রেজাউল ইসলাম মাসুদ, ঠাকুরগাঁও প্রতিনিধি
২০ জুলাই ২০২৬, ৫:৫৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ঠাকুরগাঁও হাল চাষের সময় বজ্রপাতে যুবকের মৃত্যু

Share this news with

ঠাকুরগাঁও সদর উপজেলায় কৃষিজমিতে পাওয়ার টিলার দিয়ে হাল চাষ করার সময় বজ্রপাতে ফজলু (৩৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
সোমবার (২০ জুলাই) সকাল প্রায় ৯টার দিকে সদর উপজেলার রায়পুর ইউনিয়নের কাচনা হরিন্দা গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহত ফজলু ওই গ্রামের মহশিন আলীর ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে বাড়ির পাশের কৃষিজমিতে পাওয়ার টিলার দিয়ে জমি চাষ করছিলেন ফজলু। এ সময় হঠাৎ আকাশে কালো মেঘ জমে বজ্রসহ বৃষ্টি শুরু হয়। কাজ চলাকালেই আকস্মিক বজ্রপাতে তিনি গুরুতর আহত হন এবং ঘটনাস্থলেই মারা যান। পরে স্থানীয়রা ছুটে এসে তাকে উদ্ধার করতে গিয়ে মৃত অবস্থায় দেখতে পান।

এ ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্বজনদের আহাজারিতে পরিবেশ ভারী হয়ে ওঠে।

ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাজাহান আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “রায়পুর ইউনিয়নের কাচনা হরিন্দা গ্রামে জমি চাষ করার সময় বজ্রপাতে ফজলু নামে এক যুবকের মৃত্যু হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাটি সম্পর্কে খোঁজখবর নিয়েছে।

বর্ষা মৌসুমে খোলা মাঠে কাজ করার সময় বজ্রপাতের ঝুঁকি বেড়ে যায়। তাই আবহাওয়া খারাপ হলে কৃষকসহ মাঠে কর্মরত সবাইকে নিরাপদ স্থানে আশ্রয় নেওয়ার পরামর্শ দিয়েছেন সংশ্লিষ্টরা।

Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাতিয়ায় মায়ানমারে পাচারকালে ৫৯৫ বস্তা সিমেন্টসহ ১২ পাচারকারী আটক

কবর থেকে মরদেহ তুলে দরবারে প্রতিস্থাপন, ফিলিপনগরে উত্তেজনা

বগুড়া পুলিশে কোটি টাকার বিল-ভাউচার জালিয়াতির অভিযোগ, সম্পৃক্ততার অভিযোগ ৮ জনের

গণভোট ও জনগণের সার্বভৌম ক্ষমতা নিয়ে নাগরিক ফোরামের আলোচনা সভা

পিআইবির মহাপরিচালকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগের প্রতিবাদে মানববন্ধন

গ্রামীণফোনের সাবেক শ্রমিকদের ৫% বিলম্বজনিত পাওনা পরিশোধের দাবিতে মানববন্ধন

৭ দফা দাবিতে দলিল লেখকদের জেলা প্রতিনিধি সম্মেলন

মর্যাদা, অধিকার ও ন্যায্য হিস্যা নিশ্চিতে এগিয়ে যাওয়ার প্রত্যয়ে বিলসের সম্মেলন

বিএমইউতে ICU-1 উদ্বোধন ও ক্রিটিক্যাল কেয়ার নার্সিং প্রশিক্ষণের সনদ প্রদান

মিরপুরে গার্মেন্টস শ্রমিকদের র‍্যালি, ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকার দাবি

১০

এম. আলম মুরাদের ওপর হামলার বিচারের দাবিতে রাজু ভাস্কর্যে সংবাদ সম্মেলন ও বিক্ষোভ

১১

মিরপুরে গ্যাস ও বিদ্যুতের দাবিতে কমিউনিস্ট পার্টির বিক্ষোভ সমাবেশ

১২

শুভ জন্মাষ্টমী উপলক্ষে রাজধানীতে বর্ণাঢ্য শোভাযাত্রা

১৩

ঢাবিতে ‘কাঁটাতারের শহীদ ফেলানী’ স্মারক গ্রন্থের মোড়ক উন্মোচন

১৪

নোয়াখালীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ১৩

১৫

বান্দরবানে প্রাইভেটকারের গোপন স্থানে ইয়াবা, চালক আটক

১৬

শ্রীকৃষ্ণের জন্মতিথিতে কুষ্টিয়ায় বর্ণাঢ্য শোভাযাত্রা

১৭

আদমদীঘিতে শ্রীকৃষ্ণের জন্মাষ্ঠমী উৎসব পালিত

১৮

নোয়াখালী বিভাগ বাস্তবায়নের দাবিতে শাহবাগে গণকর্মসূচি, যান চলাচল বন্ধ

১৯

বগুড়ার শিবগঞ্জে দুর্ঘটনায় জনপ্রশাসন প্রতিমন্ত্রীর গাড়ি

২০