সাব্বির আহমেদ, জাবি সংবাদদাতা
২৯ অগাস্ট ২০২৬, ১০:১৩ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

জাবি অ্যাডভেঞ্চার সোসাইটির নেতৃত্বে পারভেজ-ইন্দ্রনীল

Share this news with

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) অ্যাডভেঞ্চার সোসাইটির (জেইউএএস) ২০২৬-২৭ কার্যবর্ষের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। এতে বিশ্ববিদ্যালয়ের ৫১তম আবর্তনের লোক প্রশাসন বিভাগের  শিক্ষার্থী ইমদাদুল হক পারভেজ সভাপতি এবং ইংরেজি বিভাগের শিক্ষার্থী ইন্দ্রনীল দাস সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

‎শুক্রবার (২৮ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৮টায় বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান অডিটোরিয়ামের সেমিনার কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে নতুন কমিটির ঘোষণা দেওয়া হয়।

‎নতুন কমিটিতে সহ-সভাপতি (অপারেশনস) হিসেবে দায়িত্ব পেয়েছেন আনোয়ার হোসেন রুদ্র এবং সহ-সভাপতি (প্রশাসন) হিসেবে নির্বাচিত হয়েছেন তানজিম তামান্না। সাংগঠনিক সম্পাদক হয়েছেন ৫২তম আবর্তনের মোহিম বিশ্বাস প্রিন্স, কোষাধ্যক্ষ হিসেবে রয়েছেন জয়িতা চক্রবর্তী। যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন অনিন্দিতা মণ্ডল দিতা ও ইমামুল মুরসালিন। এছাড়া বিভিন্ন পদে মোট ৪২ জনকে মনোনীত করা হয়েছে।

‎সংগঠনটির উপদেষ্টা পরিষদে রয়েছেন তিলোত্তমা খান রাজিব, শায়লা মাহজাবিন অডিটি, মিলেনা সজ্জন, আহনাফ বিন হাবিব, আরমান চৌধুরী, মো. রাসেল মাহমুদ, শাজ্জ ই জাহান, নিয়ামুল ইসলাম, মাহমুদুল হাসান কিরণ, সাদাত কবি, রফিকুল ইসলাম মুন, জান্নাতুল ফেরদৌস আনজুম, মহিমা আফরোজ চারু, সুমাইয়া মিথি, মো. তাসনিম হাসান, মেহেদী হাসান এবং এস এইচ শান্ত।

‎নবনির্বাচিত সভাপতি ইমদাদুল হক পারভেজ বলেন, আগামী এক বছরে অ্যাডভেঞ্চার কার্যক্রমের পাশাপাশি শিক্ষার্থীদের জন্য বিভিন্ন প্রশিক্ষণ কর্মসূচি চালু করা হবে। বিশেষ করে সাইক্লিং ও সাঁতার শিখতে আগ্রহীদের জন্য প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে। এছাড়া প্রতি মাসে একটি করে ট্যুর আয়োজনের পরিকল্পনা রয়েছে।

‎তিনি আরও বলেন, নারী সদস্যদের জন্য স্বতন্ত্রভাবে ট্যুর আয়োজনের উদ্যোগ নেওয়া হবে, যাতে তারা নিজেরাই ট্যুর পরিচালনা করতে পারেন এবং শুধুমাত্র নারী সদস্যদের অংশগ্রহণে ভ্রমণের আয়োজন সম্ভব হয়।

‎সংগঠনের সিগনেচার আয়োজন ‘অ্যাডভেঞ্চার ফেস্ট’-এর তৃতীয় আসর আয়োজনের পরিকল্পনার কথাও জানান পারভেজ। তিনি বলেন, এই আয়োজনে ম্যারাথন, ট্রেজার হান্ট, বিভিন্ন গেমস ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মতো নানা কার্যক্রম থাকবে।

‎তিনি আরও বলেন, বর্তমানে সংগঠনটির দুই শতাধিক সদস্য রয়েছে। সদস্যদের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে আগামী এক বছরে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি অ্যাডভেঞ্চার সোসাইটিকে আরও কার্যকর, সক্রিয় ও সমৃদ্ধ সংগঠন হিসেবে গড়ে তোলাই নতুন কমিটির লক্ষ্য।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক সক্ষমতা বাড়াতে ২০১৮ সালে প্রতিষ্ঠিত হয় ‘জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি অ্যাডভেঞ্চার সোসাইটি’ (জেইউএএস)। সংগঠনটি শিক্ষার্থীদের একঘেয়েমি দূর করতে নিয়মিত দেশের দুর্গম পাহাড়ি অঞ্চলে ট্রেকিং, হাইকিং এবং ক্যাম্পিংয়ের মতো রোমাঞ্চকর ভ্রমণের আয়োজন করে। ভ্রমণের পাশাপাশি তারা ক্যাম্পাসে ম্যারাথন, রানিং প্রতিযোগিতা এবং অ্যাডভেঞ্চার উৎসবের মতো বড় ইভেন্ট সফলভাবে পরিচালনা করে আসছে। শিক্ষার্থীদের মধ্যে দলগত কাজের মানসিকতা ও প্রকৃতিপ্রেম জাগিয়ে তোলার পাশাপাশি এটি ক্যাম্পাসে একটি নিরাপদ ভ্রমণের প্ল্যাটফর্ম হিসেবে কাজ করছে।

  • প্রধান কার্যালয়: ২৪১/১-বি (হক ট্রেডার্স), তেজকুনি পাড়া (বিজয় সরণি - তেজগাঁও লিঙ্ক রোড), তেজগাঁও, ঢাকা-১২১৫
    নিউজ রুম: ০১৭৪৬-৭৪৫১২৫
    প্রতিষ্ঠাকাল: ০২ এপ্রিল ২০২৪ ইংরেজি।
    ই-মেইল: pressdeskbd@gmail.com

    View all posts
Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাবি অ্যাডভেঞ্চার সোসাইটির নেতৃত্বে পারভেজ-ইন্দ্রনীল

ডা. জুবাইদা রহমানের উদ্যোগে বগুড়ায় ৫ হাজার মানুষের বিনামূল্যে চক্ষু চিকিৎসা

বগুড়ায় প্রবাসীর স্ত্রীর ধর্ষণ মামলায় আসামি গ্রেপ্তার

ভূল্লীতে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত, ট্রাকচালক-হেলপার পলাতক

খেলার আনন্দ মুহূর্তেই বিষাদে, পদ্মায় নিখোঁজ মোস্তাকিম

মাতামুহুরীতে মা-মেয়েকে সংঘবদ্ধ ধর্ষণ: কথিত মূলহোতা জিসান গ্রেপ্তার

রুয়েটে বজ্রপাত প্রতিরোধে তালগাছের চারা রোপণ

নেপালে বন্যা-ভূমিধসের ভয়াবহতা: প্রাণহানি ৫৩৮, খোঁজ নেই ৯৭৭ জনের

বড়লেখা সীমান্তে বিজিবির সঙ্গে গোলাগুলি, অস্ত্র-ইয়াবাসহ ভারতীয় নাগরিক আটক

জাবিতে প্রশাসনের নির্দেশ উপেক্ষা করে হলের মাঠ সংস্কারকাজ পুনরায় শুরু

১০

গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে দুই দিনব্যাপী ইন্টারডিসিপ্লিনারি সামিট শুরু

১১

জাতীয় পুরস্কার কমিটি পুনর্গঠন, দায়িত্ব পেলেন ১০ মন্ত্রী-প্রতিমন্ত্রী

১২

নিখোঁজ নয়, ঋণের চাপে পরিবারসহ আত্মগোপনে স্বর্ণ ব্যবসায়ী

১৩

দিনাজপুরের ক্ষুদ্র নৃগোষ্ঠী নিয়ে জাবি অধ্যাপক ড. লুৎফুল এলাহীর গবেষণা প্রকাশ

১৪

বগুড়ায় ফুসকার খাবারে মিললো কবুতরের বিষ্ঠা-পঁচা ডিম, ১ লক্ষ টাকা জরিমানা

১৫

বগুড়ার শেরপুরে ভুয়া ডাক্তারের জেল ও এক লাখ টাকা জরিমানা

১৬

বগুড়ায় বাস চাপায় হত্যা মামলা ও মাদক কারবারিসহ গ্রেপ্তার ৪

১৭

আদমদীঘিতে খাদ্য গুদামে অনিয়ম, প্রকল্পের চালে মিলল ভিন্ন জেলার ও নিম্নমানের

১৮

বেগমগঞ্জে আবারও গুলি, গুলিবিদ্ধ ওয়ার্কশপ মালিক

১৯

ধুনটে চিকিৎসকের বিরুদ্ধে নার্সের সংসার ভাঙার অভিযোগ, এলাকায় তোলপাড়

২০