
কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার ছনাটি গ্রামের বাসিন্দা নুসরাত জাহান পায়েল (১৫) নামে এক মাদ্রাসাছাত্রী গত ১৪ তারিখ সকাল আনুমানিক ৯টার দিকে বাড়ি থেকে মাদ্রাসায় যাওয়ার উদ্দেশ্যে বের হয়ে নিখোঁজ হয়েছে।
পরিবার সূত্রে জানা গেছে, পায়েল মাদ্রাসার জামাতে শরহে বেকায়া শ্রেণির ছাত্রী। পরে খোঁজ নিয়ে জানা যায়, সে মাদ্রাসায় পৌঁছায়নি।
গত ৫-৬ দিন ধরে তার মধ্যে কিছু অস্বাভাবিক আচরণ লক্ষ্য করা যাচ্ছিল। মাঝে এক-দুই দিন স্বাভাবিক থাকলেও হঠাৎ করে সে পরিচিত ব্যক্তিদেরও চিনতে পারছিল না বলে পরিবারের সদস্যরা জানিয়েছেন।
নিখোঁজ ছাত্রীর নাম নুসরাত জাহান পায়েল (ডাক নাম: পায়েল)। তার পিতা সাইদুল ইসলাম। তাদের বাড়ি কিশোরগঞ্জ জেলার তাড়াইল উপজেলার ছনাটি গ্রামে।
যদি কোনো সহৃদয় ব্যক্তি তার সন্ধান পেয়ে থাকেন বা কোথাও দেখে থাকেন, তাহলে দ্রুত নিচের নম্বরগুলোতে যোগাযোগ করার জন্য পরিবারের পক্ষ থেকে বিশেষ অনুরোধ জানানো হয়েছে।
📞 ০১৭৯০-৪২৫৮৩১
📞 ০১৯২০-৬৯৮৫৮৫
মন্তব্য করুন