সর্বশেষ
||তেজগাঁওয়ে ট্রাকের ধাক্কায় স্কুলছাত্র নিহত||শ্রীমঙ্গলে যানজট নিরসনে প্রসাশনের সতর্কতা||গাজা ও ইরানে হামলা, ইসরাইলের সঙ্গে সম্পর্কের ইতি টানলো স্পেন||ইসলামের চতুর্থ খলিফা হযরত আলী (রা.)–এর শাহাদত দিবস আজ||২০৯ বল হাতে রেখেই পাকিস্তানের বিপক্ষে ৮ উইকেটের দাপুটে জয় বাংলাদেশের||নারীকে অপহরণের চেষ্টা, অভিযুক্তদের তিন জন গ্রেপ্তার||অর্থনৈতিক বর্তমান পরিস্থিতি ও বৈশ্বিক অস্থিরতা, নবম পে স্কেল বাস্তবায়নের সম্ভাবনা কতটুকু!||কুরআন অবমাননাকারী যুবককে গনধোলাই দিয়ে পুলিশের হাতে সোপর্দ||মৌলভীবাজার জেলা বিএনপি’র সদস্য সচিবের বিরুদ্ধে অনাস্থা স্থানীয় নেতৃবৃন্দের, মহাসচিবের কাছে লিখিত অভিযোগ||নিখোঁজের ১দিন পর রিপনের লাশ নদীর পাড় থেকে উদ্ধার
আন্তর্জাতিক ডেস্ক
১১ মার্চ ২০২৬, ৪:২৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

গাজা ও ইরানে হামলা, ইসরাইলের সঙ্গে সম্পর্কের ইতি টানলো স্পেন

ছবি-স্পেনের প্রধানমন্ত্রী পেডরো শানসেজ।

ইসরাইল থেকে রাষ্ট্রদূতকে স্থায়ীভাবে প্রত্যাহার করে নিয়েছে স্পেন। গতকাল মঙ্গলবার (১০ মার্চ) স্পেনের সরকারি গেজেটে রাষ্ট্রদূতের পদ অবসানের ঘোষণা প্রকাশিত হয়েছে।

ইরানের ওপর মার্কিন-ইসরাইলি হামলার বিরোধিতা করায় দুই দেশের মধ্যে কূটনৈতিক অচলাবস্থা চরম আকার ধারণ করায় এ সিদ্ধান্ত নিল মাদ্রিদ।

স্পেনের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, তেল আবিবে তাদের দূতাবাস আপাতত একজন ‘চার্জ ডি অ্যাফেয়ার্স’ (অস্থায়ী প্রতিনিধি) দিয়ে পরিচালিত হবে।

এর আগে, গত সেপ্টেম্বরেই গাজায় ইসরায়েলি হামলার প্রতিবাদে ইসরাইলগামী অস্ত্রবাহী বিমান ও জাহাজের উপর স্পেনের আকাশসীমা বা বন্দর ব্যবহারে নিষেধাজ্ঞা আরোপ করেছিল স্পেন। এতে করে দুই দেশের মধ্যে বিবাদ শুরু হয়।

ইসরাইল পররাষ্ট্রমন্ত্রী গিডিয়ন সার স্পেনের এই নীতিকে ‘অ্যান্টিসেমিটিক’ বা ইহুদিবিদ্বেষী বলে অভিহিত করেছিলেন।

২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলার পর গাজায় আগ্রাসন শুরু হওয়ার পর থেকেই দুই দেশের সম্পর্ক অত্যন্ত তিক্ত হয়ে ওঠে। ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার প্রতিবাদে গত মে মাসে ইসরাইল তাদের রাষ্ট্রদূতকে সরিয়ে নেওয়ার পর থেকে স্পেনে ইসরাইলি দূতাবাসও একজন চার্জ ডি অ্যাফেয়ার্স দিয়ে চলছে।

গত ২৮ ফেব্রুয়ারি থেকে ইরানের ওপর মার্কিন-ইসরাইলি হামলা শুরু হওয়ার পর এ উত্তেজনা আরও বাড়ে। মার্চের শুরুতে গিডিয়ন স্পেনকে যুদ্ধের বিরোধিতা করার জন্য ‘স্বৈরাচারীদের পক্ষ নেওয়ার’ অভিযোগে অভিযুক্ত করেন।

সূত্র: টাইমস অব ইসরাইল।

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তেজগাঁওয়ে ট্রাকের ধাক্কায় স্কুলছাত্র নিহত

শ্রীমঙ্গলে যানজট নিরসনে প্রসাশনের সতর্কতা

গাজা ও ইরানে হামলা, ইসরাইলের সঙ্গে সম্পর্কের ইতি টানলো স্পেন

ইসলামের চতুর্থ খলিফা হযরত আলী (রা.)–এর শাহাদত দিবস আজ

২০৯ বল হাতে রেখেই পাকিস্তানের বিপক্ষে ৮ উইকেটের দাপুটে জয় বাংলাদেশের

নারীকে অপহরণের চেষ্টা, অভিযুক্তদের তিন জন গ্রেপ্তার

অর্থনৈতিক বর্তমান পরিস্থিতি ও বৈশ্বিক অস্থিরতা, নবম পে স্কেল বাস্তবায়নের সম্ভাবনা কতটুকু!

কুরআন অবমাননাকারী যুবককে গনধোলাই দিয়ে পুলিশের হাতে সোপর্দ

মৌলভীবাজার জেলা বিএনপি’র সদস্য সচিবের বিরুদ্ধে অনাস্থা স্থানীয় নেতৃবৃন্দের, মহাসচিবের কাছে লিখিত অভিযোগ

নিখোঁজের ১দিন পর রিপনের লাশ নদীর পাড় থেকে উদ্ধার

১০

জুলাই জাতীয় সনদের প্রত্যেকটি শব্দ ও অক্ষরকে আমরা ধারণ করি : স্বরাষ্ট্রমন্ত্রী

১১

দৌলতপুরে টেকসই কৃষি সম্প্রসারণ প্রকল্পের মূল্যায়ন ও পরিকল্পনা কর্মশালা অনুষ্ঠিত

১২

নোয়াখালীতে প্রস্তাবিত মুছাপুর রেগুলেটর নিমার্ণ প্রকল্প পরিদর্শনে দুই মন্ত্রী

১৩

নাভারণের এক’শ বছরের ঐতিহ্যবাহী পশুহাট চালুর প্রস্তুতি

১৪

কিশোরগঞ্জে মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও ইফতার মাহফিল

১৫

যমুনা নদীতে জেলের বড়শিতে ধরা পড়ল ১০৫ কেজির বাঘাইড়, দাম কত!

১৬

ধুনটে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে মাদক সেবনের দায়ে জেলহাজতে নারীসহ ২

১৭

ধুনটে ভয়াবহ অগ্নিকাণ্ড: বিদেশ ফেরত জামাতার টাকাসহ পুড়ে ছাই জাবেদ মোল্লার স্বপ্ন

১৮

নারীপ্রধান পরিবারে ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির উদ্বোধন আজ — ভাতা পাবেন ৩৭,৫৬৭ পরিবার

১৯

নারীর রাজনৈতিক অধিকার নিয়ে “ত্রয়োদশ সংসদ নির্বাচনে নারীর অংশগ্রহণ: প্রত্যাশা ও প্রাপ্তি”

২০