উজ্জ্বল রায়, জবি প্রতিনিধি
১৩ মে ২০২৬, ৯:৪৯ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

জকসুর পরিবহন সম্পাদকের দাবিতে ৪ রুটে নতুন বিআরটিসি বাস দিচ্ছে প্রশাসন

Share this news with

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য নারায়ণগঞ্জ, মিরপুর, আব্দুল্লাহপুরসহ মোট চারটি রুটে নতুন বিআরটিসি বাস চালুর উদ্যোগ নিয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) প্রশাসন।

বুধবার (১৩ মে) বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের পরিবহন প্রশাসক তারিক বিন আতিক। তিনি বলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা দীর্ঘদিন ধরে পরিবহন সংকটে ভুগছিলেন। মূলত চালক সংকটের কারণে পর্যাপ্ত বাস দেওয়া সম্ভব হয়নি। বর্তমান উপাচার্য অধ্যাপক রইস উদ্দিনের সহযোগিতা এবং জকসুর পরিবহন সম্পাদক মাহিদ খানের দাবির প্রেক্ষিতে নতুন চারটি বিআরটিসি বাস চালুর পরিকল্পনা নেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, নতুন বাসগুলো চালু হলে শিক্ষার্থীদের পরিবহন সংকট অনেকাংশে কমবে এবং নিয়মিত যাতায়াত সহজ হবে। খুব শিগগিরই বাসগুলো সংশ্লিষ্ট রুটে নামানো হবে।

এ বিষয়ে জকসুর পরিবহন সম্পাদক মাহিদ খান বলেন, বিশ্ববিদ্যালয়ের পরিবহন সংকট দীর্ঘদিনের। নতুন শিক্ষার্থী ভর্তি হওয়ায় চাপ আরও বেড়েছে। শিক্ষার্থীদের দুর্ভোগের কথা বিবেচনা করে বর্তমান উপাচার্য অধ্যাপক রইস উদ্দিন ও পরিবহন প্রশাসক তারিক বিন আতিকের কাছে মোট আটটি বাসের দাবি জানানো হয়েছিল। পরে উপাচার্যের আন্তরিকতা এবং পরিবহন প্রশাসকের সহযোগিতায় চারটি বিআরটিসি বাসের ব্যবস্থা করা হয়েছে।

তিনি আরও বলেন, পরিবহন সংকট নিরসনে ভবিষ্যতে আরও বাস বাড়ানোর পরিকল্পনা রয়েছে। যেসব রুটে শিক্ষার্থীদের চাপ বেশি, সেখানে বাসের সংখ্যা বাড়ানো হবে। এছাড়া বিশ্ববিদ্যালয়ের পুরোনো কিছু অচল ও নষ্ট বাস মেরামতের কাজও চলমান রয়েছে। সেগুলো চলাচলের উপযোগী করা গেলে পরিবহন সংকট অনেকটাই কাটিয়ে ওঠা সম্ভব হবে।

বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রশাসনের এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। তাদের মতে, নতুন বাস চালু হলে যাতায়াত আরও সহজ হবে এবং বিশেষ করে দূরবর্তী এলাকার শিক্ষার্থীরা বেশি উপকৃত হবেন।

  • প্রধান কার্যালয়: ২৪১/১-বি (হক ট্রেডার্স), তেজকুনি পাড়া (বিজয় সরণি - তেজগাঁও লিঙ্ক রোড), তেজগাঁও, ঢাকা-১২১৫
    নিউজ রুম: ০১৭৪৬-৭৪৫১২৫
    প্রতিষ্ঠাকাল: ০২ এপ্রিল ২০২৪ ইংরেজি।
    ই-মেইল: pressdeskbd@gmail.com

    View all posts
Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফজলুল হক মুসলিম হলে প্রভোস্টের পদত্যাগ দাবিতে ডাকসু নেতৃবৃন্দের অবস্থান

সান্তাহার ইউপি প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে নিম্নমানের কাজের অভিযোগ

‎নোয়াখালীতে যৌতুকের টাকা কম হওয়ায় স্ত্রীকে হত্যা, চট্টগ্রাম থেকে স্বামী গ্রেপ্তার

লামায় মাদকবিরোধী র‍্যালি, কঠোর অবস্থানের কথা জানাল পুলিশ

খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে ধুনটে মাদ্রাসায় দোয়া মাহফিল ও বৃক্ষরোপণ

কুরুকপাতায় ম্রো সম্মেলন, শান্তি ও উন্নয়নে গুরুত্ব

নওগাঁয় ১,০২০ লিটার চোলাই মদসহ গ্রেপ্তার ৫

কুবিতে ৩৫০০ দুর্লভ প্রজাতির চারা রোপণ

বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে শাহ্ সুলতান কলেজ ছাত্রদলের দোয়া মাহফিল

বিদ্যুৎ-জ্বালানি সংকট নিয়ে জামায়াতের সংবাদ সম্মেলন, দ্রুত পদক্ষেপের দাবি

১০

ধুনটে দোকানের বিরুদ্ধে ধর্ষণ মামলা করায় ভিকটিমকে অপরহণের অভিযোগ

১১

ঢাবির ফজলুল হক হল প্রভোস্টের বিরুদ্ধে শিক্ষার্থীকে হেনস্তা ও জোর করে স্বাক্ষরের অভিযোগ

১২

নন্দীগ্রামে মাদক সেবন অপরাধে নারীসহ তিনজন কারাগারে

১৩

অস্ট্রেলিয়ার মাটিতে ইতিহাস বাংলাদেশের, ৯ উইকেটের বিশাল জয়

১৪

নিম্নতম মজুরি বোর্ডের খসড়া সুপারিশ বাতিলের দাবি সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের

১৫

বগুড়ার নন্দীগ্রামে মৎস্য পক্ষ উদ্বোধন, মাছের পোনা অবমুক্তকরণ

১৬

ধুনটে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে উদ্বোধনী র‍্যালী ও সভা অনুষ্ঠিত

১৭

‎নোয়াখালীতে হোটেল ম্যানেজারকে কুপিয়ে জখম, ৫ লাখ টাকা লুট

১৮

মুফতি আমির হামজাকে ঘিরে উত্তপ্ত কুষ্টিয়া, সংঘর্ষের ঘটনায় থানায় এজাহার

১৯

মাসে ৫০০ টাকা আয়ে চালবিহীন ঘরে চান্দু মিয়ার বেঁচে থাকার লড়াই

২০