আবদুল্লাহ সামি, কুমিল্লা (উত্তর) জেলা প্রতিনিধি
১২ এপ্রিল ২০২৬, ২:৪৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

​দেবিদ্বারে “বীর মুক্তিযোদ্ধা আবদুল মতিন সড়ক” এর সলিংয়ের ইট তুলে নেওয়ার অভিযোগ

Share this news with

​কুমিল্লার দেবিদ্বার উপজেলার জাফরগঞ্জ ইউনিয়নে একটি সরকারি সড়কের ইটের সলিং অবৈধভাবে উপড়ে ফেলার অভিযোগ উঠেছে। উপজেলার খয়রাবাদ গ্রামের “বীর মুক্তিযোদ্ধা আবদুল মতিন সড়ক” এর প্রায় ১০-১২ ফুট অংশের ইট তুলে ফেলায় বর্তমানে ওই এলাকায় সাধারণ মানুষ ও যানবাহন চলাচল বিচ্ছিন্ন হয়ে পড়েছে।

​গত ৩০ মার্চ সংঘটিত এই ঘটনার প্রতিকার চেয়ে গত ৬ এপ্রিল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরাবর এলাকাবাসীর পক্ষে লিখিত অভিযোগ জমা দিয়েছেন ‘খয়রাবাদ আদর্শ সমাজ কল্যাণ সংস্থা’র সভাপতি মোহাম্মদ মিজানুর রহমান।

​ভুক্তভোগীদের অভিযোগ স্থানীয়দের সাথে কথা বলে জানা যায়, ২০২৫ সালের শেষের দিকে সরকারি বরাদ্দে সড়কটির প্রায় ৩৫০ মিটার অংশে ইটের সলিং করা হয়েছিল। এই সড়কটি খয়রাবাদ দারুস সালাম মাদ্রাসা হয়ে পার্শ্ববর্তী এলাহাবাদ ইউনিয়ন ও চান্দিনা মেইন রোডের সাথে যুক্ত হয়েছে। প্রতিদিন কয়েক হাজার মানুষ, শিক্ষার্থী এবং কৃষকরা তাদের উৎপাদিত পণ্য নিয়ে এই পথে যাতায়াত করেন।

​অভিযোগপত্রে উল্লেখ করা হয়, খয়রাবাদ দোনাগাজী বাড়ির মৃত ফজলুল হকের ছেলে গাজী বিল্লাল হোসাইন ও তার সহযোগীরা প্রকাশ্যে রাস্তার ইট তুলে ফেলেন। অভিযুক্তরা এলাকায় প্রভাবশালী ও উচ্ছৃঙ্খল হওয়ায় স্থানীয় সাধারণ মানুষ সরাসরি প্রতিবাদ করতে সাহস পাচ্ছেন না।

​জনদুর্ভোগের চিত্র সরেজমিনে দেখা যায়, রাস্তার গুরুত্বপূর্ণ অংশ থেকে ইট সরিয়ে ফেলায় অটোরিকশা, সিএনজি ও পণ্যবাহী ছোট যানবাহন চলাচল বন্ধ রয়েছে। এতে চরম বিপাকে পড়েছেন স্থানীয় কৃষক ও শিক্ষার্থীরা। নাম প্রকাশে অনিচ্ছুক এক স্থানীয় বাসিন্দা জানান, “রাস্তাটি আমাদের যাতায়াতের প্রধান মাধ্যম। সরকারি সম্পদ এভাবে নষ্ট করায় আমরা এখন কাদামাটি আর গর্তের মধ্যে দিয়ে চলাচল করছি।”

​কর্তৃপক্ষের বক্তব্য অভিযোগের বিষয়ে স্থানীয় ইউপি সদস্য ও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানকে জানানো হলেও এখন পর্যন্ত কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি বলে দাবি করেছেন আবেদনকারীরা। তবে অভিযোগের অনুলিপি স্থানীয় সংসদ সদস্য, জেলা প্রশাসক ও পুলিশ সুপারকেও প্রদান করা হয়েছে।

​এলাকাবাসীর দাবি, অবিলম্বে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে সরকারি রাস্তাটি পুনরায় চলাচলের উপযোগী করে তোলা হোক। বিষয়টি নিয়ে দেবিদ্বার থানায় একাধিক সাধারণ ডায়েরি (জিডি) ও ফৌজদারি মামলা থাকার পরেও অভিযুক্তদের দৌরাত্ম্য না কমায় জনমনে ক্ষোভ সৃষ্টি হয়েছে।

  • প্রধান কার্যালয়: ২৪১/১-বি (হক ট্রেডার্স), তেজকুনি পাড়া (বিজয় সরণি - তেজগাঁও লিঙ্ক রোড), তেজগাঁও, ঢাকা-১২১৫
    নিউজ রুম: ০১৭৪৬-৭৪৫১২৫
    প্রতিষ্ঠাকাল: ০২ এপ্রিল ২০২৪ ইংরেজি।
    ই-মেইল: pressdeskbd@gmail.com

    View all posts
Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিদ্যুৎ-জ্বালানি সংকটে মানুষের দুর্ভোগে দুঃখ প্রকাশ তারেক রহমানের

কুবিতে দাওয়াহ কমিউনিটির উদ্যোগে সীরাত কনফারেন্স অনুষ্ঠিত

ফেনীতে ১১ দলীয় লংমার্চের পথসভায় ব্যাপক জনসমাগম

কুমিল্লায় ১১ দলীয় লংমার্চের পথসভা, গ্যাস-বিদ্যুৎ সংকট সমাধানের দাবি

বগুড়ার ট্রাক চাপায় মোটরসাইকেল চালক নিহত

নারায়ণগঞ্জে ১১ দলীয় লংমার্চের পথসভা, জনগণের দাবিতে আন্দোলনের ঘোষণা

অধিকার আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে: ডা. শফিকুর রহমান

হাতিয়ায় মায়ানমারে পাচারকালে ৫৯৫ বস্তা সিমেন্টসহ ১২ পাচারকারী আটক

কবর থেকে মরদেহ তুলে দরবারে প্রতিস্থাপন, ফিলিপনগরে উত্তেজনা

বগুড়া পুলিশে কোটি টাকার বিল-ভাউচার জালিয়াতির অভিযোগ, সম্পৃক্ততার অভিযোগ ৮ জনের

১০

গণভোট ও জনগণের সার্বভৌম ক্ষমতা নিয়ে নাগরিক ফোরামের আলোচনা সভা

১১

পিআইবির মহাপরিচালকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগের প্রতিবাদে মানববন্ধন

১২

গ্রামীণফোনের সাবেক শ্রমিকদের ৫% বিলম্বজনিত পাওনা পরিশোধের দাবিতে মানববন্ধন

১৩

৭ দফা দাবিতে দলিল লেখকদের জেলা প্রতিনিধি সম্মেলন

১৪

মর্যাদা, অধিকার ও ন্যায্য হিস্যা নিশ্চিতে এগিয়ে যাওয়ার প্রত্যয়ে বিলসের সম্মেলন

১৫

বিএমইউতে ICU-1 উদ্বোধন ও ক্রিটিক্যাল কেয়ার নার্সিং প্রশিক্ষণের সনদ প্রদান

১৬

মিরপুরে গার্মেন্টস শ্রমিকদের র‍্যালি, ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকার দাবি

১৭

এম. আলম মুরাদের ওপর হামলার বিচারের দাবিতে রাজু ভাস্কর্যে সংবাদ সম্মেলন ও বিক্ষোভ

১৮

মিরপুরে গ্যাস ও বিদ্যুতের দাবিতে কমিউনিস্ট পার্টির বিক্ষোভ সমাবেশ

১৯

শুভ জন্মাষ্টমী উপলক্ষে রাজধানীতে বর্ণাঢ্য শোভাযাত্রা

২০