সর্বশেষ
||দৌলতপুরে ধর্ম অবমাননার অভিযোগে গণপিটুনি: বিতর্কিত ‘পীর’ শামীম রেজার মৃত্যু||বগুড়ায় বন্যা আশ্রয়কেন্দ্র দখল করে বিলাসবহুল সাজসজ্জা, তোপের মুখে অধ্যক্ষ||ভিসা প্রতারণা ও থাই গেম চক্রের ৩ সদস্য গ্রেপ্তার||সাজা এড়াতে দীর্ঘ ৬ বছর আত্মগোপনে থাকার পর অবশেষে গ্রেপ্তার সহকারী অধ্যাপক||জ্বালানি সংকটের ছায়া কৃষিতে: ফার্মগেটে সেমিনারে উত্তরণের পথ খোঁজার আহ্বান||গুলশান লেকপাড়ে ছিনতাইয়ের চেষ্টা: ধারালো অস্ত্রের আঘাতে যুবক গুরুতর আহত||কৃষকের ন্যায্য অধিকার আদায়ে শাহবাগে জেডিপির মানববন্ধন: ডিজেল-সার সংকট নিরসনের দাবি||‘৭২-এর সংবিধান কুশদাহ’, শাহবাগে প্যাকের বিক্ষোভে নতুন বিতর্ক||সাম্রাজ্যবাদবিরোধী স্লোগানে শাহবাগে বিক্ষোভ, ইরান ইস্যুতে যুক্তরাষ্ট্র-ইসরাইলের বিরুদ্ধে প্রতিবাদ||‘জান দিব তবুও জুলাই দিব না’ —শাহবাগে জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে সমাবেশ
তানভীর আজাদ, দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি
১১ এপ্রিল ২০২৬, ১২:৩৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

দৌলতপুরে ধর্ম অবমাননার অভিযোগে গণপিটুনি: বিতর্কিত ‘পীর’ শামীম রেজার মৃত্যু

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় কথিত এক পীরের বিতর্কিত মন্তব্যকে কেন্দ্র করে উত্তাল হয়ে উঠেছে জনপদ। ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার অভিযোগে বিক্ষুব্ধ জনতার গণপিটুনিতে মো. শামীম রেজা (জাহাঙ্গীর) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন।

আজ শনিবার (১১ এপ্রিল) দুপুরে উপজেলার ফিলিপনগর ইউনিয়নের ইসলামপুর গ্রামে এই ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, শামীম রেজা দীর্ঘদিন ধরে ওই এলাকায় একটি আশ্রম পরিচালনা করে আসছিলেন। আজ দুপুরে তিনি প্রকাশ্যে ধর্মবিদ্বেষী ও অবমাননাকর বক্তব্য প্রদান করেন—এমন অভিযোগ দ্রুত এলাকায় ছড়িয়ে পড়ে। মুহূর্তের মধ্যে স্থানীয় বাসিন্দারা জড়ো হয়ে তার আশ্রম ঘেরাও করে বিক্ষোভ শুরু করেন। বিক্ষোভের একপর্যায়ে জনতা উত্তেজিত হয়ে আশ্রমে ভাঙচুর চালায়। এ সময় শামীম রেজা ও তার অনুসারীদের সঙ্গে গ্রামবাসীর সংঘর্ষ বাধে। উত্তেজিত জনতার প্রহারে শামীম রেজা গুরুতর আহত হন। খবর পেয়ে পুলিশ তাকে উদ্ধার করে দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক গ্রামবাসী জানান, নিহত শামীম রেজার বিরুদ্ধে ধর্মীয় পরিচয় জালিয়াতি, প্রতারণা এবং বিভ্রান্তিকর আধ্যাত্মিক তত্ত্ব প্রচারের অভিযোগ দীর্ঘদিনের। বিভিন্ন সময়ে ভিন্ন ভিন্ন ছদ্মনাম ব্যবহার করে তিনি সাধারণ মানুষকে বিভ্রান্ত করতেন, যা নিয়ে এলাকাবাসীর মধ্যে আগে থেকেই চরম অসন্তোষ বিরাজ করছিল।

ঘটনার পর থেকে ইসলামপুর গ্রামে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। দৌলতপুর থানা পুলিশ জানায়, “ধর্মীয় অবমাননার অভিযোগকে কেন্দ্র করে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছিল। বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রক্রিয়া চলছে এবং ঘটনার সুষ্ঠু তদন্তে কাজ করছে পুলিশ।”

প্রশাসনের পক্ষ থেকে আইন নিজের হাতে তুলে না নিতে এবং শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে এলাকাবাসীকে অনুরোধ জানানো হয়েছে।

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দৌলতপুরে ধর্ম অবমাননার অভিযোগে গণপিটুনি: বিতর্কিত ‘পীর’ শামীম রেজার মৃত্যু

বগুড়ায় বন্যা আশ্রয়কেন্দ্র দখল করে বিলাসবহুল সাজসজ্জা, তোপের মুখে অধ্যক্ষ

ভিসা প্রতারণা ও থাই গেম চক্রের ৩ সদস্য গ্রেপ্তার

সাজা এড়াতে দীর্ঘ ৬ বছর আত্মগোপনে থাকার পর অবশেষে গ্রেপ্তার সহকারী অধ্যাপক

জ্বালানি সংকটের ছায়া কৃষিতে: ফার্মগেটে সেমিনারে উত্তরণের পথ খোঁজার আহ্বান

গুলশান লেকপাড়ে ছিনতাইয়ের চেষ্টা: ধারালো অস্ত্রের আঘাতে যুবক গুরুতর আহত

কৃষকের ন্যায্য অধিকার আদায়ে শাহবাগে জেডিপির মানববন্ধন: ডিজেল-সার সংকট নিরসনের দাবি

‘৭২-এর সংবিধান কুশদাহ’, শাহবাগে প্যাকের বিক্ষোভে নতুন বিতর্ক

সাম্রাজ্যবাদবিরোধী স্লোগানে শাহবাগে বিক্ষোভ, ইরান ইস্যুতে যুক্তরাষ্ট্র-ইসরাইলের বিরুদ্ধে প্রতিবাদ

‘জান দিব তবুও জুলাই দিব না’ —শাহবাগে জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে সমাবেশ

১০

চাটখিলে সন্ত্রাসী হামলায় ২ যুবদল নেতা গুরুতর আহত

১১

নাভারণে ইয়াবা ও বিপুল পরিমাণ নগত টাকাসহ আটক ১

১২

মধ্যপ্রাচ্যের উত্তেজনার ছায়া বেনাপোলে হঠাৎ ভাড়া বৃদ্ধিতে বাণিজ্যে অস্বস্তি, বাড়তে পারে পণ্যমূল্য

১৩

কুষ্টিয়ায় বিজিবির অভিযানে জব্দ ৩১ কোটি টাকার মাদক ধ্বংস

১৪

রাজধানীর বায়তুল মোকাররম স্বর্ণ মার্কেটে ডিএসসিসির হকার উচ্ছেদ

১৫

গ্রেফতার হলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ও সাবেক এমপি সফুরা বেগম রুমী

১৬

অনশনে বসলেন ডাকসু ভিপি সাদিক কায়েম

১৭

ব্রাহ্মণবাড়িয়ায় যৌথ অভিযানে ১০ হাজার লিটার ডিজেল জব্দ

১৮

বিএসএফ এর গুলিতে লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে ঝড়লো আরও একটি প্রাণ

১৯

মুরাদনগরে কৃষককে কুপিয়ে হত্যা

২০