সর্বশেষ
||২২ মামলার পলাতক সজল দাশ ধরা, কোতয়ালী পুলিশের জালে আরও ৮ জন||যুক্তরাষ্ট্রে পিএইচডি সুযোগ পাওয়া ৩ শিক্ষার্থীকে ববি ফিজিক্স ক্লাবের সংবর্ধনা||ববি শিক্ষার্থীদের নিয়ে মিডিয়া ও তথ্য সাক্ষরতা বিষয়ক বুটক্যাম্প অনুষ্ঠিত||জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ও ডিপিডিটির মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর||ছাত্রলীগের বিরুদ্ধে ববি প্রশাসনের ‘জিরো টলারেন্স’||নরসিংদীতে অজু করার সময় বজ্রপাতে তিন মাদ্রাসাছাত্র নিহত, আহত ১||ববিতে গবেষণা ও ক্যারিয়ার উন্নয়ন বিষয়ক সেমিনার||শিশুসাহিত্যিক রোকনুজ্জামানের স্মরণে জাবিতে সেমিনার||আদিতমারী থানার ওসির আশ্বাসে ফলিমারী গ্রামে স্বস্তি, ঘরে ফিরছেন আতঙ্কিত মানুষ||চুরির অভিযোগে যুবককে পিটিয়ে হত্যা: কোতোয়ালিতে ২ স্কুল প্রহরী আটক

চুরির অভিযোগে যুবককে পিটিয়ে হত্যা: কোতোয়ালিতে ২ স্কুল প্রহরী আটক

Share this news with

চট্টগ্রাম নগরীর কোতোয়ালি থানা এলাকায় চুরির অপবাদে জয়নাল (২৬) নামে এক যুবককে মব জাস্টিস বা গণপিটুনি দিয়ে হত্যার অভিযোগ উঠেছে। রবিবার (২১ জুন) সকাল সাড়ে ১১টার দিকে পলোগ্রাউন্ড এলাকার রেলওয়ে পাবলিক হাইস্কুলে এই ঘটনা ঘটে।

এই হত্যাকাণ্ডের ঘটনায় জড়িত থাকার অভিযোগে বিদ্যালয়ের দুই নিরাপত্তা প্রহরী মো. আজাদ ও সমীর দাশকে আটক করেছে পুলিশ। কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জায়েদ মো. নাজমুন নুর বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত জয়নাল ডবলমুরিং থানার ধনিয়ালাপাড়া ছোট মসজিদ এলাকার মৃত দুলালের ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, রেলওয়ে পাবলিক হাইস্কুলের প্রধান শিক্ষকের কক্ষের জানালার কাচ খুলে গ্রিলের ফাঁক দিয়ে কম্পিউটার চুরির চেষ্টা করছিলেন জয়নাল। এ সময় স্কুলের দুই প্রহরী আজাদ ও সমীর তাকে হাতেনাতে ধরে মারধর শুরু করেন। চুরির খবর ছড়িয়ে পড়লে আশপাশের লোকজনও এসে মারধরে যোগ দেয়। গণপিটুনির একপর্যায়ে জয়নাল গুরুতর আহত হয়ে পড়লে তাকে স্কুলের প্রধান ফটকের সামনে ফেলে রাখা হয়। পরে কোতোয়ালি থানা পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল মর্গে পাঠায়।

এদিকে নিহত জয়নালের মা ছেনোয়ারা বেগম এক চাঞ্চল্যকর অভিযোগ তুলেছেন। তার দাবি, জয়নালকে শুধু মারধরই করা হয়নি, নির্যাতনের একপর্যায়ে ‘ইলেকট্রিক স্টান গান’ দিয়ে বৈদ্যুতিক শকও দেওয়া হয়েছে। তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, ছেলে যদি কোনো অপরাধ বা দোষ করেও থাকে, দেশের আইন অনুযায়ী তার বিচার হওয়া উচিত ছিল। এভাবে পিটিয়ে আইন নিজের হাতে তুলে নেওয়ার বিচারহীনতার সংস্কৃতি মেনে নেওয়া যায় না। তিনি এই নির্মম হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার দাবি করেন।

Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

২২ মামলার পলাতক সজল দাশ ধরা, কোতয়ালী পুলিশের জালে আরও ৮ জন

যুক্তরাষ্ট্রে পিএইচডি সুযোগ পাওয়া ৩ শিক্ষার্থীকে ববি ফিজিক্স ক্লাবের সংবর্ধনা

ববি শিক্ষার্থীদের নিয়ে মিডিয়া ও তথ্য সাক্ষরতা বিষয়ক বুটক্যাম্প অনুষ্ঠিত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ও ডিপিডিটির মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

ছাত্রলীগের বিরুদ্ধে ববি প্রশাসনের ‘জিরো টলারেন্স’

নরসিংদীতে অজু করার সময় বজ্রপাতে তিন মাদ্রাসাছাত্র নিহত, আহত ১

ববিতে গবেষণা ও ক্যারিয়ার উন্নয়ন বিষয়ক সেমিনার

শিশুসাহিত্যিক রোকনুজ্জামানের স্মরণে জাবিতে সেমিনার

আদিতমারী থানার ওসির আশ্বাসে ফলিমারী গ্রামে স্বস্তি, ঘরে ফিরছেন আতঙ্কিত মানুষ

চুরির অভিযোগে যুবককে পিটিয়ে হত্যা: কোতোয়ালিতে ২ স্কুল প্রহরী আটক

১০

লালমনিরহাটে অবৈধ ও ক্ষতিকর প্রসাধনীর বিরুদ্ধে মোবাইল কোর্ট, দুই প্রতিষ্ঠানকে জরিমানা

১১

বাংলাদেশ চিশতিয়া জাকের মঞ্জিল দরবার শরিফ: আধ্যাত্মিক জাগরণ ও দ্বীনি শিক্ষার এক উজ্জ্বল বাতিঘর

১২

তরুণদের হাত ধরেই আসবে মাদকমুক্ত বাংলাদেশ

১৩

ভুল ইনজেকশনে শিশুর মৃত্যুর অভিযোগ, বাঁশখালী হাসপাতালে বিক্ষুব্ধ জনতা

১৪

‎মাটিরাঙ্গায় নারিকেলগাছ পড়ে গৃহিণীর মৃত্যু

১৫

মেহেদী হত্যার বিচার দাবিতে উত্তাল রামগঞ্জ

১৬

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ে উপজাতীয় পূর্ণমন্ত্রী নিয়োগের দাবিতে বান্দরবানে মানববন্ধন

১৭

বিদ্যালয়ের জন্য দেওয়া ল্যাপটপ চার মাস ধরে বাড়িতে ব্যবহার করেন শিক্ষিকা

১৮

রেজিস্ট্রি ছাড়াই টাকার বিনিময়ে নকল কাবিননামা, কাজীর বিরুদ্ধে গুরুতর অভিযোগ

১৯

আদমদীঘিতে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা সাকিব গ্রেপ্তার

২০