তানভীর আজাদ, কুষ্টিয়া জেলা প্রতিনিধি
৩১ অগাস্ট ২০২৬, ৭:৪১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

দেবাশীষের পরিবারকে আর্থিক সহায়তা দিল কুষ্টিয়া জেলা পরিষদ

Share this news with

ভারতের কলকাতায় ভয়াবহ হোটেল অগ্নিকাণ্ডে নিহত কুষ্টিয়ার সাংবাদিক দেবাশীষ দত্তের পরিবারের পাশে দাঁড়িয়েছে কুষ্টিয়া জেলা পরিষদ। নিহত সাংবাদিকের পরিবার ও তার শ্বশুরবাড়ির পরিবারের হাতে ৩০ হাজার টাকা করে মোট ৬০ হাজার টাকার আর্থিক সহায়তার চেক তুলে দেওয়া হয়েছে।

সোমবার (৩১ আগস্ট) দুপুর ৩টার দিকে কুষ্টিয়া জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ সোহরাব উদ্দিন সাংবাদিক দেবাশীষ দত্তের আড়ুয়াপাড়ার বাসভবনে যান। সেখানে তিনি পরিবারের সদস্যদের হাতে ৩০ হাজার টাকার চেক তুলে দেন।

পরে তিনি কুষ্টিয়া শহরের থানাপাড়া এলাকায় দেবাশীষ দত্তের শ্বশুরবাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের হাতে আরও ৩০ হাজার টাকার চেক প্রদান করেন।

চেক হস্তান্তরের সময় কুষ্টিয়া জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা আব্দুল হাই সিদ্দিকীসহ পরিষদের অন্যান্য কর্মকর্তা উপস্থিত ছিলেন।

এ সময় জেলা পরিষদের প্রশাসক অধ্যক্ষ সোহরাব উদ্দিন নিহত সাংবাদিকের মেয়ে মহিমা দত্তের খোঁজখবর নেন। তিনি পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং মহিমার ভবিষ্যৎ জীবনসহ পরিবারের পাশে থাকার আশ্বাস দেন।

অধ্যক্ষ সোহরাব উদ্দিন বলেন, দেবাশীষ দত্তের পরিবার বর্তমানে কঠিন সময় পার করছে। এই দুঃসময়ে জেলা পরিষদ তাদের পাশে থাকবে। প্রয়োজন অনুযায়ী ভবিষ্যতেও সহযোগিতা করার চেষ্টা করা হবে।

গত ১৯ আগস্ট ভারতের কলকাতার নিউ মার্কেট এলাকার মির্জা গালিব স্ট্রিটের একটি হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে কুষ্টিয়ার সাংবাদিক দেবাশীষ দত্ত, তার স্ত্রী আফসানা, সন্তান স্বর্ণাশীষ এবং আফসানার বাবা আকরাম আলী নিহত হন।

দেবাশীষ দত্ত স্থানীয় দৈনিক আজকের আলো-এর ভারপ্রাপ্ত সম্পাদক ছিলেন। পাশাপাশি তিনি আজকের খবর ও চ্যানেল নাইনের কুষ্টিয়া জেলা প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তিনি কুষ্টিয়া প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদকও ছিলেন।

মর্মান্তিক ওই ঘটনায় একই পরিবারের চার সদস্যের মৃত্যুতে কুষ্টিয়ার সাংবাদিক সমাজ ও স্থানীয়দের মধ্যে গভীর শোকের সৃষ্টি হয়।

  • প্রধান কার্যালয়: ২৪১/১-বি (হক ট্রেডার্স), তেজকুনি পাড়া (বিজয় সরণি - তেজগাঁও লিঙ্ক রোড), তেজগাঁও, ঢাকা-১২১৫
    নিউজ রুম: ০১৭৪৬-৭৪৫১২৫
    প্রতিষ্ঠাকাল: ০২ এপ্রিল ২০২৪ ইংরেজি।
    ই-মেইল: pressdeskbd@gmail.com

    View all posts
Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সরকারি চাকরিজীবীদের জন্য নবম পে-স্কেল অনুমোদন, জুলাই থেকে কার্যকরের সিদ্ধান্ত

চা বাগান থেকে সূর্যপূরী আমগাছ—ঠাকুরগাঁও সফরে মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত

কুবিতে লংকাবাংলা ফাউন্ডেশনের ফলজ ও ঔষধি চারা রোপণ কর্মসূচি

দেবাশীষের পরিবারকে আর্থিক সহায়তা দিল কুষ্টিয়া জেলা পরিষদ

জাবির নিরাপত্তা অফিসের সামনে গাঁজা গাছ, ‘খামারবাড়ি’ মন্তব্য জাকসু সম্পাদকের

গোবিপ্রবির ১৭ স্টুডেন্ট বাসের ৬টি অচল, মেরামতে নেই কার্যকর উদ্যোগ

ঢাবি নারী হলের ‘সান্ধ্য আইন’ বাতিলের দাবিতে ছাত্র ফ্রন্টের অবস্থান কর্মসূচি

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঢাবিতে ছাত্রদলের শুভেচ্ছা মিছিল

কেন্দ্রীয় শহীদ মিনারে ঢাকা আহছানিয়া মিশনের উদ্যোগে পথনাটক ‘শালুক ভাঙার কথা’

চাঁদার দাবিতে ব্যবসায়ী হৃদয় হত্যা মামলায় ২ জনের মৃত্যুদণ্ড, ৩ জনের যাবজ্জীবন

১০

ই-রিকশা বিধিমালা প্রণয়নে চালকদের মতামত ও প্রত্যাশা নিয়ে জরুরি সংবাদ সম্মেলন

১১

মিটফোর্ড হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির প্রথম সভা অনুষ্ঠিত

১২

‎নোয়াখালীতে সৌদি প্রবাসীর বাড়িতে ডাকাতি, আটক ৩

১৩

আইপিইউ মহাসচিবের সঙ্গে বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের বৈঠক

১৪

রোহিঙ্গা গণহত্যার ৯ বছর পূর্তিতে ঢাবিতে স্মারক সেমিনার

১৫

আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবসে ঢাবিতে আলোচনা সভা ও ফিল্ম প্রদর্শনী

১৬

সরকারের ৬ মাস পার, বঞ্চিত প্রায় ৫ হাজার বেসরকারি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণে নেই দৃশ্যমান উদ্যোগ

১৭

‎নোয়াখালীতে মাদকের বিরুদ্ধে পুলিশের সাঁড়াশি অভিযান, গ্রেপ্তার ২১

১৮

চকরিয়ায় সাবেক মেয়র আলমগীর চৌধূরীকে আটক করেছে পুলিশ

১৯

গেন্ডারিয়ায় গুলির ঘটনা, নারীসহ তিনজন ঢামেকে

২০