সর্বশেষ
||“ঠাকুরগাঁও বিমানবন্দর চালু করবে সরকার, এটি প্রধানমন্ত্রীর ওয়াদা”— বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা||ববি ছাত্রদলের চাঁদাবাজিতে ক্ষুদ্ধ কেন্দ্রীয় নেতৃবৃন্দ,  সভাপতি সেক্রেটারিকে কেন্দ্রে তলব||আত্রাইয়ে ৩৫০ পিস মাদক ইনজেকশনসহ শীর্ষ ডিলার কাউসার গ্রেফতার, এলাকায় স্বস্তি||কিউএস-টাইমস হায়ারসহ দেশি-বিদেশি র‍্যাংকিংয়ে জায়গা করে নিতে কমিটি গঠন করল||কিশোরগঞ্জে নির্ধারিত সময়ের আগেই মাদ্রাসা ছুটি!||“কত সাংবাদিককে হেনস্তা করেছি, পিটিয়েছি”— এসিল্যান্ডের মন্তব্য ঘিরে উত্তাল আদমদীঘি||নওগাঁয় নিখোঁজের ১৫ ঘণ্টার মাথায় শিশু ভাই-বোন উদ্ধার, পুলিশের প্রতি কৃতজ্ঞতা পরিবারের||“জুলাই সনদ নিয়ে জামায়াত মিথ্যাচার করছে, জনগণ তাদের ক্ষমা করবে না”— ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল||ঈদ যাত্রা: শুক্রবার জবি থেকে বিভাগীয় শহরের উদ্দেশ্য ছেড়ে যাবে বাস||সুনামগঞ্জের গবিন্দপুরে বাস-লেগুনার মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ৩

“কত সাংবাদিককে হেনস্তা করেছি, পিটিয়েছি”— এসিল্যান্ডের মন্তব্য ঘিরে উত্তাল আদমদীঘি

Share this news with

বগুড়ার আদমদীঘি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আশরাফুল ইসলামের এক মন্তব্যকে কেন্দ্র করে স্থানীয় সাংবাদিক মহলে তীব্র ক্ষোভ ও অসন্তোষের সৃষ্টি হয়েছে। সাংবাদিকদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ এবং কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে তার কার্যালয়ের সব ধরনের সংবাদ বর্জনের ঘোষণা দিয়েছেন উপজেলায় কর্মরত সাংবাদিকরা।

জানা গেছে, বৃহস্পতিবার দুপুরে তথ্য সংগ্রহের উদ্দেশ্যে এক সাংবাদিক উপজেলা ভূমি অফিসে গেলে কিছুক্ষণ অপেক্ষার পর সহকারী কমিশনার (ভূমি) আশরাফুল ইসলামের সঙ্গে তার কথা হয়। এসময় উপজেলার কয়েকটি মৌজার জমি এখনো অনলাইনে অন্তর্ভুক্ত না হওয়ায় সাধারণ সেবাপ্রার্থীদের ভোগান্তির বিষয়টি তুলে ধরা হলে তিনি বিরক্তি প্রকাশ করেন।

একপর্যায়ে তিনি বলেন, “এসব বিষয়ে সবাই সাংবাদিকদের কাছে যায়।” পরে আরও বলেন, “পূর্বের কর্মস্থলে থাকতে কত সাংবাদিককে হেনস্তা করেছি, পিটিয়েছি, আমার সম্পর্কে খবর নেন।”

তার এমন বক্তব্যে স্থানীয় সাংবাদিকদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া দেখা দেয়। সাংবাদিকদের অভিযোগ, একজন দায়িত্বশীল সরকারি কর্মকর্তার মুখে এ ধরনের বক্তব্য শুধু অনভিপ্রেতই নয়, এটি স্বাধীন সাংবাদিকতা ও গণমাধ্যমকর্মীদের মর্যাদার ওপর সরাসরি আঘাত।

এরআগেও ভূমি মেলাকে কেন্দ্র করে সাংবাদিকদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণের অভিযোগ ওঠে এসিল্যান্ড আশরাফুল ইসলামের বিরুদ্ধে। জানা যায়, সারাদেশে ভূমিসেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়া, ডিজিটালাইজড সেবা নিশ্চিত করা এবং নাগরিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে উপজেলা প্রশাসন ভবন চত্বরে তিন দিনব্যাপী ভূমি মেলার আয়োজন করা হয়।

মঙ্গলবার সকালে অনুষ্ঠিত ওই মেলার উদ্বোধনী অনুষ্ঠান কাভারের জন্য আগের দিন রাতেই স্থানীয় সাংবাদিকদের আমন্ত্রণ জানানো হয়। পরদিন সকাল ১০টার দিকে কয়েকজন সাংবাদিক অনুষ্ঠানস্থলে উপস্থিত হয়ে তথ্য সংগ্রহ ও ছবি ধারণ করেন। পরে অনুষ্ঠানের প্রধান অতিথি এমপি আব্দুল মহিত তালুকদারের বক্তব্য নেওয়ার জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের দিকে গেলে অভিযোগ রয়েছে, দ্বিতীয় তলায় ওঠার সময় সহকারী কমিশনার (ভূমি) আশরাফুল ইসলাম তাদের বাঁধা দেন এবং অসৌজন্যমূলক আচরণ করেন।

ঘটনাটিকে সাংবাদিকরা অপমানজনক উল্লেখ করে তীব্র ক্ষোভ প্রকাশ করেন। পরে উপজেলার কর্মরত সাংবাদিকরা সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত নেন, আশরাফুল ইসলাম আদমদীঘিতে দায়িত্ব পালনকালীন তার কার্যালয়ের কোনো সংবাদ প্রকাশ করা হবে না।

স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় দুই সপ্তাহ আগে আদমদীঘিতে যোগদানের পর থেকেই তার আচরণ নিয়ে বিভিন্ন মহলে সমালোচনা শুরু হয়। সাধারণ সেবাপ্রার্থী থেকে শুরু করে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে বিরূপ আচরণের অভিযোগও উঠেছে তার বিরুদ্ধে।

তবে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আশরাফুল ইসলাম তার বিরুদ্ধে ওঠা সব অভিযোগ অস্বীকার করে বলেন, “এসব অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন।”

Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

“ঠাকুরগাঁও বিমানবন্দর চালু করবে সরকার, এটি প্রধানমন্ত্রীর ওয়াদা”— বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা

ববি ছাত্রদলের চাঁদাবাজিতে ক্ষুদ্ধ কেন্দ্রীয় নেতৃবৃন্দ,  সভাপতি সেক্রেটারিকে কেন্দ্রে তলব

আত্রাইয়ে ৩৫০ পিস মাদক ইনজেকশনসহ শীর্ষ ডিলার কাউসার গ্রেফতার, এলাকায় স্বস্তি

কিউএস-টাইমস হায়ারসহ দেশি-বিদেশি র‍্যাংকিংয়ে জায়গা করে নিতে কমিটি গঠন করল

কিশোরগঞ্জে নির্ধারিত সময়ের আগেই মাদ্রাসা ছুটি!

“কত সাংবাদিককে হেনস্তা করেছি, পিটিয়েছি”— এসিল্যান্ডের মন্তব্য ঘিরে উত্তাল আদমদীঘি

নওগাঁয় নিখোঁজের ১৫ ঘণ্টার মাথায় শিশু ভাই-বোন উদ্ধার, পুলিশের প্রতি কৃতজ্ঞতা পরিবারের

“জুলাই সনদ নিয়ে জামায়াত মিথ্যাচার করছে, জনগণ তাদের ক্ষমা করবে না”— ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল

ঈদ যাত্রা: শুক্রবার জবি থেকে বিভাগীয় শহরের উদ্দেশ্য ছেড়ে যাবে বাস

সুনামগঞ্জের গবিন্দপুরে বাস-লেগুনার মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ৩

১০

ভূরুঙ্গামারীতে নবাগত ইউএনওর সাথে সাংবাদিকদের মতবিনিময়: এক নতুন সম্ভাবনার সূচনা

১১

লবণের মাঠে আশা-হতাশার দিন কাটে মহেশখালীর চাষীদের

১২

রামগঞ্জে ফায়ার সার্ভিস সপ্তাহ উদ্বোধন, অগ্নি নির্বাপন মহড়া অনুষ্ঠিত

১৩

নাটোর ইউনাইটেড প্রেসক্লাবে বাংলা টিভির ১ দশকে পদার্পণ উদযাপন

১৪

“ওয়ান স্টুডেন্ট, ওয়ান ট্রি” প্রতিপাদ্যে চান্দাশ ডিগ্রি কলেজে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত

১৫

নওগাঁয় গ্রাম পুলিশের কাজের স্বীকৃতি: পুরস্কৃত হলেন নিয়ামতপুরের মনসুর আলী

১৬

আসন্ন বগুড়া সিটি নির্বাচনে ২নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী মানিক সরকারের অঙ্গীকার

১৭

ভূরুঙ্গামারীর তিলাই ইউনিয়নে প্রধানমন্ত্রীর ঈদ উপহার বিতরণ

১৮

টেকসই কৃষি উন্নয়নে পাটগ্রামে কৃষক গ্রুপ গঠন কার্যক্রম জোরদার

১৯

তৃণমূলে ন্যায়বিচার নিশ্চিতকরণে মনোহরদীতে গ্রাম আদালত বিষয়ক কর্মশালা

২০