
নওগাঁ সদর উপজেলার পার বোয়ালিয়া পলি পাড়া জামে মসজিদের এক ইমামের বিরুদ্ধে শিশু বলাৎকারের অভিযোগ উঠেছে।
গতকাল রোববার (৩১ মে) এই ঘটনা ঘটে এবং একই দিনে গ্রাম্য সালিশে বিচার কার্যক্রম হয়।
অভিযোগের পর গ্রামবাসী তাকে একটি খলিয়ানে ডেকে স্থানীয়ভাবে বিচার করে। এ সময় অভিযুক্ত ইমামের মাথা ন্যাড়া করে দেওয়া হয় বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার খবর এলাকায় ছড়িয়ে পড়লে ক্ষুব্ধ জনতা অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানায়। পরে গ্রামের একটি খলিয়ানে সালিশ বৈঠকের আয়োজন করা হয়।
সেখানে অভিযোগ নিয়ে আলোচনা শেষে এলাকাবাসী তার মাথা ন্যাড়া করে দেয়।
তবে অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা বাহিনীর কাছে কোনো মামলা বা অভিযোগ দায়ের করা হয়েছে কি না, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।
মন্তব্য করুন