মো: মোস্তাকিম হোসেন, বদলগাছি (নওগাঁ) প্রতিনিধি
২৬ জুন ২০২৬, ৬:১৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নওগাঁয় ১৭ লিটার ৭৫০ মিলি চোলাই মদসহ একজন গ্রেপ্তার

Share this news with

নওগাঁ জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ১৭ লিটার ৭৫০ মিলিলিটার চোলাই মদসহ একজনকে গ্রেপ্তার করা হয়েছে।

শুক্রবার (২৬ জুন) পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখার একটি দল সদর থানা এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে।

ডিবি পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে, ব্যাটারিচালিত অটোরিকশাযোগে এক ব্যক্তি বিপুল পরিমাণ চোলাই মদ নিয়ে ভাঙারিপট্টি এলাকায় আসছে। পরে ননিয়া পট্টিস্থ ভাঙারি এলাকায় চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালানো হয়।

দুপুর প্রায় ১২টা ৩০ মিনিটে কাজল ভাঙারির দোকানের সামনে একটি ব্যাটারিচালিত অটোরিকশা থামিয়ে তল্লাশি করা হয়। এ সময় রিকশায় থাকা একটি প্লাস্টিকের বস্তা সন্দেহজনক মনে হলে উপস্থিত লোকজনের সামনে তা খুলে দেখা হয়।

তল্লাশিতে বস্তার ভেতর থেকে স্পিড ও মজো ব্র্যান্ডের ছোট বোতলে ভরা ৭১টি ২৫০ মিলিলিটারের বোতল, অর্থাৎ মোট ১৭ লিটার ৭৫০ মিলিলিটার চোলাই মদ উদ্ধার করে জব্দ করা হয়।

এ ঘটনায় লছির উদ্দিন (৫৭), পিতা- অহির উদ্দিন, গ্রাম- একডালা পূর্বপাড়া, সদর থানা, নওগাঁকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তার আসামির বিরুদ্ধে নওগাঁ সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

  • প্রধান কার্যালয়: ২৪১/১-বি (হক ট্রেডার্স), তেজকুনি পাড়া (বিজয় সরণি - তেজগাঁও লিঙ্ক রোড), তেজগাঁও, ঢাকা-১২১৫
    নিউজ রুম: ০১৭৪৬-৭৪৫১২৫
    প্রতিষ্ঠাকাল: ০২ এপ্রিল ২০২৪ ইংরেজি।
    ই-মেইল: pressdeskbd@gmail.com

    View all posts
Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নন্দীগ্রামে মাদক সেবন অপরাধে নারীসহ তিনজন কারাগারে

অস্ট্রেলিয়ার মাটিতে ইতিহাস বাংলাদেশের, ৯ উইকেটের বিশাল জয়

নিম্নতম মজুরি বোর্ডের খসড়া সুপারিশ বাতিলের দাবি সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের

বগুড়ার নন্দীগ্রামে মৎস্য পক্ষ উদ্বোধন, মাছের পোনা অবমুক্তকরণ

ধুনটে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে উদ্বোধনী র‍্যালী ও সভা অনুষ্ঠিত

‎নোয়াখালীতে হোটেল ম্যানেজারকে কুপিয়ে জখম, ৫ লাখ টাকা লুট

মুফতি আমির হামজাকে ঘিরে উত্তপ্ত কুষ্টিয়া, সংঘর্ষের ঘটনায় থানায় এজাহার

মাসে ৫০০ টাকা আয়ে চালবিহীন ঘরে চান্দু মিয়ার বেঁচে থাকার লড়াই

ইউনিয়নভিত্তিক স্থায়ী কর্মসংস্থানের দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে LSPদের অবস্থান

প্রথমবার কিশোরগঞ্জে প্রধানমন্ত্রী, থাকছে দিনভর নানা কর্মসূচি

১০

নন্দীগ্রামে খালেদা জিয়ার স্মৃতিচারণ করে কাঁদলেন বিএনপি নেতারা

১১

নন্দীগ্রামে মাদক ঠেকাতে সম্মিলিত প্রতিরোধ, ধরে পুলিশে সোপর্দ

১২

বগুড়ার নন্দীগ্রামে সড়ক দুর্ঘটনায় সাংবাদিক আহত

১৩

খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে কুবিতে ‘কমল’ এর বৃক্ষরোপণ

১৪

খালেদা জিয়ার ৮২তম জন্মদিনে কুবি ছাত্রদলের দোয়া মাহফিল

১৫

‎মাটিরাঙ্গায় বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী পালন

১৬

‎মাকে জবাই করে হত্যা, ছেলে-শাশুড়ি গ্রেপ্তার

১৭

ধুনটে ইয়াবাসহ পাঁচজন গ্রেপ্তার, ভ্রাম্যমাণ আদালতে সাজা

১৮

গোবিপ্রবিতে নোয়াখালী জেলা শিক্ষার্থী কল্যাণ সংসদের নেতৃত্বে রিয়ন- ফাহিম

১৯

‎নোয়াখালীতে দেশীয় তৈরি আগ্নেয়াস্ত্রসহ দুইজন গ্রেপ্তার

২০