সর্বশেষ
||বগুড়ায় পারিবারিক কবরস্থানের আড়ালে গাঁজা চাষ||মহাদেবপুরে চুরির ঘটনায় ৩ দুর্ধর্ষ চোর গ্রেপ্তার, ৬৪ হাজার টাকার চোরাই মালামাল উদ্ধার||নওগাঁর হাঁপানিয়া বাজার–বর্ষাইল–মাতাজী সড়ক প্রশস্ত করার দাবি জোরালো: প্রতিদিন চরম ভোগান্তিতে হাজারো মানুষ||ব্যবহারিক ও উন্মুক্ত পরীক্ষায় নম্বর বা ফেলের হুমকি দিয়ে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ||বসুন্ধরায় ডিবির অভিযান: অনলাইন জুয়া ও প্রতারণা চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, আটক চীনা নাগরিক||কুবিতে ম্যানেজমেন্ট ক্লাবের উদ্যোগে ফান্ডামেন্টাল ডিবেট ওয়ার্কশপ অনুষ্ঠিত||‘ফ্যাসিস্ট রেজিমের পতন দিবস’ উদযাপনে জাবির হলে বিশেষ ভোজ||শ্রাবণের বিদায়বেলায় জাবিতে ‘শ্রাবণগহন’||গবেষণাপত্র প্রত্যাহারে শীর্ষে জাবি? ২২ শিক্ষক-শিক্ষার্থীর ৩২ প্রকাশনা বাতিল||বদলগাছীতে ইউএনওর স্বাক্ষর জাল, ৬০ হাজার টাকা তুলতে গিয়ে ধরা মুয়াজ্জিন
মোঃ মাসুম বিল্লাহ - নওগাঁ প্রতিনিধি
৩ অগাস্ট ২০২৬, ১০:৪৩ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

নওগাঁর হাঁপানিয়া বাজার–বর্ষাইল–মাতাজী সড়ক প্রশস্ত করার দাবি জোরালো: প্রতিদিন চরম ভোগান্তিতে হাজারো মানুষ

Share this news with

নওগাঁ সদর উপজেলার হাঁপানিয়া বাজার থেকে বর্ষাইল পর্যন্ত প্রায় ৭.৫ কিলোমিটার সড়কটি দীর্ঘদিন ধরে সংকীর্ণ অবস্থায় রয়েছে। গুরুত্বপূর্ণ এই সড়কটি প্রশস্ত করার দাবিতে এলাকাবাসী, পরিবহন সংশ্লিষ্ট ব্যক্তি ও ব্যবসায়ীদের মধ্যে জোরালো দাবি উঠেছে।

স্থানীয়দের অভিযোগ, সড়কটি এতটাই সরু যে দুটি বড় যানবাহন একসঙ্গে নিরাপদে চলাচল করতে পারে না। কোনো ট্রাক, বাস বা পণ্যবাহী যানবাহন প্রবেশ করলে অন্য যানবাহনকে থেমে অপেক্ষা করতে হয়। এতে প্রতিনিয়ত যানজট, সময়ের অপচয় এবং দুর্ঘটনার ঝুঁকি তৈরি হচ্ছে।

এই সড়ক দিয়ে নওগাঁ, জয়পুরহাটসহ উত্তরাঞ্চলের বিভিন্ন এলাকা থেকে রাজশাহীগামী বাণিজ্যিক যানবাহন নিয়মিত চলাচল করে। পাশাপাশি প্রতিদিন অসংখ্য রোগীবাহী অ্যাম্বুলেন্সও এই পথ ব্যবহার করে। কিন্তু সড়কের সংকীর্ণতার কারণে জরুরি সেবার যানবাহনও প্রায়ই ধীরগতিতে চলতে বাধ্য হয়, যা রোগীদের জন্য উদ্বেগের বিষয়।

এ পথের দুই পাশে গড়ে উঠেছে একাধিক বাণিজ্যিক রাইস মিল। মিলগুলোতে প্রতিদিন ধান ও চাল বহনকারী বড় বড় ট্রাক যাতায়াত করে। রাস্তার পাশেই মিল হওয়ায় অধিকাংশ ক্ষেত্রে ট্রাকগুলো সড়কের ওপর বা সড়কের একাংশ দখল করে দাঁড়িয়ে পণ্য লোড-আনলোড করতে হয়। ফলে সড়কের চলাচলের জায়গা আরও সংকুচিত হয়ে পড়ে। এ সময় দীর্ঘ যানজট সৃষ্টি হয় এবং ছোট যানবাহন, মোটরসাইকেল, অটোরিকশা ও পথচারীদের চরম দুর্ভোগ পোহাতে হয়। অনেক সময় বিপরীত দিক থেকে আসা যানবাহনকে দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হয়।

স্থানীয়দের মতে, হাঁপানিয়া বাজার থেকে বর্ষাইল পর্যন্ত মাত্র ৭.৫ কিলোমিটার সড়কটি প্রশস্ত করা হলে যানজট অনেকাংশে কমে যাবে, রাইস মিল এলাকায় পণ্যবাহী ট্রাকের লোড-আনলোড কার্যক্রমেও সুবিধা হবে, দুর্ঘটনার ঝুঁকি কমবে এবং অ্যাম্বুলেন্সসহ জরুরি যানবাহনের চলাচল আরও নির্বিঘ্ন হবে। একই সঙ্গে কৃষিপণ্য পরিবহন, ব্যবসা-বাণিজ্য এবং রাজশাহীগামী যোগাযোগ ব্যবস্থাও আরও গতিশীল হবে।

এলাকাবাসীর দাবি, জনস্বার্থ বিবেচনায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত হাঁপানিয়া বাজার থেকে বর্ষাইল পর্যন্ত ৭.৫ কিলোমিটার সড়কটি প্রশস্তকরণের উদ্যোগ গ্রহণ করুক। তাদের বিশ্বাস, এ উদ্যোগ বাস্তবায়িত হলে হাজারো মানুষের দীর্ঘদিনের ভোগান্তির অবসান ঘটবে এবং এলাকার অর্থনৈতিক কর্মকাণ্ডে ইতিবাচক গতি আসবে।

Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ায় পারিবারিক কবরস্থানের আড়ালে গাঁজা চাষ

মহাদেবপুরে চুরির ঘটনায় ৩ দুর্ধর্ষ চোর গ্রেপ্তার, ৬৪ হাজার টাকার চোরাই মালামাল উদ্ধার

নওগাঁর হাঁপানিয়া বাজার–বর্ষাইল–মাতাজী সড়ক প্রশস্ত করার দাবি জোরালো: প্রতিদিন চরম ভোগান্তিতে হাজারো মানুষ

ব্যবহারিক ও উন্মুক্ত পরীক্ষায় নম্বর বা ফেলের হুমকি দিয়ে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ

বসুন্ধরায় ডিবির অভিযান: অনলাইন জুয়া ও প্রতারণা চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, আটক চীনা নাগরিক

কুবিতে ম্যানেজমেন্ট ক্লাবের উদ্যোগে ফান্ডামেন্টাল ডিবেট ওয়ার্কশপ অনুষ্ঠিত

‘ফ্যাসিস্ট রেজিমের পতন দিবস’ উদযাপনে জাবির হলে বিশেষ ভোজ

শ্রাবণের বিদায়বেলায় জাবিতে ‘শ্রাবণগহন’

গবেষণাপত্র প্রত্যাহারে শীর্ষে জাবি? ২২ শিক্ষক-শিক্ষার্থীর ৩২ প্রকাশনা বাতিল

বদলগাছীতে ইউএনওর স্বাক্ষর জাল, ৬০ হাজার টাকা তুলতে গিয়ে ধরা মুয়াজ্জিন

১০

ধুনটে পূর্ব শত্রুতার জেরে হামলা ও টাকা লুটের অভিযোগ, গ্রেপ্তার ১

১১

নেতাকর্মীসহ সাধারণ মানুষের ১২ কোটি টাকা আত্মসাতের অভিযোগ: কুড়িগ্রাম জামায়াতের সহ-সেক্রেটারি শাহজাল সবুজের পদ স্থগিত

১২

গণরুম ও গেস্টরুম সংস্কৃতি বন্ধের দাবিতে কুবি উপাচার্যের কাছে ছাত্রশিবিরের স্মারকলিপি

১৩

বারডেম হাসপাতালের সামনে চাকরি পুনর্বহালের দাবিতে মানববন্ধন

১৪

প্রতারক চক্রের টার্গেটে এমপি রেজা আহমেদ বাচ্চু, হোয়াটসঅ্যাপ হ্যাকের ঘটনায় সতর্কবার্তা

১৫

জাবি গবেষণার্থীর সাড়ে ৪ বছরের গবেষণায় শব্দহীন হাইব্রিড ড্রোন প্রযুক্তিতে সফলতা, ICTD-এর স্বীকৃতি

১৬

তহসিলদারদের দ্বন্দ্বে বগুড়ার শেরপুর ভূমি অফিসগুলোর প্রশ্নবিদ্ধ কার্যক্রম প্রকাশ্যে

১৭

‎হেযবুত তওহীদ নিষিদ্ধের দাবিতে নোয়াখালীতে ইসলামী মহাসমাবেশ, দেশব্যাপী কর্মসূচি ঘোষণা

১৮

দুর্গন্ধের সূত্র ধরে কুমারখালীতে ব্যবসায়ীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

১৯

আবাসিক হলের ডাইনিংয়ে নিষিদ্ধ পিরানহা মাছ পরিবেশনের অভিযোগ

২০