মাহাথির কোরেশী, কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
২৭ অগাস্ট ২০২৬, ১০:৩৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কুবির নৃবিজ্ঞান বিভাগে জলবায়ু সহনশীল ও টেকসই খাদ্য ব্যবস্থা নিয়ে সেমিনার

Share this news with

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) নৃবিজ্ঞান বিভাগের উদ্যোগে এবং বারসিক (BARCIK)-এর সহযোগিতায় ‘খাদ্য ব্যবস্থা, আঞ্চলিক বাস্তবতা ও এগ্রোইকোলজির পথ: ন্যায়সঙ্গত ও টেকসই ভ্যাবষ্যতের সন্ধানে’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। এতে জলবায়ু পরিবর্তনের প্রেক্ষাপটে টেকসই ও ন্যায়সঙ্গত খাদ্য ব্যবস্থা গড়ে তোলার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।

বুধবার (২৭ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের হলরুমে এ সেমিনারের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে নৃবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান শামীমা নাসরিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সামাজিক বিজ্ঞান অনুষদের এর ডিন ড. মোহাম্মদ রেজাউল করিম। আরও উপস্থিত ছিলেন বিভাগের সহযোগী অধ্যাপক এন. এম. রবিউল আওয়াল চৌধুরী, প্রভাষক তহমিনা খাতুন ও অমিত দত্ত। এছাড়াও উপস্থিত ছিলেন বিভাগের বিভিন্ন সেশনের শিক্ষার্থীরা

সেমিনারে বক্তারা বলেন, কৃষক ও স্থানীয় জনগোষ্ঠীকে সম্পৃক্ত করে পরিবেশবান্ধব, জলবায়ু সহনশীল এবং ন্যায়সঙ্গত খাদ্য ব্যবস্থা গড়ে তুলতে এগ্রোইকোলজিভিত্তিক উদ্যোগের বিকল্প নেই।

সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বারসিকের অ্যাগ্রোইকোলজি অ্যান্ড ফুড সিকিউরিটি ইউনিটের পরিচালক সৈয়দ আলী বিশ্বাস। তিনি বলেন, ” বাংলাদেশের খাদ্য উৎপাদন বাড়লেও বর্তমান কৃষিব্যবস্থায় কৃষক ও পরিবেশ নানা সমস্যার মুখে পড়ছে। কৃষকরা বীজ, সার, কীটনাশক, সেচ ও ঋণের মতো বিভিন্ন বিষয়ের ওপর বেশি নির্ভরশীল হয়ে পড়ছেন। পাশাপাশি জলবায়ু পরিবর্তন, মাটির ক্ষয়, পানির সংকট ও জীববৈচিত্র্য কমে যাওয়ায় খাদ্যব্যবস্থা আরও ঝুঁকিতে পড়ছে। এ পরিস্থিতিতে কৃষক, স্থানীয় জ্ঞান ও পরিবেশকে গুরুত্ব দিয়ে কৃষিব্যবস্থায় পরিবর্তন আনা প্রয়োজন।”

তিনি আরও বলেন, “এগ্রোইকোলজি শুধু রাসায়নিকের ব্যবহার কমানোর বিষয় নয়, এটি কৃষক ও স্থানীয় মানুষের জ্ঞানকে কাজে লাগিয়ে টেকসই কৃষিব্যবস্থা গড়ে তোলার একটি পথ। দেশীয় বীজ সংরক্ষণ, বিভিন্ন ফসল একসঙ্গে চাষ, মাটির উর্বরতা রক্ষা এবং কৃষকের অংশগ্রহণ বাড়ানোর ওপর গুরুত্ব দিতে হবে। একই সঙ্গে কৃষিতে নারীরা গুরুত্বপূর্ণ ভূমিকার স্বীকৃতি ও সিদ্ধান্ত গ্রহণে তাদের অংশগ্রহণ নিশ্চিত করা জরুরি। কৃষক ও স্থানীয় জনগোষ্ঠীকে সঙ্গে নিয়ে কাজ করতে পারলেই একটি জলবায়ু সহনশীল, পরিবেশবান্ধব ও ন্যায়সঙ্গত খাদ্যব্যবস্থা গড়ে তোলা সম্ভব।”

  • প্রধান কার্যালয়: ২৪১/১-বি (হক ট্রেডার্স), তেজকুনি পাড়া (বিজয় সরণি - তেজগাঁও লিঙ্ক রোড), তেজগাঁও, ঢাকা-১২১৫
    নিউজ রুম: ০১৭৪৬-৭৪৫১২৫
    প্রতিষ্ঠাকাল: ০২ এপ্রিল ২০২৪ ইংরেজি।
    ই-মেইল: pressdeskbd@gmail.com

    View all posts
Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ায় ফুসকার খাবারে মিললো কবুতরের বিষ্ঠা-পঁচা ডিম, ১ লক্ষ টাকা জরিমানা

বগুড়ার শেরপুরে ভুয়া ডাক্তারের জেল ও এক লাখ টাকা জরিমানা

বগুড়ায় বাস চাপায় হত্যা মামলা ও মাদক কারবারিসহ গ্রেপ্তার ৪

আদমদীঘিতে খাদ্য গুদামে অনিয়ম, প্রকল্পের চালে মিলল ভিন্ন জেলার ও নিম্নমানের

বেগমগঞ্জে আবারও গুলি, গুলিবিদ্ধ ওয়ার্কশপ মালিক

ধুনটে চিকিৎসকের বিরুদ্ধে নার্সের সংসার ভাঙার অভিযোগ, এলাকায় তোলপাড়

কুবির নৃবিজ্ঞান বিভাগে জলবায়ু সহনশীল ও টেকসই খাদ্য ব্যবস্থা নিয়ে সেমিনার

রুহিয়া চৌরাস্তা দখলমুক্তে প্রশাসনের অভিযান, উচ্ছেদ অবৈধ দোকান

‎জুতার সোলেই ইয়াবার চালান, নোয়াখালীতে ৭০০ পিসসহ গ্রেপ্তার

দেশে সারের সংকট নেই, কৃত্রিম সংকট করলে কঠোর ব্যবস্থা নেয়া হবে: প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি

১০

জাবি শিক্ষার্থীর বিরুদ্ধে ফেসবুকে মানহানিকর পোস্টের অভিযোগ

১১

বদলগাছীতে ১২০ পিস ইয়াবাসহ তিনজন গ্রেফতার

১২

কদ্দাছড়া–নয়াপাড়া সড়কের বেহাল দশা, দ্রুত সংস্কারের দাবি

১৩

পল্লী চিকিৎসকের ‘ছোট অপারেশনের’ পর অসুস্থ শিশু, তদন্তের দাবি

১৪

বগুড়ার নন্দীগ্রামে কপাল পুড়ল ছাত্রদল নেতার, আজীবন বহিষ্কার

১৫

১১ দলীয় ঐক্যের বৈঠক: বিদ্যুৎ-গ্যাস সংকট ও জুলাই সনদ বাস্তবায়নের দাবি

১৬

বগুড়ায় ১২০০ পিস ইয়াবাসহ ছাত্রদল নেতা গ্রেফতার

১৭

গোবিপ্রবিতে ৪০টি বিশ্ববিদ্যালয়ের অংশগ্রহণে হতে যাচ্ছে গবেষণা সম্মেলন

১৮

সীমান্ত অপরাধ রোধে দৌলতপুরে বিজিবির জনসচেতনতামূলক প্রচারণা

১৯

জাবিতে দুই ছাত্রদল নেতার শাহাদাৎবার্ষিকীতে দোয়া মাহফিলের আয়োজন

২০