আবদুল্লাহ সামি, কুমিল্লা (উত্তর) জেলা প্রতিনিধি
১২ এপ্রিল ২০২৬, ২:৩৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

দেবিদ্বারে ১১দলীয় জোটের বিক্ষোভ মিছিল

Share this news with

১১ দলীয় জোটের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ”অবিলম্বে সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন আহ্বান, গণভোটের রায় বাস্তবায়ন এবং জ্বালানি সংকট নিরসনের দাবিতে” কুমিল্লার দেবিদ্বারে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১২ এপ্রিল) সকাল সাড়ে ৯ টায় দেবিদ্বার উপজেলা জামায়াতের আমীর অধ্যাপক শহীদুল ইসলামের সভাপতিত্বে ও ফেরদৌস আহাম্মদের উপস্থাপনায় দেবিদ্বার কেন্দ্রীয় জামে মসজিদ মাঠ থেকে মিছিলটি শুরু হয়ে নিউমার্কেট স্বাধীনতা চত্বরে এসে সমাবেশ করা হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ১১ দলীয় জোটের কুমিল্লা জেলা উত্তর সমন্বয়ক ও জামায়াতে ইসলামী সেক্রেটারি সাইফুল ইসলাম শহীদ।

এ সময় বক্তারা বলেন গত ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন ও জুলাই সনদকে আইনি ভিত্তি দিতে যে গণভোট অনুষ্ঠিত হয়েছে, তার রায় বাস্তবায়নে বিএনপি সরকার টালবাহানা করছে। ‘গণভোটে ৭০ শতাংশ নাগরিক ‘হ্যাঁ’ সূচক রায় দিলেও সরকার তা বাস্তবায়ন না করে ষড়যন্ত্র করছে, যা জনগণের সাথে স্পষ্ট প্রতারণা। এই রায় রক্ষায় জামায়াতে ইসলামীসহ ১১ দলীয় ঐক্য বদ্ধপরিকর।

এ সময় আরো বক্তব্য রাখেন, জাতীয় যুব শক্তি (এনসিপি) এর কেন্দ্রীয় সংগঠক ও দেবিদ্বার পৌর মেয়রপ্রার্থী নাজমুল হাসান নাহিদ, জামায়াতে ইসলামী কুমিল্লা জেলা উত্তরের সহকারী সেক্রেটারি অধ্যাপক লোকমান হাকিম ভূইয়া, জাতীয় নাগরিক পার্টি দেবিদ্বার উপজেলার ভারপ্রাপ্ত আহ্বায়ক জাহাঙ্গীর আলম, খেলাফত মজলিস ঢাকা মহানগরী সহ-সভাপতি মাওলানা মজিবুর রহমান ফরায়েজি, বাংলাদেশ খেলাফত মজলিস দেবিদ্বার উপজেলা সহ-সভাপতি হাফেজ মাওলানা মোফাজ্জল হোসেন, জাতীয় নাগরিক পার্টি দেবিদ্বার উপজেলার যুগ্ম আহবায়ক সাইফুল ইসলাম শামীম।

উপস্থিত ছিলেন অধ্যাপক রুহুল আমিন খান, ক্বারী ওয়ালিউল্লাহ, আসিফুল ইসলাম ফয়সাল, ইমরান হোসেন, শাহ জালাল আহমেদ, শরীফুল ইসলাম সরকার, শামীম কাউসার, ওবায়দুল্লাহ মাহমুদ, মো:জাকির হোসেন, বিল্লাল হোসন, মাহবুবুল আলম সহ উপজেলা ও পৌরসভা সভার ১১ দলীয় জোটের নেতৃবৃন্দরা।

  • প্রধান কার্যালয়: ২৪১/১-বি (হক ট্রেডার্স), তেজকুনি পাড়া (বিজয় সরণি - তেজগাঁও লিঙ্ক রোড), তেজগাঁও, ঢাকা-১২১৫
    নিউজ রুম: ০১৭৪৬-৭৪৫১২৫
    প্রতিষ্ঠাকাল: ০২ এপ্রিল ২০২৪ ইংরেজি।
    ই-মেইল: pressdeskbd@gmail.com

    View all posts
Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভূরুঙ্গামারীর তিলাই উচ্চ বিদ্যালয়ে হরিলুট, প্রধান শিক্ষকের দুর্নীতির বিরুদ্ধে ইউএনও বরাবর লিখিত অভিযোগ

সাভারে এসবি কর্মকর্তাকে পিটিয়ে হত্যার অভিযোগ, আহত ছেলে

বগুড়ায় হত্যা ও ধর্ষণ মামলার পলাতক দুই আসামি গ্রেপ্তার

গণভোটের রায় বাস্তবায়ন না হলে আন্দোলন চলবে: ডা. শফিকুর রহমান

সান্তাহারে ছাতিম গাছের ডালে যুবকের ঝুলন্ত মরদেহ, মৃত্যু নিয়ে রহস্য

সিফাতের মুক্তি ও বিদ্যুৎ সমস্যার স্থায়ী সমাধানের দাবিতে ইসিবি চত্বরে বিক্ষোভ

ধুনটে পৃথক অভিযানে গাঁজাসহ দুইজন গ্রেপ্তার

রাজশাহীতে বিএসটিআইয়ের অনুমোদনহীন বেকারিকে ১০ হাজার টাকা জরিমানা

শহীদ জিয়া শিশু পার্কে পূবালী ব্যাংকের ব্যাংকিং কার্যক্রম উদ্বোধন

ঢাবিতে শিক্ষার্থীদের জন্য ‘আইটি এন্ড ক্যারিয়ার সেন্টার’ উদ্বোধন

১০

ঢাবিতে জাতীয় সিরাত সেমিনার ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান

১১

খিলগাঁওয়ে চাপাতির আঘাতে যুবক গুরুতর আহত

১২

ককটেল বিস্ফোরণ ও ফাঁকা গুলির অভিযোগে দৌলতপুরে যুবক আটক

১৩

কুবিস্থ চাঁদপুর স্টুডেন্টস এসোসিয়েশনের নবীনবরণ ও প্রবীণ বিদায় অনুষ্ঠিত

১৪

বিদ্যুৎ-জ্বালানি সংকটে মানুষের দুর্ভোগে দুঃখ প্রকাশ তারেক রহমানের

১৫

কুবিতে দাওয়াহ কমিউনিটির উদ্যোগে সীরাত কনফারেন্স অনুষ্ঠিত

১৬

ফেনীতে ১১ দলীয় লংমার্চের পথসভায় ব্যাপক জনসমাগম

১৭

কুমিল্লায় ১১ দলীয় লংমার্চের পথসভা, গ্যাস-বিদ্যুৎ সংকট সমাধানের দাবি

১৮

বগুড়ার ট্রাক চাপায় মোটরসাইকেল চালক নিহত

১৯

নারায়ণগঞ্জে ১১ দলীয় লংমার্চের পথসভা, জনগণের দাবিতে আন্দোলনের ঘোষণা

২০