সর্বশেষ
||চট্টগ্রাম নগরীতে যানজটের দুর্ভোগ চরমে, ভোগান্তিতে লাখো মানুষ||বরগুনায় পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস-২০২৬ অনুষ্ঠিত||বরগুনায় ইতি ও তার ২মেয়ের রহস্যজনক মৃত্যুর ঘটনায় ৭দিন পর মামলা||নওগাঁর মান্দায় বাবার সঙ্গে স্ত্রীর পরকীয়া, বিষপানে ছেলের মৃত্যু||নওগাঁতে ছাগল চোর: চুরি হওয়া ছাগল ও স্বামী-স্ত্রীসহ ৩ চোর গ্রেপ্তার||জাতীয় নারীশক্তি: কুড়িগ্রাম জেলার নতুন কমিটিতে আহ্বায়ক হলেন নিসা এবং সদস্য সচিব মেরিনা||সন্দ্বীপে বইচিন্তার ক্লিন টু গ্রীণ ক্যাম্পেইন
পরিচ্ছন্নতা, বৃক্ষরোপণ ও সচেতনতায় ৩ মাসব্যাপি কর্মসূচি ঘোষণা
||হোসেনপুরে মৃত ব্যাক্তির পরিচয় মিলেছে||“প্রমাণ করুন, মেডেল নিন: ইসলামী ব্যাংক বিতর্কে শফিকুর রহমানের পাল্টা চ্যালেঞ্জ”||বজ্রপাতে কপোতাক্ষে নিখোঁজ জেলের মরদেহ উদ্ধার

নওগাঁর মান্দায় বাবার সঙ্গে স্ত্রীর পরকীয়া, বিষপানে ছেলের মৃত্যু

Share this news with

নওগাঁর মান্দা উপজেলায় বাবার সঙ্গে স্ত্রীর দীর্ঘদিনের পরকীয়ার অভিযোগ এবং আপত্তিকর ছবি-ভিডিও দেখার পর মানসিকভাবে ভেঙে পড়ে বিষপান করে আত্মহত্যা করেছেন ত্বালহা (২২) নামে এক যুবক।

এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।

উপজেলার ভালাইন ইউনিয়নের তুড়ুকগ্রামের বাসিন্দা ত্বালহা পেশায় একজন টাইলস মিস্ত্রি ছিলেন। ঘটনার পর থেকে অভিযুক্ত স্ত্রী তার বাবার বাড়ি বৈলশিং গ্রামে অবস্থান করছেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় তিন বছর ধরে বাবা তাইজুল ইসলামের সঙ্গে স্ত্রীর অনৈতিক সম্পর্ক নিয়ে ত্বালহার সন্দেহ ছিল। এ নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে দীর্ঘদিন ধরে পারিবারিক কলহ চলছিল। পবিত্র ঈদুল আজহার কিছুদিন আগে ত্বালহা তাদের আপত্তিকর অবস্থায় দেখতে পান বলে অভিযোগ রয়েছে।

পরে মোবাইল ফোনে কিছু ছবি ও ভিডিও দেখতে পেয়ে তিনি মানসিকভাবে ভেঙে পড়েন।

স্থানীয়দের দাবি, বিষয়টির বিচার চেয়ে ত্বালহা স্থানীয় ইউপি সদস্য ও গণ্যমান্য ব্যক্তিদের দ্বারস্থ হন। ঈদের আগের দিন রাতে একটি সালিশি বৈঠক অনুষ্ঠিত হলেও সেখানে কোনো সন্তোষজনক সমাধান হয়নি বলে অভিযোগ রয়েছে। এতে সামাজিক অপমান ও মানসিক চাপ আরও বেড়ে যায়।

পরিবারের সদস্যরা জানান, ঈদের দিন বিকেলে উপজেলার মনহরপুর এলাকায় বিষপান করেন ত্বালহা। পরে এক পথচারীকে বিষয়টি জানিয়ে বাড়িতে পৌঁছে দেওয়ার অনুরোধ করেন। গুরুতর অবস্থায় তাকে প্রথমে মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার সকালে তার মৃত্যু হয়।

সোমবার (৮ জুন) বিকেলে ময়নাতদন্ত শেষে মরদেহ গ্রামের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।

এলাকাবাসীর অভিযোগ, অভিযুক্ত বাবা তাইজুল ইসলাম এর আগেও একাধিক বিয়ে করেছেন এবং তার আচরণ নিয়ে এলাকায় নানা আলোচনা রয়েছে। তারা ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দোষীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

এ বিষয়ে মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোরশেদ আলম বলেন, “এ ঘটনায় এখন পর্যন্ত নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”

Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চট্টগ্রাম নগরীতে যানজটের দুর্ভোগ চরমে, ভোগান্তিতে লাখো মানুষ

বরগুনায় পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস-২০২৬ অনুষ্ঠিত

বরগুনায় ইতি ও তার ২মেয়ের রহস্যজনক মৃত্যুর ঘটনায় ৭দিন পর মামলা

নওগাঁর মান্দায় বাবার সঙ্গে স্ত্রীর পরকীয়া, বিষপানে ছেলের মৃত্যু

নওগাঁতে ছাগল চোর: চুরি হওয়া ছাগল ও স্বামী-স্ত্রীসহ ৩ চোর গ্রেপ্তার

জাতীয় নারীশক্তি: কুড়িগ্রাম জেলার নতুন কমিটিতে আহ্বায়ক হলেন নিসা এবং সদস্য সচিব মেরিনা

সন্দ্বীপে বইচিন্তার ক্লিন টু গ্রীণ ক্যাম্পেইন
পরিচ্ছন্নতা, বৃক্ষরোপণ ও সচেতনতায় ৩ মাসব্যাপি কর্মসূচি ঘোষণা

হোসেনপুরে মৃত ব্যাক্তির পরিচয় মিলেছে

“প্রমাণ করুন, মেডেল নিন: ইসলামী ব্যাংক বিতর্কে শফিকুর রহমানের পাল্টা চ্যালেঞ্জ”

বজ্রপাতে কপোতাক্ষে নিখোঁজ জেলের মরদেহ উদ্ধার

১০

গত তিন ধরে নিখোঁজ জবি শিক্ষার্থীর বাবা, সন্ধান চায় ছেলে

১১

নিবন্ধন সনদ না থাকায় ফুড এন্ড বেভারেজ প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা

১২

মিরসরাইয়ে ৫ ফার্মেসিকে জরিমানা, জব্দ করা হলো নিষিদ্ধ ও মেয়াদোত্তীর্ণ ওষুধ

১৩

নাইক্ষ্যংছড়ি রেজু আমতলী সীমান্তে ল্যান্ডমাইন বিস্ফোরণে রোহিঙ্গা শ্রমিক নিহত

১৪

রাবি ক্যাম্পাসে যানবাহন ও মোটরসাইকেল নিয়ন্ত্রণে প্রশাসনের পুলিশিং কার্যক্রম

১৫

প্রথম শ্রেণির পৌরসভা, কর্মচারী মাত্র ২১! সান্তাহারে নাগরিক সেবা এখন ভাগ্যের ওপর

১৬

জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকীতে ইডেনে বৃক্ষরোপণ

১৭

কোতোয়ালীর হোটেলে পুলিশি অভিযান: অসামাজিক কাজে লিপ্ত ৭ জন গ্রেপ্তার

১৮

জবির গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগে সাংবাদিকতা বিষয় সেমিনার অনুষ্ঠিত

১৯

নির্বাচনি ইশতেহার বাস্তবায়নে দৌলতপুরে কৃষক সমাবেশ

২০