ঠাকুরগাঁও প্রতিনিধি
৩১ অগাস্ট ২০২৬, ১২:০৬ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে ১১ দলীয় জোটের প্রার্থী দেলাওয়ার হোসেন

Share this news with

ঠাকুরগাঁও-১ সংসদীয় আসনের আসন্ন উপনির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত ১১ দলীয় ঐক্যের প্রার্থী হিসেবে মো. দেলাওয়ার হোসেনের নাম ঘোষণা করা হয়েছে।

রোববার (৩০ আগস্ট) সকালে ঠাকুরগাঁও জেলা জামায়াত কার্যালয়ে আয়োজিত দায়িত্বশীলদের এক সমাবেশে এ ঘোষণা দেওয়া হয়। জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও রংপুর-দিনাজপুর অঞ্চল পরিচালক মাওলানা আবদুল হালিম আনুষ্ঠানিকভাবে দেলাওয়ার হোসেনের প্রার্থিতার ঘোষণা দেন।

মো. দেলাওয়ার হোসেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য এবং ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতিও।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে মাওলানা আবদুল হালিম বলেন, গণতান্ত্রিক ব্যবস্থায় জনগণের মতামত প্রকাশের অন্যতম প্রধান মাধ্যম নির্বাচন। তিনি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ পরিবেশে ভোটগ্রহণের প্রত্যাশা ব্যক্ত করেন।

তিনি দলীয় নেতাকর্মী ও দায়িত্বশীলদের নির্বাচনী কার্যক্রমে ধৈর্য, সাহস ও বিচক্ষণতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান। একই সঙ্গে যেকোনো ধরনের বাধা, প্রলোভন বা উসকানি এড়িয়ে শান্তিপূর্ণভাবে নির্বাচনী কর্মকাণ্ড পরিচালনার ওপর গুরুত্বারোপ করেন।

আগের নির্বাচন প্রসঙ্গে তিনি অভিযোগ করে বলেন, জনগণের ভোটাধিকার ও নির্বাচনের ফলাফল নিয়ে বিভিন্ন প্রশ্ন ও অসন্তোষ রয়েছে। এসব বিষয়ে জনগণের প্রত্যাশা অনুযায়ী একটি গ্রহণযোগ্য নির্বাচনী পরিবেশ নিশ্চিত করার প্রয়োজন রয়েছে বলেও তিনি মন্তব্য করেন।

নেতৃবৃন্দের উপস্থিতিতে প্রার্থী ঘোষণা

ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমীর অধ্যাপক বেলাল উদ্দিন প্রধানের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে দলের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও রংপুর-দিনাজপুর অঞ্চলের সহকারী পরিচালক অধ্যক্ষ মাওলানা মমতাজ উদ্দিন। এছাড়া অঞ্চল টিম সদস্য ও ঠাকুরগাঁও জেলার সাবেক আমীর মাওলানা আব্দুল হাকিম, দিনাজপুর জেলার সাবেক আমীর আনোয়ারুল ইসলাম এবং পঞ্চগড় জেলা আমীর ইকবাল হোসেনসহ অন্যান্য নেতারা অনুষ্ঠানে অংশ নেন।

অনুষ্ঠান পরিচালনা করেন ঠাকুরগাঁও জেলা জামায়াতের সেক্রেটারি ও সদর উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান মোহাম্মদ আলমগীর। এ সময় জেলা কর্মপরিষদ, ইসলামী ছাত্রশিবির এবং সদর, রুহিয়া ও ভূল্লী উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

কেন শূন্য হলো ঠাকুরগাঁও-১ আসন

ঠাকুরগাঁও সদর, রুহিয়া ও ভূল্লী উপজেলা নিয়ে গঠিত ঠাকুরগাঁও-১ সংসদীয় আসনটি সম্প্রতি শূন্য ঘোষণা করা হয়েছে।

গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে এ আসন থেকে নির্বাচিত বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর পরবর্তীতে রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় নির্বাচন কমিশন আসনটি শূন্য ঘোষণা করে।

এর আগে জাতীয় সংসদ নির্বাচনেও দেলাওয়ার হোসেন ১১ দলীয় ঐক্যের প্রার্থী হিসেবে এ আসনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। নির্বাচন কমিশন শিগগিরই এ আসনের উপনির্বাচনের তফসিল ঘোষণা করবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।

১৯ সেপ্টেম্বর লংমার্চের ঘোষণা

সমাবেশে মাওলানা আবদুল হালিম আরও জানান, জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন, গণভোটের রায় কার্যকর এবং জ্বালানি তেল, গ্যাস ও বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রতিবাদে আগামী ১৯ সেপ্টেম্বর ঢাকা থেকে রংপুর পর্যন্ত লংমার্চ কর্মসূচি পালন করবে ১১ দলীয় ঐক্য।

তিনি কর্মসূচি সফল করতে সংশ্লিষ্ট নেতাকর্মী ও সাধারণ মানুষের সহযোগিতা কামনা করেন।

  • প্রধান কার্যালয়: ২৪১/১-বি (হক ট্রেডার্স), তেজকুনি পাড়া (বিজয় সরণি - তেজগাঁও লিঙ্ক রোড), তেজগাঁও, ঢাকা-১২১৫
    নিউজ রুম: ০১৭৪৬-৭৪৫১২৫
    প্রতিষ্ঠাকাল: ০২ এপ্রিল ২০২৪ ইংরেজি।
    ই-মেইল: pressdeskbd@gmail.com

    View all posts
Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সরকারি চাকরিজীবীদের জন্য নবম পে-স্কেল অনুমোদন, জুলাই থেকে কার্যকরের সিদ্ধান্ত

চা বাগান থেকে সূর্যপূরী আমগাছ—ঠাকুরগাঁও সফরে মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত

কুবিতে লংকাবাংলা ফাউন্ডেশনের ফলজ ও ঔষধি চারা রোপণ কর্মসূচি

দেবাশীষের পরিবারকে আর্থিক সহায়তা দিল কুষ্টিয়া জেলা পরিষদ

জাবির নিরাপত্তা অফিসের সামনে গাঁজা গাছ, ‘খামারবাড়ি’ মন্তব্য জাকসু সম্পাদকের

গোবিপ্রবির ১৭ স্টুডেন্ট বাসের ৬টি অচল, মেরামতে নেই কার্যকর উদ্যোগ

ঢাবি নারী হলের ‘সান্ধ্য আইন’ বাতিলের দাবিতে ছাত্র ফ্রন্টের অবস্থান কর্মসূচি

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঢাবিতে ছাত্রদলের শুভেচ্ছা মিছিল

কেন্দ্রীয় শহীদ মিনারে ঢাকা আহছানিয়া মিশনের উদ্যোগে পথনাটক ‘শালুক ভাঙার কথা’

চাঁদার দাবিতে ব্যবসায়ী হৃদয় হত্যা মামলায় ২ জনের মৃত্যুদণ্ড, ৩ জনের যাবজ্জীবন

১০

ই-রিকশা বিধিমালা প্রণয়নে চালকদের মতামত ও প্রত্যাশা নিয়ে জরুরি সংবাদ সম্মেলন

১১

মিটফোর্ড হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির প্রথম সভা অনুষ্ঠিত

১২

‎নোয়াখালীতে সৌদি প্রবাসীর বাড়িতে ডাকাতি, আটক ৩

১৩

আইপিইউ মহাসচিবের সঙ্গে বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের বৈঠক

১৪

রোহিঙ্গা গণহত্যার ৯ বছর পূর্তিতে ঢাবিতে স্মারক সেমিনার

১৫

আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবসে ঢাবিতে আলোচনা সভা ও ফিল্ম প্রদর্শনী

১৬

সরকারের ৬ মাস পার, বঞ্চিত প্রায় ৫ হাজার বেসরকারি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণে নেই দৃশ্যমান উদ্যোগ

১৭

‎নোয়াখালীতে মাদকের বিরুদ্ধে পুলিশের সাঁড়াশি অভিযান, গ্রেপ্তার ২১

১৮

চকরিয়ায় সাবেক মেয়র আলমগীর চৌধূরীকে আটক করেছে পুলিশ

১৯

গেন্ডারিয়ায় গুলির ঘটনা, নারীসহ তিনজন ঢামেকে

২০