সর্বশেষ
||শিশুর চিৎকারে ছুটে এলেন প্রতিবেশীরা, ধর্ষণের চেষ্টার অভিযোগে আটক ১||‎নির্মাণাধীন মাদরাসার তদন্তে পুলিশের ওপর হামলা, নারীসহ গ্রেপ্তার ৭||গরু পাচারের অভিযোগে ভূরুঙ্গামারীর ভারতীয় সীমান্তে আটক বাংলাদেশি যুবক আজিবর রহমান||কুষ্টিয়ায় জুলাই স্মৃতিস্তম্ভে আগুন, তদন্তে পুলিশ||মহাখালীতে নিষিদ্ধ আ. লীগের ঝটিকা মিছিল, ককটেল বিস্ফোরণ; আটক ৪||বনপাড়া বাইপাসে নাইট্রোজেনবাহী ট্যাংকারে বিকট শব্দ, ছড়িয়ে পড়ল সাদা কুয়াশা||সিরিয়ার সাবেক প্রেসিডেন্ট বাশার আল-আসাদসহ তিনজনের মৃত্যুদণ্ড||মাদারীপুরে ভাড়াটিয়ার ঘর থেকে ৩০০ ইয়াবা ও পিস্তল উদ্ধার||শিক্ষার্থীদের জন্য দারুণ খবরঃ আগামীকাল বন্ধ থাকছে স্কুল-কলেজ, নেপথ্যে যে কারণ!||বগুড়ার নন্দীগ্রাম উপজেলা প্রেস ক্লাবের সাধারণ সভা, প্রণয়ন কমিটি
এনামুল কবির মুন্না, সুনামগঞ্জ প্রতিনিধি
২১ জুন ২০২৬, ৯:০৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

দোয়ারাবাজারে কবরস্থানের সেই ‘আস্তানা ঘরে’ ভ্রাম্যমাণ আদালতের অভিযান, অস্ত্র উদ্ধার

Share this news with

সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার সদর ইউনিয়নের বাজিতপুর পঞ্চায়েতি কবরস্থানে গড়ে তোলা গয়াছ মিয়ার কথিত ‘আস্তানা ঘরে’ বিশেষ অভিযান পরিচালনা করেছে ভ্রাম্যমাণ আদালত। অভিযানে আস্তানা থেকে বেশ কিছু দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। একই সাথে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে নিজ দায়িত্বে আস্তানাটি ভেঙে কবরস্থান থেকে সরে যাওয়ার জন্য মূল অভিযুক্ত গয়াছ মিয়াকে চূড়ান্ত আল্টিমেটাম দেওয়া হয়েছে।

শনিবার (২০ জুন) বিকালে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রাশিদুল ইসলামের নেতৃত্বে এই বিশেষ অভিযান পরিচালিত হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, হত্যা মামলার এক জামিনপ্রাপ্ত আসামি কবরস্থানের পবিত্রতা নষ্ট করে সেখানে আস্তানা গড়ে তোলেন। দীর্ঘদিন ধরে ওই আস্তানায় নানা রকম অসামাজিক কর্মকাণ্ড ও মাদকসেবীদের আড্ডা চলছিল, যা নিয়ে স্থানীয় এলাকাবাসীর মধ্যে তীব্র ক্ষোভ ও আতঙ্ক বিরাজ করছিল।

এই জনদুর্ভোগ ও অনিয়মের বিষয়টি নিয়ে বিভিন্ন গণমাধ্যমে ধারাবাহিক সংবাদ প্রকাশিত হয়। সংবাদ প্রকাশের পর বিষয়টি প্রশাসনের নজরে এলে এই ঝটিকা অভিযান চালানো হয়। অভিযান চলাকালীন আস্তানা ঘর তল্লাশি করে কুড়াল, লোহার রড ও কাঁচিসহ বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রাশিদুল ইসলাম বলেন, ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে আস্তানাটি উচ্ছেদ প্রক্রিয়ার অংশ হিসেবে গয়াছ মিয়াকে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে আস্তানা ছেড়ে চলে যাওয়ার কঠোর নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া আস্তানা থেকে বেশ কিছু দেশীয় অস্ত্র জব্দ করা হয়েছে। আইন অমান্য করলে পরবর্তীকালে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”

অভিযানের খবর ছড়িয়ে পড়লে দীর্ঘদিন ধরে আতঙ্কে থাকা বাজিতপুর গ্রামসহ পুরো এলাকাজুড়ে স্বস্তি নেমে আসে। স্থানীয় বাসিন্দারা এই সাহসিক পদক্ষেপের জন্য সাংবাদিক, সংবাদপত্র ও উপজেলা প্রশাসনের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

বাজিতপুর গ্রামের বাসিন্দা মাওলানা কামাল উদ্দিন তাঁর প্রতিক্রিয়ায় বলেন, “প্রশাসনের এই সময়োপযোগী উদ্যোগে এলাকাবাসীর দীর্ঘদিনের প্রাণের দাবি পূরণ হয়েছে। আস্তানাটির কারণে এলাকার পরিবেশ নষ্ট হচ্ছিল। আমি এলাকাবাসীর পক্ষ থেকে স্থানীয় সাহসী সাংবাদিক ও প্রশাসনের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি।”

  • প্রধান কার্যালয়: ২৪১/১-বি (হক ট্রেডার্স), তেজকুনি পাড়া (বিজয় সরণি - তেজগাঁও লিঙ্ক রোড), তেজগাঁও, ঢাকা-১২১৫
    নিউজ রুম: ০১৭৪৬-৭৪৫১২৫
    প্রতিষ্ঠাকাল: ০২ এপ্রিল ২০২৪ ইংরেজি।
    ই-মেইল: pressdeskbd@gmail.com

    View all posts
Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিশুর চিৎকারে ছুটে এলেন প্রতিবেশীরা, ধর্ষণের চেষ্টার অভিযোগে আটক ১

‎নির্মাণাধীন মাদরাসার তদন্তে পুলিশের ওপর হামলা, নারীসহ গ্রেপ্তার ৭

গরু পাচারের অভিযোগে ভূরুঙ্গামারীর ভারতীয় সীমান্তে আটক বাংলাদেশি যুবক আজিবর রহমান

কুষ্টিয়ায় জুলাই স্মৃতিস্তম্ভে আগুন, তদন্তে পুলিশ

মহাখালীতে নিষিদ্ধ আ. লীগের ঝটিকা মিছিল, ককটেল বিস্ফোরণ; আটক ৪

বনপাড়া বাইপাসে নাইট্রোজেনবাহী ট্যাংকারে বিকট শব্দ, ছড়িয়ে পড়ল সাদা কুয়াশা

সিরিয়ার সাবেক প্রেসিডেন্ট বাশার আল-আসাদসহ তিনজনের মৃত্যুদণ্ড

মাদারীপুরে ভাড়াটিয়ার ঘর থেকে ৩০০ ইয়াবা ও পিস্তল উদ্ধার

শিক্ষার্থীদের জন্য দারুণ খবরঃ আগামীকাল বন্ধ থাকছে স্কুল-কলেজ, নেপথ্যে যে কারণ!

বগুড়ার নন্দীগ্রাম উপজেলা প্রেস ক্লাবের সাধারণ সভা, প্রণয়ন কমিটি

১০

ধুনটে এসএসসি পরীক্ষায় দুই প্রতিষ্ঠানে সবাই ফেল : মাদরাসা-কলেজ মিলিয়ে অকৃতকার্য ২১ শিক্ষার্থী

১১

কুবির বিজয়-২৪ হলের আবাসিক শিক্ষার্থীদের সঙ্গে উপাচার্যের মতবিনিময়

১২

জাতির প্রয়োজনে যতদিন শক্তি থাকবে, মাঠে থাকব: ডা. শফিকুর রহমান

১৩

বগুড়ায় ব্যাংকারকে অপহরণ করে জিম্মি, ছিনতাই; সাবেক এনসিপি নেতার বিরুদ্ধে মামলা, আটক ২

১৪

ম্যানেজিং কমিটির হাতে শিক্ষক নিয়োগের ক্ষমতা, প্রতিবাদে জাবিতে বিক্ষোভ

১৫

‎ঘরে ঢুকে ঘুমন্ত ব্যক্তিকে জবাইয়ের চেষ্টা

১৬

‎গুইমারায় সেনাবাহিনীর উদ্যোগে ১০ দিনব্যাপী চিকিৎসা ও নার্সিং প্রশিক্ষণ

১৭

বেইলী রোডে গলায় ফাঁস দিয়ে নারীর আত্মহত্যা, মরদেহ ঢামেক মর্গে

১৮

খেলার মাঠে ফিরুক শিক্ষার্থীরা, দৌলতপুরে ৩৫০ শিক্ষাপ্রতিষ্ঠানে ফুটবল বিতরণ

১৯

এসএসসির ফল প্রকাশ: কমেছে পাসের হার ও জিপিএ-৫, ৩১২ প্রতিষ্ঠানে শূন্য পাস

২০