এনামুল কবির মুন্না, সুনামগঞ্জ প্রতিনিধি
১১ জুন ২০২৬, ৯:২৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

দেবর-ভাবীর পরকীয়ার জের দোয়ারাবাজারের প্রেমিকযুগল কারাগারে

Share this news with

সুনামগঞ্জের দোয়ারাবাজারে পরকীয়া সম্পর্কের জেরে নগদ অর্থ, স্বর্ণালংকার চুরি ও বিদেশ পাঠানোর নামে অর্থ আত্মসাতের অভিযোগে দেবর-ভাবীকে কারাগারে পাঠিয়েছে পুলিশ।

বৃহস্পতিবার (১১ জুন) দুপুরে দোয়ারাবাজার থানা পুলিশ আদালতের মাধ্যমে তাদের কারাগারে প্রেরণ করে। তারা হলেন- উপজেলার নরসিংপুর ইউনিয়নের পূর্ব সোনাপুর গ্রামের শামছুদ্দিনের ছেলে কুয়েত প্রবাসী রিয়াজ উদ্দিন (৩২) ও একই এলাকার কামরুল হাসানের স্ত্রী দুই সন্তানের জননী সালেহা বেগম (৩১)।

মামলা ও পুলিশ সূত্রে জানা যায়, সালেহা বেগমের সঙ্গে তার দেবর (স্বামীর চাচাতো ভাই) রিয়াজ উদ্দিনের পরকীয়া সম্পর্ক ছিল দীর্ঘদিনের। এরই জেরে গত ২ জুন সালেহা বেগম তার স্বামী কামরুল হাসানের ঘর থেকে নগদ ৬ লাখ টাকা ও ৭ ভরি স্বর্ণালংকার নিয়ে দেবর রিয়াজ উদ্দিনের সঙ্গে পালিয়ে যান। এ ঘটনায় গত ৮ জুন স্বামী কামরুল হাসান বাদী হয়ে স্ত্রী সালেহা বেগম ও রিয়াজ উদ্দিনের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করেন। এছাড়া কামরুল হাসানকে কুয়েতে পাঠানোর প্রলোভন দেখিয়ে ৪ লাখ ৩০ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে তাদের দুজনের বিরুদ্ধে আদালতে পৃথক আরেকটি মামলা দায়ের করা হয়।

বিষয়টির সত্যতা নিশ্চিত করে দোয়ারাবাজার থানার ওসি তরিকুল ইসলাম তালুকদার জানান, আদালতে দায়েরকৃত মামলা দু’টির ভিত্তিতেই পুলিশ অভিযুক্তদের গ্রেফতার করে। আজ বৃহস্পতিবার তাদের আদালতে হাজির করা হলে বিজ্ঞ বিচারক তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এ ঘটনায় উপজেলাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

  • প্রধান কার্যালয়: ২৪১/১-বি (হক ট্রেডার্স), তেজকুনি পাড়া (বিজয় সরণি - তেজগাঁও লিঙ্ক রোড), তেজগাঁও, ঢাকা-১২১৫
    নিউজ রুম: ০১৭৪৬-৭৪৫১২৫
    প্রতিষ্ঠাকাল: ০২ এপ্রিল ২০২৪ ইংরেজি।
    ই-মেইল: pressdeskbd@gmail.com

    View all posts
Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রবাসীর স্ত্রীর সঙ্গে সম্পর্কের অভিযোগ, এএসআইসহ দুজন কারাগারে

কুড়িগ্রামে বাকপ্রতিবন্ধী দম্পতির ঘরে একসঙ্গে ৩ পুত্রসন্তান, চিকিৎসায় হিমশিম

প্রাণী ও প্রকৃতির সুরক্ষায় শিক্ষার্থীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

র‍্যাব বিলুপ্ত, সংসদে এসআরবি আইন অনুমোদন

গ্রামীণ কল্যাণের ৬৬৬ কোটি টাকা করের রিট খারিজ হাইকোর্টে

একটি সহানুভূতির কথাই বাঁচাতে পারে জীবন: নোবিপ্রবিতে আত্মহত্যা প্রতিরোধ দিবসের র‍্যালি

স্থানীয় সরকার নির্বাচনে প্রতীক নেই, একক প্রার্থী চায় বিএনপি

বিরোধীদলীয় নেতার সঙ্গে নেপালের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

বগুড়াতে হিজড়া সম্প্রদায়কে ঘিরে চাঁদাবাজির অভিযোগ ও জনভোগান্তি: বাস্তবতা, আইন ও করণীয়

নারীকে বাদ দিয়ে অর্থনৈতিক প্রবৃদ্ধির হিসাব কতটা বাস্তব?

১০

কুবি আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতায় টানা তিনবার চ্যাম্পিয়ন ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগ

১১

ডাকসুর উদ্যোগে কবি ফররুখ, আবরার ফাহাদসহ বিভিন্ন বিষয় নিয়ে স্মারকগ্রন্থের মোড়ক উন্মোচন

১২

বিশ্ব আত্মহত্যা প্রতিরোধ দিবসে ঢাকায় বিপিএর মানববন্ধন ও সচেতনতামূলক পদযাত্রা

১৩

ঢাবিতে প্রথমবারের মতো চালু হচ্ছে শিক্ষার্থীদের অংশগ্রহণে শিক্ষক মূল্যায়ন ব্যবস্থা

১৪

ভূরুঙ্গামারীতে অধিক দামে সার বিক্রির চেষ্টা: মোবাইল কোর্টে জরিমানা, প্রশাসন ও নেতৃবৃন্দের সময়োপযোগী পদক্ষেপে স্বস্তি

১৫

বিশ্ব আত্মহত্যা প্রতিরোধ দিবসে ঢাবিতে ‘আলো জ্বালাই, জীবন বাঁচাই’ কর্মসূচি

১৬

দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য ব্রেইল ভার্সন সাহিত্য প্রকাশ ও হস্তান্তর

১৭

ডাকসু অদম্য মেধাবৃত্তি-২০২৬: শিক্ষার্থীদের মাঝে নগদ অর্থ ও সনদ প্রদান

১৮

বাবার জানাজায় অংশ নিতে এসে সন্তান নিজেই লাশ, মর্মান্তিক সড়ক দুর্ঘটনা

১৯

বিশ্ব আত্মহত্যা প্রতিরোধ দিবসে সচেতনতামূলক প্রচারণা

২০