে মানববন্ধন

১৯

দৌলতপুরে মহিষ বিক্রির টাকার বিরোধে ছেলের আঘাতে গ্রামপুলিশ বানেজ উদ্দিন নিহত

২০