পারভেজ বাঙালী, চট্টগ্রাম মেট্রোপলিটন প্রতিনিধি।
২৬ মে ২০২৬, ৪:৪১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নগরীর নিরাপত্তা জোরদারে অ্যাকশনে সিএমপি

Share this news with

চট্টগ্রাম মহানগরীর সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করতে মাঠপর্যায়ে তৎপরতা বাড়িয়েছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)। এরই অংশ হিসেবে আজ ২৬ মে (মঙ্গলবার) বায়েজিদ বোস্তামী থানাধীন আরেফিন নগর লিংকরোডস্থ ছিন্নমূল ১নং গেইট চেকপোস্ট আকস্মিক পরিদর্শন করেছেন সিএমপি কমিশনার জনাব হাসান মোঃ শওকত আলী।

পরিদর্শনকালে সিএমপি কমিশনার চেকপোস্টের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন। একই সাথে তিনি সেখানে দায়িত্বরত পুলিশ সদস্যদের কার্যক্রম এবং ওই এলাকার বর্তমান আইন-শৃঙ্খলা পরিস্থিতির খোঁজখবর নেন।

দায়িত্বরত পুলিশ সদস্যদের উদ্দেশ্যে সিএমপি কমিশনার বলেন—

“জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশকে সর্বদা তৎপর থাকতে হবে। যেকোনো মূল্যে আইন-শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখতে সততা, নিষ্ঠা এবং পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করতে হবে।”

মাঠপর্যায়ের পুলিশ সদস্যদের মনোবল চাঙ্গা রাখতে এবং ডিউটির মান বাড়াতে তিনি প্রয়োজনীয় বিভিন্ন দিকনির্দেশনাও প্রদান করেন।

নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শনের এই বিশেষ মুহূর্তে সিএমপি কমিশনারের সাথে আরও উপস্থিত ছিলেন:

জনাব ওয়াহিদুল হক চৌধুরী, অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) ও অতিরিক্ত দায়িত্বে (প্রশাসন ও অর্থ), সিএমপি।

জনাব মোঃ ফেরদৌস আলী চৌধুরী, বিপিএম, উপ-পুলিশ কমিশনার (সদর) [অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত]।

এ সময় সিএমপির অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দও উপস্থিত ছিলেন। মহানগরের প্রবেশমুখ ও গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে পুলিশের এই কড়া নজরদারি ও তৎপরতা আগামী দিনগুলোতেও অব্যাহত থাকবে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।

Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শেরপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের প্রতিটি পূজামণ্ডপে আর্থিক সহায়তা দিলেন শহিদুল ইসলাম

১

লাকসামের নাওটি স্টেশনে কর্ণফুলী কমিউটারের চার বগি লাইনচ্যুত

২

বাংলাদেশ লেবার পার্টির ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আলোচনা সভা

৩

আদমদীঘিতে সাইবার সুরক্ষা মামলায় কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের সাংগঠনিক সম্পাদক গ্রেফতার

৪

সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ডের প্রতিবাদে জাতীয় প্রেসক্লাবের সামনে সমাবেশ

৫

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: কনস্যুলার সুরক্ষার ঘাটতি কোথায়?

৬

আতঙ্ক কাটিয়ে লালন আখড়াবাড়িতে জনস্রোত, শেষ হলো স্মরণোৎসব

৭

দুই বাংলাদেশিকে হত্যার ঘটনায় সৌদি আরবকে লাল কার্ড দেখাল ছাত্র ফেডারেশন

৮

ধুনটে স্ত্রীকে বিয়ে করায় বন্ধুর ছুরিকাঘাতে বন্ধু হাসপাতালে

৯

ষড়যন্ত্র থেমে নেই—দুর্গাপূজা নিয়ে নোয়াখালীতে বিস্ফোরক মন্তব্য ছাত্রদল নেতার

১০

নিজ অর্থায়নে জাবির মুক্তমঞ্চে পরিচ্ছন্নতা ও সৌন্দর্যবর্ধন

১১

তিন দিনের লালন উৎসবের দ্বিতীয় দিন ছেঁউড়িয়ায় উৎসবের আমেজ, রাতভর বাউলগান

১২

অমর একুশে বইমেলা ২০২৭ শুরু ৭ জানুয়ারি, চলবে ৬ ফেব্রুয়ারি পর্যন্ত

১৩

বগুড়ায় সনাতন ধর্মাবলম্বী নারীদের শাড়ি উপহার দিলেন প্রধানমন্ত্রী

১৪

সান্তাহার স্টেডিয়াম আধুনিকায়নের উদ্যোগ, পরিদর্শনে জাতীয় ক্রীড়া পরিষদের প্রকৌশলী

১৫

আফসার আহমদ সিদ্দিকীর ২৫তম মৃত্যুবার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া মাহফিল

১৬

জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ সমাজতান্ত্রিক ফ্রন্টের মানববন্ধন

১৭

কোলাহল থেকে বিরতি, পূজার ছুটিতে নীরব কুবি

১৮

নির্মাণ শ্রমিককে হুমকি ও মারধরের প্রতিবাদে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন

১৯

৯১ দেশের প্রতিযোগিতায় বিশ্বজয়, বিজয়ী বিএমইউ শিক্ষক-শিক্ষার্থীদের ‘গোল্ডেনরুটস’

২০