উমংনু মারমা, রোয়াংছড়ি (বান্দরবান) প্রতিনিধি
২৯ জুন ২০২৬, ৬:১৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ডেঙ্গু প্রতিরোধে রোয়াংছড়িতে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান

Share this news with

ডেঙ্গুর প্রাদুর্ভাব প্রতিরোধে বান্দরবানের রোয়াংছড়ি উপজেলায় “পরিষ্কার পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান” পরিচালনা করা হয়েছে। সোমবার (২৯ জুন) সকালে উপজেলা পরিষদের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচি আয়োজন করা হয়।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন রোয়াংছড়ি উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) তাজমিন আলম তুলি, রোয়াংছড়ি থানার অফিসার্স ইনচার্জ হুমায়ুন কবির, রোয়াংছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ নাফিজ, ১নং রোয়াংছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেহ্লাঅং মারমা, ৩নং আলেক্ষ্যং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিশ্বনাথ তংঞ্চঙ্গ্যা, স্বেচ্ছাসেবী হিসেবে অংশগ্রহণ করেছেন রোয়াংছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়ের স্কাউট টিম, রোয়াংছড়ি কলেজে রেড ক্রিসেন্টে টিম, এবং উপস্থিত ছিলেন বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, পুলিশ প্রশাসনের সদস্য, শিক্ষার্থী, শিক্ষক, জনপ্রতিনিধি ও স্থানীয় বাসিন্দারা অংশগ্রহণ করেন।

অভিযানের অংশ হিসেবে রোয়াংছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বর থেকে শুরু করে আলেক্ষ্যং ইউনিয়নের ওয়াগই পাড়া হয়ে রোয়াংছড়ি বাজার পর্যন্ত কর্মসূচি কার্যক্রম করা হয়েছে। জনবসতিতে জমে থাকা আবর্জনা অপসারণ করা হয়। পাশাপাশি এডিস মশার প্রজননস্থল ধ্বংসে জমে থাকা পানি পরিষ্কার এবং বিভিন্ন স্থানে মশক নিধন ওষুধ ছিটানো হয়।

এ সময় রোয়াংছড়ি উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) তাজমিন আলম তুলি বলেন— ডেঙ্গু প্রতিরোধে শুধু সরকারি উদ্যোগই যথেষ্ট নয়, জনসচেতনতাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। সবাইকে নিজ নিজ বাড়ি ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা এবং কোথাও তিন দিনের বেশি পানি জমে না থাকতে দেওয়ার আহ্বান জানানো হয়।

অভিযান শেষে উপস্থিত ব্যক্তিরা ডেঙ্গু প্রতিরোধে নিয়মিত পরিচ্ছন্নতা কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন। উপজেলা পরিষদ জানায়, জনস্বাস্থ্য সুরক্ষায় এ ধরনের সচেতনতামূলক ও পরিচ্ছন্নতা অভিযান ভবিষ্যতেও চলমান থাকবে।

  • প্রধান কার্যালয়: ২৪১/১-বি (হক ট্রেডার্স), তেজকুনি পাড়া (বিজয় সরণি - তেজগাঁও লিঙ্ক রোড), তেজগাঁও, ঢাকা-১২১৫
    নিউজ রুম: ০১৭৪৬-৭৪৫১২৫
    প্রতিষ্ঠাকাল: ০২ এপ্রিল ২০২৪ ইংরেজি।
    ই-মেইল: pressdeskbd@gmail.com

    View all posts
Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে শ্রমিকদের দুর্দশা, মজুরি বোর্ড পুনর্গঠনসহ ৬ দাবি

সীতাকুণ্ডে শিপব্রেকিং ইয়ার্ডে গ্যাসের বিষক্রিয়ায় ৩ শ্রমিকের মৃত্যু

বিদ্যুতের আলো থেকে দূরে বান্দরবানে শত শত পাহাড়ি গ্রাম

জাতীয় শিক্ষক ফোরাম ঢাকা বিভাগের প্রতিনিধি সভা অনুষ্ঠিত

১৫ আগস্ট সামনে রেখে ঝটিকা মিছিলের প্রস্তুতি, ৫৩ জন আটক

রাষ্ট্রপতি পদে কর্নেল অলি আহমদের মনোনয়ন জমা, প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচন চায় ১১ দল

রাষ্ট্রপতি নির্বাচন: ইসিতে জমা পড়েছে তিন মনোনয়নপত্র

রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল, মনোনয়ন জমা দিয়ে দলীয় পদ ছাড়লেন

জাকসুর উদ্যোগে ১৩টি হল মসজিদ ও কেন্দ্রীয় মন্দিরে পাঠাগার চালু

ছাত্রলীগ সন্দেহে জাবির সাবেক শিক্ষার্থীকে মারধর, পুলিশ হেফাজতে ঢামেকে শারীরিক পরীক্ষা

১০

ধুনটে বিধবার জমির পথে বাঁশের বেড়া, প্রাণনাশের হুমকির অভিযোগ

১১

ধুনটের চার মামলার আসামি, টাঙ্গাইলে পুলিশের হাতে গ্রেপ্তার

১২

চিকিৎসার সব চেষ্টা ব্যর্থ, একই কবরে চিরনিদ্রায় শরীর জোড়া লাগা যমজ জয়নব-উম্মে কুলসুম

১৩

মন্ত্রিসভায় রদবদল: স্বরাষ্ট্রের দায়িত্বে এ্যানি, এলজিআরডিতে সালাহউদ্দিন

১৪

ধুনটে এসএসসিতে ফল নিম্নমুখী, পাশের হার ও জিপিএ ৫ কমেছে

১৫

হত্যার দায়ে ছেলেকে পুলিশে দিলেন বাবা

১৬

ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবক গুরুতর আহত, ঢামেকে চিকিৎসাধীন

১৭

কোকোর জন্মদিন উপলক্ষে জাবির কামাল উদ্দিন হলে ছাত্রদলের ইনডোর প্রতিযোগিতা অনুষ্ঠিত

১৮

ডাকসু নির্বাচনের তফসিল ঘোষণার দাবিতে ঢাবি উপাচার্যকে ছাত্রশিবিরের স্মারকলিপি

১৯

রায়নগরের তিন খুনের রহস্য উন্মোচন, প্রেমিক বাবুল পুলিশের জালে

২০