রেজাউল ইসলাম মাসুদ, রংপুর ব্যুরো চিফ
৫ অক্টোবর ২০২৬, ২:৩৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ঠাকুরগাঁওয়ের ভূল্লীতে বৈদ্যুতিক শর্ট সার্কিটে অগ্নিকাণ্ড, পুড়ল তিনটি ঘর

Share this news with

স্থানীয় সূত্রে জানা যায় সকাল ৮টা ৪০ মিনিটের দিকে সোনাবুলের বসতবাড়িতে হঠাৎ আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন দুটি টিনশেড শোয়ার ঘর ও রান্নাঘরে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে স্থানীয় লোকজন ঘটনাস্থলে ছুটে এসে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে এলাকাবাসীর সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনেন।
‎
‎প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে জানা গেছে। অগ্নিকাণ্ডে দুটি শোয়ার ঘর ও একটি রান্নাঘর পুড়ে যাওয়ায় আসবাবপত্রসহ ঘরের বিভিন্ন মালামাল ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে আনুমানিক ১ লাখ ৫০ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে পরিবারটির পক্ষ থেকে জানানো হয়েছে।
‎
‎ভুক্তভোগী সোনাবুল বলেন হঠাৎ করে ঘরে আগুন দেখতে পাই। কিছু বুঝে ওঠার আগেই আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আসে। তবে ঘরের অনেক মালামাল পুড়ে গেছে।
‎
‎ভূল্লী থানার অফিসার ইনচার্জ (ওসি) নূরে আলম সিদ্দিকী বলেন অগ্নিকাণ্ডের ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে জানা গেছে।
‎
‎ফায়ার সার্ভিসের পক্ষ থেকে জানানো হয় খবর পাওয়ার পর দ্রুত ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। এতে আশপাশের বাড়িঘরে আগুন ছড়িয়ে পড়া থেকে রক্ষা পায়।
‎
‎এ ঘটনায় কেউ হতাহত হয়নি। অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির পরিমাণ আনুমানিক দেড় লাখ টাকা বলে প্রাথমিকভাবে জানা গেছে।

Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঠাকুরগাঁওয়ের ভূল্লীতে বৈদ্যুতিক শর্ট সার্কিটে অগ্নিকাণ্ড, পুড়ল তিনটি ঘর

১

ঠাকুরগাঁওয়ে ৫০ বিজিবির অভিযানে ২৯০ ট্যাপেন্টাডলসহ দুইজন আটক

২

চকরিয়ায় যুবদল নেতা জিসান হত্যা: দুই আসামি গ্রেপ্তার, নোহা জব্দ

৩

ইরানের তেলমন্ত্রীর পদত্যাগ, ভারপ্রাপ্ত দায়িত্বে হামিদ বোভার্দ

৪

রাজ্যসভা উপনির্বাচনে বিজেপির প্রার্থী কোয়েল মল্লিক

৫

লালন মাজারে নাসীরুদ্দীন পাটওয়ারীকে লক্ষ্য করে ডিম নিক্ষেপ, গাড়িতে ইট-পাটকেল নিক্ষেপ

৬

‎কুবি-বিসিক চুক্তির প্রথম কার্যক্রম শুরু, ৪১ শিক্ষার্থীকে শিল্পোদ্যোক্তা প্রশিক্ষণ

৭

দৌলতপুরে পুলিশের বিশেষ অভিযানে মাদক, জুয়া ও মামলার আসামিসহ গ্রেপ্তার ১৮

৮

ঠাকুরগাঁওয়ে দুর্গাপূজা উপলক্ষে পুলিশ সুপারের মত বিনিময় সভা

৯

ফেনীতে চেকপোস্টে ট্রাকের চাপায় এসআরবি কর্মকর্তা নিহত

১০

কোম্পানীগঞ্জে সড়ক সংস্কারের ট্রাকের ধাক্কায় বৃদ্ধার মৃত্যু

১১

ডেঙ্গু প্রতিরোধে ৪-১০ অক্টোবর জামায়াতের জনসচেতনতা সপ্তাহ

১২

ফাটল ধরা ভবনে চলছে পাঠদান, নতুন ভবন চান জাবির ব্যবসায় শিক্ষার্থীরা

১৩

অর্থনীতির নামে অব্যবস্থাপনায় ক্ষতিগ্রস্ত হয়েছে যুবসমাজ: তিতুমীর

১৪

নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৪৫

১৫

ওনাবের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হলেন আশরাফুল কবির আসিফ

১৬

ধুনটে নেপিয়ার ঘাস চাষে বদলাচ্ছে কৃষকের অর্থনীতি, লাভবান খামারিরাও

১৭

কোটি টাকা ব্যয়ে বাস টার্মিনাল-টানেল, সুফল মিলছে না সড়কে পার্কিংয়ে

১৮

দৌলতপুরে ভাইয়ের মৃত্যু নিয়ে দুই ধরনের বক্তব্য, তদন্তে পুলিশ

১৯

আজকের দিনে জেরুজালেম জয় করেন সুলতান সালাহউদ্দিন আইয়ুবি

২০