সর্বশেষ
||নাটোর ইউনাইটেড প্রেসক্লাবে বাংলা টিভির ১ দশকে পদার্পণ উদযাপন||“ওয়ান স্টুডেন্ট, ওয়ান ট্রি” প্রতিপাদ্যে চান্দাশ ডিগ্রি কলেজে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত||নওগাঁয় গ্রাম পুলিশের কাজের স্বীকৃতি: পুরস্কৃত হলেন নিয়ামতপুরের মনসুর আলী||আসন্ন বগুড়া সিটি নির্বাচনে ২নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী মানিক সরকারের অঙ্গীকার||ভূরুঙ্গামারীর তিলাই ইউনিয়নে প্রধানমন্ত্রীর ঈদ উপহার বিতরণ||টেকসই কৃষি উন্নয়নে পাটগ্রামে কৃষক গ্রুপ গঠন কার্যক্রম জোরদার||তৃণমূলে ন্যায়বিচার নিশ্চিতকরণে মনোহরদীতে গ্রাম আদালত বিষয়ক কর্মশালা||গোবিপ্রবি’র একাউন্টিং বিভাগ ও আইসিএমএবি’র মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর||ঠাকুরগাঁওয়ে সড়ক দুর্ঘটনায় দুই বন্ধু নিহত||স্বচ্ছতা ও সেবায় প্রশাসনিক দৃষ্টান্ত স্থাপন করলেন হোসেনপুরের ইউএনও

ঠাকুরগাঁওয়ে সড়ক দুর্ঘটনায় দুই বন্ধু নিহত

Share this news with

ঠাকুরগাঁও শহরে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দুর্ঘটনায় দুই বন্ধু নিহত হয়েছেন। এ মৃত্যুতে তাদের পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।

ঠাকুরগাঁও সদর থানার ওসি মোহাম্মদ মনির হোসেন বলেন, বুধবার (২০ মে) সকাল ৭টার দিকে শহরের মুন্সিরহাট এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে।

নিহতরা হলেন- ঠাকুরগাঁও সদর উপজেলার রহিমানপুর ইউনিয়নের মথুরাপুর গ্রামের বাসিন্দা ঋষিকেশ রায় লিটনের ছেলে ঋত্বিক (২৫) ও একই গ্রামের আব্দুল মান্নানের ছেলে আশিক (২৫)।

প্রত্যক্ষদর্শীর বরাতে ওসি মনির হোসেন বলেন, বুধবার সকালে দ্রুতগামী একটি মোটরসাইকেলে করে বাড়ি থেকে দুই বন্ধু ঋত্বিক ও আশিক ঠাকুরগাঁও শহরের দিকে যাচ্ছিলেন। পথে মুন্সিরহাট এলাকায় পৌঁছলে সড়কের একটি বাঁক অতিক্রম করতে গিয়ে তাদের মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারায়। এসময় মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের আইল্যান্ডের সাথে ধাক্কা খায়। এতে ঘটনাস্থলে ঋত্বিকের মৃত্যু হয়।

এদিকে স্থানীয় ও ফায়ার সার্ভিসের কর্মীরা গুরুতর আহত অবস্থায় আশিককে উদ্ধার করে ঠাকুরগাঁওয়ের ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় কিছুক্ষণের মধ্যে আশিকেরও মৃত্যু হয়।

স্থানীয় বাসিন্দা সিরাজুল ইসলাম বলেন, অনেক দ্রুতগতিতে মোটরসাইকেলটি চালাচ্ছিল। দ্রুতগতিতে বাইকটি চালানোর কারণে এ দুর্ঘটনা। এমন মৃত্যু আমরা কেউ চাই না।

ওসি মনির হোসেন বলেন, এ ঘটনায় ঠাকুরগাঁও সদর থানায় অপমৃত্যুর একটি মামলা দায়ের করা হয়েছে।

Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাটোর ইউনাইটেড প্রেসক্লাবে বাংলা টিভির ১ দশকে পদার্পণ উদযাপন

“ওয়ান স্টুডেন্ট, ওয়ান ট্রি” প্রতিপাদ্যে চান্দাশ ডিগ্রি কলেজে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত

নওগাঁয় গ্রাম পুলিশের কাজের স্বীকৃতি: পুরস্কৃত হলেন নিয়ামতপুরের মনসুর আলী

আসন্ন বগুড়া সিটি নির্বাচনে ২নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী মানিক সরকারের অঙ্গীকার

ভূরুঙ্গামারীর তিলাই ইউনিয়নে প্রধানমন্ত্রীর ঈদ উপহার বিতরণ

টেকসই কৃষি উন্নয়নে পাটগ্রামে কৃষক গ্রুপ গঠন কার্যক্রম জোরদার

তৃণমূলে ন্যায়বিচার নিশ্চিতকরণে মনোহরদীতে গ্রাম আদালত বিষয়ক কর্মশালা

গোবিপ্রবি’র একাউন্টিং বিভাগ ও আইসিএমএবি’র মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

ঠাকুরগাঁওয়ে সড়ক দুর্ঘটনায় দুই বন্ধু নিহত

স্বচ্ছতা ও সেবায় প্রশাসনিক দৃষ্টান্ত স্থাপন করলেন হোসেনপুরের ইউএনও

১০

বগুড়ায় ট্রান্সফরমার চুরি করতে গিয়ে গণপিটুনিতে নিহত ১, আশঙ্কাজনক ১

১১

জাবি মার্কেটিং বিভাগে প্রথমবারের মতো ইনডোর গেমসের আয়োজন

১২

গাজীপুর থেকে নাটোরে মোটরসাইকেল চুরি করতে এসে গণধোলাই খেলেন চোর

১৩

বগুড়ায় হাসি-কান্না আর নাটকীয়তায় সম্পন্ন হলো এসএসসি পরীক্ষা

১৪

রাস্তায় খড় শুকানোর মহোৎসব: আটোয়ারীর রাধানগর ইউনিয়নে গাড়ি চলাচল ব্যাহত, দুর্ঘটনার ঝুঁকি

১৫

মৌলভীবাজারের শমসেরনগরসহ ৮টি বিমানবন্দর সচল করার ঘোষণা চেয়ারম্যানের

১৬

বগুড়ায় উৎসবমুখর পরিবেশে তিন দিনব্যাপী ‘ভূমি সেবা মেলা’ শুরু

১৭

সুগন্ধ আর স্বাদে অনন্য মহেশখালীর মিষ্টি পান, দেশজুড়ে বাড়ছে চাহিদা

১৮

সাত মাসের সংসারের করুণ পরিণতি: চাটখিলে নববধূর রহস্যজনক মৃত্যু, স্বামী আটক

১৯

শ্রমিককে মারধরের প্রতিবাদে নওগাঁ-ঢাকা মহাসড়ক অবরোধ

২০