তানভীর আজাদ, দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি
২৮ মার্চ ২০২৬, ৪:৪৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

দৌলতপুরে গভীর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ড, কৃষক পরিবারের সর্বস্ব পুড়ে ছাই

—ছবি সংগৃহীত

Share this news with

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় গভীর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডে একটি কৃষক পরিবারের সহায়-সম্বল পুড়ে ছাই হয়ে গেছে। শনিবার (২৮ মার্চ) দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে উপজেলার ফিলিপনগর ইউনিয়নের পূর্ব ফিলিপনগর কাচারিপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। এতে দুইজন দগ্ধ হয়েছেন এবং বেশ কিছু গবাদিপশুর মৃত্যু হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, গোয়ালঘরে মশা তাড়াতে জ্বালানো কয়েল থেকে আগুনের সূত্রপাত হয়। পরে তা দ্রুত বসতঘরে ছড়িয়ে পড়ে। আগুনে বাড়ির মালিক জানবার আলী প্রামানিক ও তার প্রতিবেশী উকিল প্রামানিক গুরুতর দগ্ধ হন। বর্তমানে তারা দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। জানবার আলীর অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

অগ্নিকাণ্ডে ৪টি গরু, ১টি বাছুর ও ৪টি ছাগল পুড়ে মারা গেছে। এছাড়া একটি মোটরসাইকেল, ২টি পানির মোটর, ঘরে থাকা প্রায় ৮ মণ তামাক ও নগদ প্রায় ২ লাখ টাকা আগুনে ভস্মীভূত হয়েছে।

ক্ষতিগ্রস্ত পরিবারের দাবি, এ ঘটনায় তাদের প্রায় ২০ থেকে ২২ লাখ টাকার ক্ষতি হয়েছে। নিজের চোখের সামনে সব পুড়ে যেতে দেখে হতাশায় ভেঙে পড়েন কৃষক জানবার আলী। কান্নাজড়িত কণ্ঠে তিনি বলেন, “সব শেষ হয়ে গেল, এখন পরিবার নিয়ে কোথায় দাঁড়াব বুঝতে পারছি না।”

ঘটনার পর উপজেলা প্রশাসন ও জেলা প্রশাসনের পক্ষ থেকে সমবেদনা জানানো হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা আনন্দ গুহ জানান, ক্ষতিগ্রস্ত পরিবারের তালিকা প্রস্তুত করা হয়েছে এবং দ্রুত সহায়তা প্রদানের প্রক্রিয়া শুরু হয়েছে। জেলা প্রশাসন থেকেও প্রয়োজনীয় আর্থিক ও অন্যান্য সহায়তার আশ্বাস দেওয়া হয়েছে।

  • সম্পাদক ও প্রকাশক  - PRESSDESK BD
    ২৪১/১-বি (হক ট্রেডার্স), তেজকুনি পাড়া (বিজয় সরণি - তেজগাঁও লিঙ্ক রোড), তেজগাঁও, ঢাকা-১২১৫
    ০১৭৪৬-৭৪৫১২৫
    ই-মেইল: pressdeskbd@gmail.com

    View all posts
Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সেনাবাহিনীর পোশাকে প্রবাসীর বাড়িতে ডাকাতি, লুট স্বর্ণ-নগদ টাকা

১

বিদেশি কোম্পানির কাছে বন্দর ইজারা না দিয়ে দেশীয় প্রতিষ্ঠানকে আধুনিক করার দাবি

২

বগুড়ায় ৪৫ দিনের নবজাতককে কোলে নিয়ে ইয়াবা পাচার, স্বামী-স্ত্রী গ্রেপ্তার

৩

সেন্টমার্টিনে পর্যটক ভ্রমণে নতুন নিয়ম, দৈনিক ৩৫০০ জনের অনুমতি

৪

এইচএসসি ও সমমানের ফল প্রকাশ ২৯ অক্টোবর

৫

‎কুবি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, পরিবারের দাবি পরিকল্পিত হত্যা

৬

রোয়াংছড়িতে প্রবারণা পূর্ণিমা ঘিরে উৎসবের প্রস্তুতি, তৈরি হচ্ছে ফানুস ও রথ

৭

জাইমা রহমানের জন্মদিনে শিক্ষা উপকরণ বিতরণ ও বিনামূল্যে চক্ষুচিকিৎসা

৮

নোয়াখালীতে তরুণকে গুলি, মোটরসাইকেল ছিনতাই

৯

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিবের পরিচয়ে প্রতারণা, ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

১০

বগুড়ায় জিসাসের পরিচিতি ও আলোচনা সভা অনুষ্ঠিত

১১

৯ দিনের ছুটি শেষে আগামীকাল খুলছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়

১২

ধুনটে ফার্নিচার কারখানায় চুরি, খোয়া গেছে ২ লাখ টাকার মালামাল

১৩

ঢাকা-কক্সবাজার রুটে চালু হচ্ছে মহানগর এক্সপ্রেস, ভাড়া শুরু ৬৮৫ টাকা

১৪

ভেড়ামারায় অপরাধ দমনে তৎপর পুলিশ, ২০ দিনের অভিযানে গ্রেপ্তার ২২

১৫

মরণফাঁদে মেয়াদোত্তীর্ণ সোনাহাট সেতু, ঝুঁকিতে যান চলাচল

১৬

উপজেলা দিবস উপলক্ষে জাতীয় পার্টির আলোচনা সভা ও দোয়া মাহফিল

১৭

শীতের আগাম সবজি চাষে সরগরম ধুনটের মাঠ

১৮

জাতীয় প্রেসক্লাবে সীরাতুন্নবী (সা.) সেমিনার অনুষ্ঠিত

১৯

তেল-গ্যাস-বিদ্যুৎ ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে জেডিপির বিক্ষোভ সমাবেশ

২০